প্রথমবারের মত আধুনিক পদ্ধতিতে দাঁতের চিকিৎসা বিষয়ক কর্মশালা শনিবার ( ২৮ জুন) চাঁদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে চাঁদপুর জেলার ডেন্টাল সার্জনদের উদ্যোগে আধুনিক পদ্ধতিতে দাঁতের চিকিৎসার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষন করমশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা থেকে আগত ডাঃ কাজী আবুল হাসান আজাদ। এ প্রশিক্ষণ কর্মশালায় চাঁদপুর জেলার সকল উপজেলা থেকে আগত ডেন্টাল চিকিৎসকগন এতে অংশগ্রহণ করেন। ...
Read More »চাঁদপুর শহরে হাসান আলী মাঠে খেলাধুলা থেকে বঞ্চিত শিশুরা
চাঁদপুর শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলার মাঠ হাসান আলী মাঠ আজ দখলের হুমকির মুখে। এক সময় যেখানে শিশু-কিশোররা প্রাণভরে খেলাধুলা করত, সেখানে এখন দোকানপাট ও ভিড়-জটলা দখল করে বসেছে। মাঠের চারপাশ এবং সংলগ্ন ফুটপাতজুড়ে গড়ে উঠেছে অসংখ্য চটপটি, ফুচকা, ঝালমুড়ি ও নানা ধরনের অস্থায়ী দোকান। এতে করে একদিকে যেমন মাঠের মূল সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে শিশুরা হারাচ্ছে তাদের খেলাধুলার ...
Read More »চাঁদপুর শহরে হারিয়ে যাচ্ছে পুকুরের ঐতিহ্য, প্রাণ খুলে গোসলে নেই স্বস্তি
একসময় পুকুরে গোসল ছিলো চাঁদপুর শহরবাসীর প্রাত্যহিক জীবনের অঙ্গ। পানির স্বস্তি, ঠাণ্ডা জলে ডুব দিয়ে প্রাণ জুড়ানো, বিকেলের আলোয় পাড়ঘেঁষে গল্প, সব মিলিয়ে পুকুর ছিলো একান্ত আবেগ ও প্রয়োজনের জায়গা। আজ সেই চিত্র শুধুই স্মৃতি। আধুনিক নগরায়ণ, দখল ও অদূরদর্শী পরিকল্পনার বলি হয়ে হারিয়ে যাচ্ছে চাঁদপুর শহরের পুকুরগুলোর ঐতিহ্য। একসময় চাঁদপুর শহরের প্রায় প্রতিটি পাড়া-মহল্লাতেই ছিলো একাধিক পুকুর। আদালত পাড়া, ...
Read More »চাঁদপুর সাহিত্য একাডেমির নব-উদ্যোমে প্রথম সাহিত্য সভা অনুষ্ঠিত
লেখক-পাঠক ও সাহিত্য প্রেমীদের উৎসবমুখর অংশগ্রহণে চাঁদপুর সাহিত্য একাডেমির নব-উদ্যোমে প্রথম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন ২০২৫) সাহিত্য একাডেমীর মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য সভায় অংশগ্রহণকারী লেখকরা তাদের স্বরচিত কবিতা, গল্প, প্রবন্ধ, গদ্য, বই, আলোচনা এবং স্মৃতিকথা পাঠ করেন। পাঠিত সাহিত্যকর্মের উপর উন্মুক্ত আলোচনা করেন অপর লেখকরা। সাহিত্য সভায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ও কথাশিল্পী ...
Read More »গণফোরাম করে কেউ কখনও দেশ থেকে পালিয়ে যায়নি: ডা. মিজানুর রহমান
চাঁদপুরে কেন্দ্রীয় গণফোরামের সভাপতি ও উপদেষ্টার স্মরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন ) সকালে চাঁদপুুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা গণফোরামের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি মোস্তফা মহসীন মন্টু ও উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকারের শোকসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবরের ...
Read More »চাঁদপুর চিল্ড্রেন একাডেমির আয়োজনে দেশজ ফল উৎসব ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ
চাঁদপুর চিল্ড্রেন একাডেমির আয়োজনে দেশজ ফল উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮জুন ) সকালে শহরের ওয়্যারলেছ বাজার এলাকাস্থ চিল্ড্রেন একাডেমির হলরুমে এ আয়োজন করা হয়। ফল উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশজ বিভিন্ন ফল নিয়ে অংশগ্রহণ করে। তারা প্রত্যেকে একে অপরের সাথে এসব দেশজ ফলের পরিচয় এবং ফলের গুণাগুণ সম্পর্কে তুলে ধরে। ফল উৎসবে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ...
Read More »’মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে আপনাদের লিখনির মাধ্যমে নিরসন হবে’
চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের অর্ধ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১১টায় প্রেসক্লাবের ৩য় তলার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল। সভার শুরুতে চাঁদপুর প্রেসক্লাবের মরহুম সদস্য ও জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ...
Read More »‘সারাদেশের প্রেসক্লাবগুলো এক ছাতার নিচে আনার পরিকল্পনা চলছে’
চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২৮ জুন) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সমাবেশে হয়। এতে জেলা ও উপজেলার শতাধিক সাংবাদিক অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, সাধারণ সম্পাদক সফিক শাহীন, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ...
Read More »চাঁদপুর শহর জামায়াতের সাবেক ছাত্র নেতাদের নিয়ে সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক সদস্যদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় শহরের জামায়াত কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। তিনি তার বক্তব্যে বলেন, “ছাত্রজীবনে ...
Read More »মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল
মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৭ জুন শুক্রবার বাদ আসর শহরের বাইতুল আমিন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকির সভাপতিত্বে এবং যুব নেতা মাওলানা তারেক হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাওলানা আবুল ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur