চাঁদপুরের কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া ৪র্থ বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি এ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের শতভাগ ফলাফল অর্জনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বটুকৃষ্ণ বসু ২০১৫ সালে চাঁদপুর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এবং সাচার উচ্চ বিদ্যালয়টিকে জাতীয়করণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। সাচার ...
Read More »কচুয়ার সাচারে যুবলীগের প্রস্তুতি সভা
চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ ইউনিয়নের যুবলীগের বর্ধিত সভা সফল করতে মঙ্গলবার (৪ অক্টোবর ) সাচার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সাচার ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাবুল ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ওসমান গণি মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য ...
Read More »চাঁদপুরে শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা ও সংস্কৃতি প্রতিযোগীদের পুরস্কার
জাতীয় শিক্ষা সপ্তাহে মঙ্গলবার (৪ অক্টোবর ) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক এবং সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কর বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়াম্যান দেওয়ান মো.সফিকুজ্জামান। তিনি বলেন, ‘এ পুরষ্কার মেধা যাচাইয়ের পুরস্কার। মেধা মননের বিকাশে বেশি বেশি করে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় ...
Read More »জন্ম হয়েছিলো জময হয়ে, সেভাবে দু’জনের মৃত্যুও!
পৃথিবীর প্রথম মানব আদম (আ.) এর সন্তানদের মতো একসাথে ছেলে এবং মেয়ে হয়ে মা-বাবার কোলজুড়ে এসেছিলো তারা দু’জন। মায়াবী এ পৃথিবীতে সময়ও কাটলো তাদের বছ দেড়েক। তাই বলে মৃত্যুও তাদের হবে একসাথে। সৃষ্টিকর্তার এমন লীলাখেলা আমরা প্রত্যক্ষ করে আফসোস করি কিংবা চোখের পানি ফেলি। এমন অনাকাংখিত কিছু ঘটে গেলে শোক শুধু পরিবারের মাঝে সীমাবদ্ধ থাকে না, সেটি ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শী ...
Read More »হাজীগঞ্জের ‘অপহৃতা’ তরুণী মতলবে উদ্ধার : ‘প্রেমিক’ আটক
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে ‘অপহৃত তরুণীকে’ সোমবার (৩ অক্টোবর) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার কলাদী ঘোষপাড়া মিনার চৌধুরীর বিল্ডিং এর প্রেয়সী বিউটি পার্লার থেকে উদ্ধার করেছে পুলিশ। এসয় তার ‘প্রেমিক’ ফারুককে আটক করা হয়। পরিবার সূত্রে জানা যায়, জানা যায়, কংগাইস গ্রামের ২১ বছর বয়সী তরুণীর সাথে হাটিয়া গ্রামের ইমান আলীর ছেলে ফারুকের ‘প্রেমের সর্ম্পক’ তৈরি হয় । গত ৩০ সেপ্টেম্বর ...
Read More »কচুয়ায় ইউপি চেয়ারম্যান রফিক লালুর মায়ের কুলখানি
চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম লালু’র মা ফিরোজা বেগমের কুলখানি সোমবার (৩ অক্টেবার) অনুষ্ঠিত হয়েছে। মরহুমার পরিবারের পক্ষ থেকে গুলবাহার নিজ বাড়িতে দোয়া মিলাদ মাহফিল, কোরআন খতম ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। এতে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, ...
Read More »কচুয়ায় বিশ্ব শিশু দিবসে র্যালি ও আলোচনা সভা
কচুয়ায় বিশ্ব শিশু দিবস উপলক্ষে র্যালি শেষে ও আলোচনা সভা সোমবার (৩ অক্টোবর )সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথি রাণী চক্রবর্তীর সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির ...
Read More »কচুয়ায় পাটের বস্তা ব্যবহার না করায় জরিমানা
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ আশরাফ হোসেন সোমবার (৩ অক্টোবর ) দুপুরে কচুয়া পৌর বাজারের ক’টি চাউলের আড়ৎ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। দেশিয় পাটজাতের বস্তা ব্যবহার না করায় ৩টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- নজরুল ইসলামের নুরজাহান রাইস এজেন্সি, রুবেলের মেসার্স মাসুদ রাইস এজেন্সি ও আলহাজ্ব ...
Read More »রোটারিয়ান মাহ্ফুজ মল্লিকের জন্মদিনে শুভেচ্ছা
দৈনিক ইলশেপাড় ও অনলাইন নিউজ চাঁদপুর টাইমস-এর মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি রোটা. মাহ্ফুজ মল্লিকের ৩৯ তম শুভ জন্মদিন পালিত হয়েছে। শুভজন্মদিন উপলক্ষে শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় দৈনিক চাঁদপুর প্রবাহ মতলব দক্ষিণ ব্যুরো অফিস কার্যালয়ে রোটা. মাহ্ফুজ মল্লিককে ফুলদিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক ও সুধীজন। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক রোটা. মোফাজ্জল হোসেন, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান ...
Read More »মতলবের গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামী ও শ্বাশুড়ি পলাতক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উদ্দমদী গ্রামে গৃহবধু জান্নাতি আক্তারের (২২) মৃত্যু নিয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জণের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এটি ‘হত্যাকান্ড’। শনিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ৭ টায় উদ্দমদী গ্রামের অটোরিক্সা চালক আল আমিনের স্ত্রী জান্নাতী আক্তারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় প্রতিবেশীরা। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur