Home / চাঁদপুর

চাঁদপুর

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুর

শিক্ষক দিবস উপলক্ষে চাঁদপুর চিল্ড্রেন একাডেমির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কর বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর‌ শনিবার সকালে শহরের ওয়্যারলেছ বাজারস্থ চিল্ড্রেন একাডেমির হলরুমে বর্ণাঢ্য এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান সকল শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা এবং কেক কেটে শিক্ষক দিবস উদযাপন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম ...

Read More »

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটিতে সাবেক এমপি রাশেদা বেগম হীরা

চাঁদপুর

চাঁদপুরের কৃতি সন্তান,জাতীয়তাবাদী দলের মনোনীত সাবেক দুবারের সফল মহিলা এমপি, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ,বিএনপির উপদেষ্টা আলহাজ¦ রাশেদা বেগম হীরা বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক ১০ সদস্য বিশিষ্ট কমিটিতে অর্ন্তভূক্ত করা হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ১০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আহ্বায়ক এবং ...

Read More »

দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চাঁদপুরে, বাসাবাড়িতে ঢুকেছে পানি

চাঁদপুর

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে। টানা বৃষ্টিপাতে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় সড়ক ও বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চলতি বছর ২৭ মে জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২৫৭ মিলিমিটার। শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে টানা বৃষ্টিপাত অব্যাহত। শহর ঘুরে দেখাগেছে অধিকাংশ মহল্লা সড়কে জলাবদ্ধতা। বিশেষ করে শহরের নাজির পাড়া, ...

Read More »

চাঁদপুরের ৬ ব্যাংকে প্রবাসী আয় এসেছে ১৪৭৮ কোটি টাকা

চাঁদপুর

চাঁদপুরে চলতি বছরের ২০২৪ এর জানুয়ারি হতে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এ ৯ মাসে সর্বশেষ পরিসংখ্যান মতে চাঁদপুরের বৈধ ৩ লাখ ৬৫ হাজার প্রবাসী থেকে ৬ ব্যাংকের ৯০ শাখার মাধ্যমে রেমিটেন্স অর্জন ১৪৭৮ কোটি টাকা ৮৬ লাখ টাকা। সংশ্লিষ্ট চাঁদপুরের ৬ ব্যাংকের আঞ্চলিক অফিস থেকে প্রাপ্ত তথ্যে ২ অক্টোবর ২০২৪ এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য মতে, সোনালী ব্যাংকের ২০টি শাখায় ...

Read More »

শিল্প-সংস্কৃতিকে রাজনীতির বাইরে রাখা উচিত : ডিসি

চাঁদপুর

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলছেন, শিল্প-সংস্কৃতিকে রাজনীতির বাইরে রাখা উচিত। দেশে বিগত সময়ে সবকিছু চাপিয়ে দেয়ার একটা সংস্কৃতি ছিলো। যার ফলে ইচ্ছের বাইরে গিয়েও অনেক সংস্কৃতিকর্মীকে অনেক কর্মকাণ্ড করতে হয়েছে। আমি মনে করি অন্তত সাংস্কৃতিক অঙ্গনকে এক রাখা উচিত ছিলো। ৪ অক্টোবর শুক্রবার চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা ...

Read More »

‘শহীদদের রক্তের বিনিময়ে সন্ত্রাস দুর্নীতিবাজ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা হবে’

চাঁদপুর

জুলাই গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও সংখানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ইসলামী আন্দোলন চাঁদপুর সদর উপজেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আখন্দ। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরশাসকের ...

Read More »

নবাগত ডিসির সাথে জাসাস নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন। ৪ অক্টোবর শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলক্ষক্ষে আয়োজিত সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে এই ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা শাখার আহবায়ক কাজী মাইনুল হক জীবন, যুগ্ন আহ্বায়ক শোয়েব ...

Read More »

চাঁদপুরে ইন্টারনেট ও ডিস ব্যবসার আধিপত্য কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের অস্ত্রের মহড়া

চাঁদপুর

ইন্টারনেট ও ডিস ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর শহরের জিটি রোড ও বঙ্গবন্ধু সড়কে ছাত্রলীগ ও ছাত্র দলের ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ে গত ২ দিন ধরে অস্ত্রের মহড়া চালাতে দেখা গেছে। গত ১ অক্টোবর সন্ধ্যায় জিটি রোড ও বঙ্গবন্ধু সড়কে ইন্টারনেট ও ডিস ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের দুই গ্রুপের নেতাকর্মীদের সাথে নিয়ে এমন ধাওয়া ও পাল্টা ধাওয়ার ...

Read More »

চাঁদপুরে সার্ভেয়ারদের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

চাঁদপুর

সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে চাঁদপুরে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন বৈষম্যবিরোধী সার্ভেয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ। বৃহস্পতিবার (৩অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়। কেন্দ্রঘোষিত কর্মসূচী হিসেবে ...

Read More »

চাঁদপুরে মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে

চাঁদপুর

চাঁদপুরে কয়েকদিন ধরে মুষল ধরে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে শহর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে নিম্নআয়ের মানুষ। টানা বৃষ্টিতে বাড়ি ঘর ও রাস্তাঘাটের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে পানিবদ্ধতা। চাঁদপুরে অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়েছে। বিরামহীন বৃষ্টি পানিতে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পরেছে সাধারণ মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সাধারণ মানুষ। ...

Read More »