মেঘনা নদীতে ইলিশ ধরার দায়ে ৬ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ মাছ শিকার করায় ছয় জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.কামরুজ্জামান। তিনি জানান,গত ২৪ ঘন্টায় মোহনপুর নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়। ...
Read More »বাঁশ বাগান থেকে বালুখেকো সেলিমের লুণ্ঠিত পিস্তল-গুলি উদ্ধার
চাঁদপুর জেলা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে বালুখেকো নামে পরিচিত সাবেক চেয়ারম্যান মৃত সেলিম খানের লুণ্ঠিত পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদার বাড়ীর রাস্তার পাশে বাঁশ বাগান হতে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। যা নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। তিনি ...
Read More »এইচএসসিতে শীর্ষে চাঁদপুর সরকারি কলেজ : জিপিএ ফাইভ পেয়েছে ২৭৭ জন
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৪ এ গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮। গতবার এই হার ছিল ৭৮ দশমিক ৬৪। এ বছর পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ।এইচএসসি পরীক্ষার ঘোষিত এবারের ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ। এ বোর্ডের আওতাধীন ছয়টি জেলার মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে কুমিল্লা জেলা এবং তৃতীয় অবস্থানে রয়েছে চাঁদপুর জেলা। ...
Read More »একদিনেই চাঁদপুর সরকারি হাসপাতালে সাপে কাটার ১০ রোগী, একজনের মৃত্যু
চাঁদপুরের বিভিন্নস্থানে বিষাক্ত সাপের কামড়ে আহত হয়ে একদিনেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ১০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এরমধ্যে চাঁদপুর সদরের মহমায়া এলাকার বাসেদ পাটওয়ারী (৭০) নামের এক বৃদ্ধ মত্যুবরণ করেছেন। তিনি ওই এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে। চাঁদপুর সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার রাত ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বমোট ৯জন বিষাক্ত সাপা কাটা রোগী হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। এরা ...
Read More »ঢাকা কলেজস্থ-চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি
রাজধানীর ঢাকা কলেজে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের প্রিয় সংগঠন চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় চাঁদপুর জেলার শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন কলেজের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রিয়াদ প্রধান এবং সাধারণ সম্পাদক পদে ২০১৯-২০ সেশনের ফলজলে হাসান নিয়ন, সিনি.সহ-সভাপতি সুজন গাজী, সিনি.যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান ...
Read More »চাঁদপুরে মাহবুবুর রহমান শাহীনকে পূজামণ্ডপ পরিদর্শনে বাধা দেয়ায় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া
চাঁদপুর শহরে পূজা মন্ডপ পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীনকে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়তে দেখা যায়। মাহবুবুর রহমান শাহীন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি। ঘটনার বিবরণে জানা যায় ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় তাঁর গুয়াখোলাস্থ বাসভবন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল পরিমান নেতা-কর্মীদের সাথে ...
Read More »দেশের ৬ অভয়াশ্রমে ইলিশ ধরার নিষেধাজ্ঞা শুরু
আজ শনিবার ১২ অক্টোবর মধ্যরাত থেকে ৩ নভেম্বর রবিবার মধ্যরাত পর্যন্ত নিষিদ্ধ এলাকায় সব ধরনের জাল ফেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ ২২ দিন ইলিশ আহরণ,পরিবহন,বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মা ইলিশ রক্ষায় ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে বেঁধে দেয়া এ সময়ের মধ্যে কেউ ইলিশ মাছ ধরতে পারবেন না। নিষেধাজ্ঞার সময়টাতে ...
Read More »‘রাজনৈতিক অধিকার নিয়ে শান্তিপূর্ণ দেশ চায় জামায়াত’
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১২অক্টোবর শনিবার সকালে চাঁদপুর শহরের এক রেষ্টুরেন্ট হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বিগত সরকারের ইতিহাস মানুষকে পিটিয়ে মারা ও রাজনৈতিক অধিকার হরন করার ইতিহাস। সকল মানুষকে অধিকার থেকে বঞ্চিত ...
Read More »তানিয়া’স ডায়েট ফুড-এর আয়োজনে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অন্যতম নারী উদ্যোক্তা জাহিন আক্তারের মালিকানাধীন তানিয়া’স ডায়েট ফুড -এর আয়োজনে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘জানবো, মানবো, সুস্থ্য থাকবো’ এই শিরোনামে ১২ অক্টোবর রোববার দুপুরে ফেনী শহরের হোটেল বেস্ট ইন হল রুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ...
Read More »চাঁদপুর শহরে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির নেতৃবৃন্দ
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্যাহ সেলিমের নেতৃত্বে পুরাণবাজারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার(১১ অক্টোবর) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত তারা জেলার প্রধানতম বাণিজ্যিক এলাকা পুরানবাজারের বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে ঘোষপাড়া দুর্গা পূজা মন্ডপ, হরিসভা মন্দির কমপ্লেক্সের দূর্গা পূজা মন্ডপ ও নিতাইগঞ্জ মন্দিরের দূর্গাপূজা ভন্ডপ। এ সময় বিএনপি নেতৃবৃন্দরা মন্ডপে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur