চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গত ৪/৫ দদিন ধরে জলাতঙ্ক টিকার এবং টিকা প্রদানের সিরিঞ্জ সংকট দেখা দিয়েছে। তাই বিনামূল্যের এমন টিকা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। হাসপাতালে নির্দিষ্ট পরিমানে জলাতঙ্ক টিকা না থাকায় বাধ্য হয়েই বাহিরের ফার্মেসী থেকে টিকা ও সিরিঞ্জ ক্রয় করে টিকা গ্রহন করছেন রোগীরা। সরোজমিনে গিয়ে দেখা গেছে, আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ...
Read More »চাঁদপুর টাইমস সম্পাদক ইব্রাহীম জুয়েল অসুস্থ, দোয়া কামনা
দৈনিক চাঁদপুর সময়, দৈনিক মতলবের আলো, চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হৃদরোগজনিত সমস্যার কারণে রবিবার, ৩ নভেম্বর, ইবনে সিনা হাসপাতালে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে রেফার করা হয়। সোমবার ৪ নভেম্বর সন্ধ্যায়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং ...
Read More »চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি বন্ধ করতে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানের সময় একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে শহরের ওয়্যারলেছ বাজারের মেসার্স তিশা স্টোরে নিষিদ্ধ পলিথিন পাওয়া ...
Read More »চাঁদপুরে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারক চক্রের ফাঁদ
একটি জাতীয় দৈনিকের নাম ব্যবহার করে চাঁদপুর আড়াইশ শয্যা বিশিষ্ট হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছে একটি চক্র। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় জিডি করা হয়েছে। জানা যায়, চাঁদপুর এবং এর আশপাশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ফেসবুক গ্রুপে বিজ্ঞপ্তিটি প্রচার হয়েছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে না জেনে নিজের ওয়ালে শেয়ার ...
Read More »ইলিশ ধরতে গিয়ে আটক ব্যাংক কর্মকর্তাসহ ১৪ জেলে আটক
চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞার শেষ সময়ে ইলিশ ধরার অপরাধে কৃষি ব্যাংকের এজিএম কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। ৩ নভেম্বর রোববার দুপুর থেকে রাত পর্যন্ত চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। নৌ পুলিশ সুপার সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১টি জেলে নৌকায় ৭ জনকে আটক করা ...
Read More »চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২নভেম্বর শনিবার সকালে স্কুলের হলরুমে এ আয়োজন করা হয়। উৎসবমুখর আয়োজনের প্রথম পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠিত হয়। এতে কেউ গ্রামের বধু, কেউ ফুলওয়ালি, কৃষক, পাইলট, ডাক্তার, শিক্ষক সাজে। কেউ আবার মাদার তেরেসা এবং বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী মুগ্ধ সেজে বিচারকদের মুগ্ধ করে দেন। ...
Read More »অবশেষে চাঁদপুর শহরে এসবি খাল পরিষ্কার ও উদ্ধার অভিযান শুরু
অবশেষে সুদীর্ঘ বছর পরে চাঁদপুর শহরের বুক চিরে বইয়ে যাওওয়া অতিগুরুত্বপূর্ণ এসবি খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উদ্ধার অভিযান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রত্যেক জেলায় একটি খাল পরিষ্কার ও পরিচ্ছন্ন করার উদ্যোগের অংশ হিসেবে এসবি খালটি নির্ধারণ করা হয়। ২ নভেম্বর শনিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন, রেড ...
Read More »সমবায়ের উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা তৈরি করা : ডিসি
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, সমবায় সমিতির উদ্দেশ্য হলো প্রত্যেক মানুষের মধ্য সঞ্চয় প্রবণতা তৈরি করা। সমিতিগুলো কার্যকর করতে হবে এবং মানুষের মধ্যে সঞ্চয় প্রবনতা তৈরি করতে হবে। ব্যক্তিত্ব সম্পন্ন ও আত্ননির্ভরশীল মানুষ তৈরি করা হচ্ছে সমবায় সমিতির মূল উদ্দেশ্য। শনিবার (২ নভেম্বর) দুপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির ...
Read More »ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে
মা ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুরে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা শেষে ইলিশসহ সব ধরণের মাছ আহরণ শুরু হবে। জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে ১২ অক্টোবর রাত থেকে ২২ দিন নদীতে ইলিশ আহরণ বন্ধ রেখেছে। ৩ নভেম্বর দিবাগত রাত ১২ টার পর থেকে ইলিশ সহ সকল ধরনের মাছ আহরণ শুরু হবে। জেলা মৎস্য বিভাগ জানায় , চাঁদপুর পদ্মা-মেঘনার ৭০ কি.মি. অভয়াশ্রম এলাকায় ...
Read More »চাঁদপুর মেডিকেল কলেজ থেকে হাসপাতালে যোগ দিলেন ৩৮ নতুন ডাক্তার
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নে এবং রোগীদেরকে সার্বক্ষনিক সেবা প্রদানের লক্ষ্যে ৩৮ জন নতুন ইন্টার্নি চিকিৎসক দায়িত্ব পালন করছেন। হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি তারা প্রতিদিন বিভিন্ন শিপটে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদেরকে সেবা প্রদান করে আসছেন। আগে বিভিন্ন শিপটের নির্দিষ্ট সময়ে বিভিন্ন চিকিৎসক হাসপাতালে আসার পরে, তারপর হাসপাতালে রোগীদেরকে সেবা প্রদান করা হতো। কিন্তু নতুন করে এই ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur