মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৭ জুন শুক্রবার বাদ আসর শহরের বাইতুল আমিন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকির সভাপতিত্বে এবং যুব নেতা মাওলানা তারেক হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাওলানা আবুল ...
Read More »প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
‘ঠিকানার খোঁজে, শিকড়ের সন্ধানে’ এই স্লোগানকে সামনে রেখে পথচলা প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এসময় কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ...
Read More »২৮ জুন ঢাকায় মহাসমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ
আগামী ২৮জুন শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ সফল করতে চাঁদপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের হাসান আলী হাই স্কুল মাঠ থেকে সমাবেশের দাওয়াত ও লিফলেট বিতরণ শুরু হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই’র আহবানে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিত এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে ...
Read More »মাদকাসক্ত ব্যক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ক্ষতি করে : ডিসি
‘মাদকের আগ্রাসন, প্রতিরোধেই সমাধান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ...
Read More »নতুনবাজার-পুরানবাজার সেতুর নিচে ময়লার স্তুপ, জনদুর্ভোগ চরমে
চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ততম সড়ক নতুনবাজার-পুরানবাজার সংযোগ সেতুর নিচে দিয়ে যাওয়া রাস্তা বর্তমানে ময়লার স্তূপে রূপ নিয়েছে। প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই সড়ক ব্যবহার করলেও পরিচ্ছন্নতার তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এতে করে এলাকাবাসী ও পথচারীদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। রাস্তায় পচা-গন্ধযুক্ত বর্জ্য, প্লাস্টিক, বাজারের উচ্ছিষ্ট ও ...
Read More »চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চিহ্নিত ৬ সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (২৫ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লে. মানজুরুল হাসান খান। তিনি বলেন, যৌথবাহিনী ২৪ জুন রাত আড়াইটার দিকে শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকায় তালিকাভুক্ত অপরাধী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত কিশোর গ্যাংয়ের ...
Read More »পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিশ্চিত করতে বৃক্ষরোপণ জরুরী: ডিসি
চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ফল, পুষ্টি ও বৃক্ষমেলা ২০২৫। বুধবার (২৫ জুন ২০২৫) উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আবদুর রাকিব, জেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ রেজাউল করিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, এবং কৃষি, বন ও গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। মেলা চলবে আগামী ৫ জুলাই ২০২৫ পর্যন্ত। ...
Read More »পৌরসভার পানির বিল মিটার সিস্টেমের আওতায় আনা হবে: পৌর প্রশাসক
চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেছেন, ‘আগামী বছর থেকে চাঁদপুর পৌরসভার পানির বিল মিটার সিস্টেমের আওতায় আনা হবে। তখন পানি খরচের পরিমাণের উপর পৌরবাসীকে বিল দিতে হবে। এই সিস্টেমে যেতে আমাদের আরো এক বছর সময় লাগতে পারে। ২৫ জুন বুধবার দুপুরে চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে আয়োজিত পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায় তিনি এ কথা বলেন। চাঁদপুর পৌর প্রশাসক বলেন, ...
Read More »চাঁদপুরে ১৯ শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান
গেল বছর জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারের সদস্যদের হাতে এসব সঞ্চয়পত্র তুলেদেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। জেলা প্রশাসন থেকে জানানো হয়, এই প্রথম ১৯ শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে ১ কোটি ৯০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়েছে। এতে শহীদ ...
Read More »চাঁদপুর পৌরসভার পানির বিল বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ছয় সংগঠনের মানববন্ধন
চাঁদপুর পৌরসভার পানির অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ ও পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনার দাবির মানববন্ধনে অংশ নিয়ে আলোচনায় পৌর প্রশাসক গোলাম জাকারিয়া। বুধবার (২৫ জুন) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে সড়কের অঙ্গীকার পাদদেশে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। মানববন্ধনে পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, চাঁদপুরের পরিবেশ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur