Home / চাঁদপুর

চাঁদপুর

এবার ভাঙা হলো কমিউনিটি পুলিশিং অফিস

চাঁদপুর

চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ প্রতাপসাহা সড়ক সম্প্রসারণ ও নির্মাণকাজের স্বার্থে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে চাঁদপুর পৌরসভা। বুধবার (১৬ জুলাই) সকালে চাঁদপুর পৌরসভা ও রেলওয়ে প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ছায়াবাণী রেলক্রসিং এলাকায় দীর্ঘদিন ধরে স্থাপিত কমিউনিটি পুলিশিংয়ের অফিসও ভেঙে ফেলা হয়। জানা যায়, ওই স্থানে শুধু অফিসই নয়, দীর্ঘ কয়েক বছর ধরে এক কমিউনিটি পুলিশিং নেতা বিভিন্ন গাছপালা, পশু ও পাখিও ...

Read More »

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

চাঁদপুর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে চাঁদপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ১৬ জুলাই বুধবার বিকেলে চাঁদপুর বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাইতুল আমিন জামে মসজিদের সামনে আল্লাহ চত্তরে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), চাঁদপুর জেলা জুলাই মঞ্চের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে ...

Read More »

জুলাই যোদ্ধারা জাতির নতুন অনুপ্রেরণা : ডিসি

চাঁদপুর

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে চাঁদপুর জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহিদ পরিবারের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রতিনিধি, রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বুধবার (১৬ জুলাই ২০২৫) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে জুলাই শহিদরা জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দেশের গণতন্ত্র, সাম্য, ...

Read More »

জুলাই শহীদ দিবস উপলক্ষে চাঁদপুরে বিআরটিএর সচেতনতামূলক রোড শো

চাঁদপুর

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চাঁদপুর সার্কেলের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে পোস্টার, লিফলেট বিতরণ ও বিশেষ ক্যাম্পেইন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার চাঁদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যানবাহনে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা হয়। এ উপলক্ষে আয়োজিত রোড শোতে সড়ক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণ করেন পরিবহন চালক, মালিক, শ্রমিক ...

Read More »

চাঁদপুরে জুলাই মঞ্চ আয়োজনে মিলাদ ও দোয়া

চাঁদপুর

১৬ জুলাই শহীদ দিবস। এ উপলক্ষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতায় চাঁদপুর জেলা জুলাই মঞ্চের আয়োজনে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়েছে। বুধবার ১৬ জুলাই চাঁদপুর শহরে বাস স্ট্যান্ড এলাকায় গোর গোরিবা মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুর রশিদ। এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ...

Read More »

চাঁদপুরে নদী পথে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ

চাঁদপুর

চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল থেকে ডাকাতিয়া নদী বিভিন্ন স্থানে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। ১৬ জুলাই বুধবার দুপুরে ডাকাতিয়া নদীতে জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির আয়োজনে কর্মসূচিতে অংশ নেয় বাল্কহেড মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বাল্বগেট মালিক শ্রমিকদের দাবী, ডাকাতিয়া নদীতে বাল্কহেড, সিমেন্টের ট্রলার, ইটের ট্রলারসহ বিভিন্ন পণ্যের নৌ-যান থেকে ৮শ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা ...

Read More »

মুচলেকা রেখে ২১ কিশোর অভিভাবকের জিম্মায়

চাঁদপুর

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং সন্দেহে ২২ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শহরের ছায়াবানী মোড়, মিশন রোড মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্লাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। এদের মধ্যে একজনকে আটক রাখা হলেও বাকিদের মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। মঙ্গলবার ...

Read More »

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের বিশাল বিক্ষোভ মিছিল

চাঁদপুর

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। ১৫ জুলাই মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ...

Read More »

চাঁদপুরের ১৭ ক্ষুদে সাঁতারু এখন ঢাকায়

চাঁদপুর

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও নৌ বাহিনীর সার্বিক সহযোগিতায় সেরা সাঁতারুদের খোঁজে বাংলাদেশ ২০২৫ প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য নিয়ে প্রথম পর্বে বিজয়ী ইয়েস কার্ড প্রাপ্ত ১৭ ক্ষুদে সাঁতারু বালক দলের দুটি গ্রুপের সাঁতারুরা এখন ঢাকায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন কমপ্লেক্সে রয়েছে। জানা যায়, আয়োজনের ১ম পর্বে ছেলেদের দুটি গ্রুপে বিজয়ী বা ১ম পর্বে ইয়েস কার্ড প্রাপ্ত ১৭ ক্ষুদে সাঁতারুসোমবার ...

Read More »

চাঁদপুর ছায়াবাণী মোড়ে পৌরসভার উচ্ছেদ অভিযান

চাঁদপুর

চাঁদপুর শহরের ব্যস্ততম ছায়াবাণী মোড়ে প্রতাপসাহা সড়কের নির্মাণকাজে বাধা হয়ে থাকা রেললাইনের পাশের অন্তত ১০টি দোকান উচ্ছেদ করেছে পৌরসভা ও রেলওয়ে প্রশাসন। সোমবার সকাল ১১টায় পরিচালিত এই অভিযানে ভেঙে ফেলা হয় রহমান খান, আলমগীর স্টোর, মোশারফ স্টোর, তপন স্টোর, রহিম স্টোর, ফয়সাল স্টোর, আলমগীর ফার্নিচার স্টোরসহ আরও কয়েকটি দোকান। ভুক্তভোগী দোকানদাররা অভিযোগ করে বলেন, গতকাল রাত ৯টায় শুধু মুখে জানানো ...

Read More »