চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে মাফিয়া বেগম (২৫) নামের এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে। মাফিয়া বেগম চান্দ্রা ইউনিয়নে মদনা বেপারী বাড়ির জহিরুল হক বেপারীর মেয়ে এবং ১০ নং লক্ষিপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের খান বাড়ির আরশাদ খানের স্ত্রী। তার পারিবার সূত্রে জানা যায় মাফিয়া বেগম দীর্ঘ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ...
Read More »চাঁদপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ শুরু
চাঁদপুর পৌর এলাকায় শুরু হয়েছে ছবিসহ ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম। শুক্রবার সকালে শহরের পুরানবাজার ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। এ সময় নির্বাচন কমিশনার ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম পরিদর্শন ও ভোটারদের খোঁজ-খবর নেন। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, এই কার্যক্রমে তালিকাভুক্ত নতুন ভোটাররা স্মার্ট কার্ড পাবেন। যারা আগে ভোটার হয়েছেন তাদেরও পর্যায়ক্রমে স্মার্ট ...
Read More »চাঁদপুরে ভুয়া পরীক্ষার্থীর এক বছরের কারাদণ্ড
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় আরেকজনের হয়ে অংশ নেয়ার অভিযোগে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। শুক্রবার দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হাফিজ মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দির মো. আমিনুল হকের ছেলে। জানা যায়, সকালে আল-আমিন মডেল ছাত্রী ...
Read More »চাঁদপুরে ৮ সহস্রাধিক মানুষ আর্সেনিকোসিসে আক্রান্ত
চাঁদপুর জেলায় আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জেলার ৮টি উপজেলাতেই আর্সেনিকোসিস রোগী রয়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শাহরাস্তি, তারপর হাজীগঞ্জ উপজেলায়। চাঁদপুর সিভিল সার্জন অফিসের হিসেব মতে, চাঁদপুর জেলায় আর্সেনিকোসিস আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৪শ’ ৯ জন। আর গুরুতর আর্সেনিকোসিস আক্রান্ত হচ্ছেন এমন সম্ভাব্য ব্যক্তির সংখ্যা হচ্ছে ৫৪৯ জন। এই হিসাব চলতি বছরের আগস্ট মাস ...
Read More »অভিনব কায়দায় চুরি : চাঁদপুরে আন্তজেলা চোরচক্রের দুর্ধর্ষ সদস্য আটক
নগদ আড়াই লাখ টাকা ও মোবাইল চুরির অপরাধে ইকবাল (২৬) নামে আন্তজেলা চোরচক্রের সদস্যকে কুমিল্লা জেলার মেঘনা থানার মানিরাজচর গ্রাম থেকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় ইকবালকে পুলিশ কুমিল্লা থেকে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। ইকবাল মানিরাজচর গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে। চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসানুজ্জামান লাবু জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকালে চাঁদপুর ...
Read More »চাঁদপুরে হিজরী নববর্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
চাঁদপুরে এই প্রথম হিজরী নববর্ষ ১৪৩৭ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে চাঁদপুর স্টেডিয়ামের সামনে হামদ, নাত, গজল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জুলফিকার হামদ, নাত ও গজল পরিবেশক দল চাঁদপুর জেলা শাখা এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পর্যায়ক্রমে সংগঠনের শিল্পীরা একক এবং যৌথসংগীত পরিবেশন করে। আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা সাইফুদ্দিন ...
Read More »চাঁদপুরে ১৮ কেন্দ্রে শিক্ষক পদে ১৬ হাজার ২শ’ প্রার্থীর পরীক্ষায় অংশগ্রহণ শুক্রবার
চাঁদপুর জেলায় ১৮ কেন্দ্র ১৬ হাজার ২শ’ ২৭ জন প্রার্থী সহকারী শিক্ষক পদে অংশগ্রহণ করবে আগামীকাল শুক্রবার। ওইদিন সকাল ১০ টায় সকল উপজেলায় এক ও অভিন্ন সময়ে ও নিয়মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চাঁদপুর জেলা সদরে ১২টি, হাজীগঞ্জে ৪টি এবং মতলবে ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র ...
Read More »শিক্ষা প্রতিষ্ঠানে আমূল পরিবর্তন আনতে হবে : চাঁদপুরের জেলা প্রশাসক
চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার জুনিয়র স্কুল সার্টিফিকেট ( জেএসসি এবং জেডিসি) পরীক্ষার প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল “সরকারের পরিকল্পনার সঙ্গে পরিবর্তন না আনতে পারলে প্রতিষ্ঠান প্রধানগণের পদ ছেড়ে দেন” বলে সর্তক করে দিয়েছেন। এ সময় তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে আমূল পরিবর্তন আনতে হবে। পিছিয়ে থাকার সময় নেই। প্রধানগণ নিজেদের অবস্থান ধরে রাখার জন্য ...
Read More »চাঁদপুরে ব্রি-৬২ জাতের ধান বীজ অধিকাংশই নষ্ট
চাঁদপুর জেলায় ব্রি ধান-৬০ জাতের বীজ সহায়তার প্রদর্শনীর অধিকাংশ জমিই নষ্ট হয়ে গেছে। এবার অতি বর্ষণে জলাবদ্ধতায় কারণে সময়মতো বীজতলা তৈরি করে চারা রোপণ করতে না পারায় এ সমস্যার সৃষ্টি হয়। অনেক কৃষক প্রদর্শনী করেননি। আবার পানি নেমে গেলে দেরিতে অনেক কৃষক চারা রোপণ করায় ধানে আগাম ছড়া গজিয়েছে। ফলে ফলন না হওয়ার সম্ভানাই বেশি। চাঁদপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা ...
Read More »চাঁদপুরে দু’সন্তানের জননীর আত্মহত্যা
মঙ্গলবার ভোর পৌনে ৭ টায় চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের মধ্য মৈশাদী গ্রামের খান বাড়িতে গলায় ফাঁস দিয়ে নাজমা বেগম নামে দু’সন্তানের জননী আত্মহত্যা করেছে। ইউপি চেয়ারম্যান আবু জাফর মোঃ সালেহ অলি পাটওয়ারী আত্মহত্যার বিষয়টি চাঁদপুর মডেল থানাকে অবহিত করলে মডেল থানার এসআই জাহাঙ্গীর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে লাশটি ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে নিয়ে যান। পরিবারিক কলহের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur