Home / চাঁদপুর

চাঁদপুর

সদরঘাটে চাঁদপুরগামী লঞ্চে মিলল প্রেমিক-প্রেমিকার মরদেহ

চাঁদপুর

চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া এমভি ময়ূর-৭ লঞ্চের একটি কেবিন থেকে আনেয়ার হোসেন (২৫) ও রোজিনা আক্তার (২০) নামে প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২ আগস্ট) নৌ পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে লঞ্চটি সদরঘাটে ভিড়ার পর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। আনোয়ার হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ভোটাল ...

Read More »

চাঁদপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভঙ্গুর সড়কে জনদুর্ভোগ চরমে

চাঁদপুর

তিন দিনের টানা বৃষ্টিতে চাঁদপুর পৌর এলাকায় জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। বিশেষ করে চাঁদপুর শহরের বেশ কয়েকটি সড়কে অগুনিত খানাখন্দকে পানি জমে যানবাহন চলাচলে সীমাহীন দুর্ভোগ দেখা দিয়েছে। বর্তমানে ঐসব সড়কগুলো দিয়ে স্বাভাবিক চলাচল করা এখন কষ্টস্বাধ্য হয়ে পড়েছে। ১ আগস্ট শুক্রবার সকালে বৃষ্টির পানি ও ড্রেনের পানি মিশে একাকার হয়ে গেছে। শহর ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে শহরের অন্যতম ...

Read More »

হাজীগঞ্জে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুর

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে আবির (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৫নং সদর ইউনিয়নের মাতৈন গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আবির ওই গ্রামের মিয়াজি বাড়ির দুবাই প্রবাসী ইয়াকুবের ছেলে। সে স্থানীয় মাতৈন মারখাজুল উলুম মাদ্রাসার ছাত্র ছিল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোস্তফা। মৃত আবিরের দাদা জানান, আবির তার ...

Read More »

চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও থিয়েটার ফোরামের যৌথ আয়োজনে মানববন্ধন

চাঁদপুর

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরনে শোক প্রকাশ ও গভীর শ্রদ্ধা এবং জামায়াত – শিবির নিষিদ্ধ করায় সরকার কতৃক গৃহিত সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে চাঁদপুর সকল সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের অংশগ্রহনে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও থিয়েটার ফোরামের যৌথ আয়োজনে ১আগষ্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে এ কর্মসূচী পালন করা হয়। সম্মিলিত ...

Read More »

‘রিমেমবারিং দ্য হিরোজ’ কর্মসূচিতে চাঁদপুরে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

চাঁদপুর

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেমবারিং দ্য হিরোজ’ কর্মসূচি পালনে শিক্ষার্থীদের উপর হামলায় ঘটনা ঘটেছে। ১ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে (চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে) আন্দোলনকারীরা অবস্থান নিতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা করে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন। এসময় শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া এবং চুল ধরে টানাটানি করা হয়েছে বলে তারা গণমাধ্যমকর্মীরা জানান। পরে পুলিশ এসে পরিস্থিতি ...

Read More »

চাঁদপুরে রাত্রি’স মেকওভার এন্ড হেয়ার কেয়ার উদ্বোধন

চাঁদপুর

চাঁদপুরে উদ্বোধন হলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বিউটি পার্লার “রাত্রি’স মেকওভার এন্ড হেয়ার কেয়ার। বুধবার বিকেলে চাঁদপুর হাসান আলী বিদ্যালয়ের সামনে এই পার্লারটির উদ্বোধন করা হয়। মিলাদ, দোয়া ও কেক কেটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মারিয়া ইসলাম রাত্রি। নারী কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এবং নারী সাজের নতুন কিছু উপহার দিতে মেকআপ কাজে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ...

Read More »

চাঁদপুরে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, তলিয়ে গেছে বিভিন্ন সড়ক

rain

চাঁদপুরে এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক। ফলে ভোগান্তিতে পড়েছেন মানুষ। বুধবার (৩১ জুলাই) সকালে বৃষ্টির পানি ও ড্রেনের পানি মিশে একাকার হয়ে গেছে। শহর ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে শহরের অন্যতম আব্দুল করিম পাটোয়ারী সড়ক ও ট্রাক রোডের অবস্থা একেবারেই নাজুক। বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সড়কের বড়-বড় গর্তের ভেতর দিয়ে হেলে দুলে চলছে ট্রাক, প্রাইভেটকার, সাইকেল, ...

Read More »

চাঁদপুরে ‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে শিক্ষার্থীদের বিক্ষোভ

চাঁদপুর

কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে চাঁদপুর জেলা জজ আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় প্রতিবাদ এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উত্তর পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভের শুরুতে শিক্ষার্থীরা জেলা জজ আদালতের সম্মুখে প্রবেশ করতে চাইলে পুলিশ ...

Read More »

চাঁদপুরের প্রবীণ আইনজীবী কাজী হাবিবুর রহমান মারা গেছেন

চাঁদপুর

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির প্রবীণ ও বৃহত্তর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী হাবিবুর রহমান মারা গেছেন। (ইন্নালিল্লাহি… রাজিউন )। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা আইনজীবী ...

Read More »

চাঁদপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

চাঁদপুর

চাঁদপুরে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের নির্দেশে বৃক্ষরোপণ অভিযান সফল করতে দেশীয় ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপন করেছে দেশের প্রাচীন এই আনসার বাহিনীটি। মঙ্গলবার ৩০ জুলাই সকাল দশটার সময় আনসার বাহিনীর চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল বৃক্ষের চারা ...

Read More »