Home / উপজেলা সংবাদ

উপজেলা সংবাদ

ফরিদগঞ্জে পৌর বিএনপির কমিটি অনুমোদন

উপজেলা সংবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদগঞ্জ পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে চাঁদপুর জেলা বিএনপি। বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর ) চাঁদপুর জেলা বিএনপির ফরিদগঞ্জ সংগঠনিক টিমের দায়িত্বে থাকা আহ্বায়ক সেলিমুছ সালামসহ কমিটির নেতৃবৃন্দের সুপারিশে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ৪৫ সদস্য বিশিষ্ট ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। কমিটিতে ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমানত গাজীকে আহ্বায়ক করে ...

Read More »

ফরিদগঞ্জে মীনা দিবস পালিত

MINA DIBOS ...

ফরিদগঞ্জে মীনা দিবস পালিত হয়েছেম বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে র‌্যালি শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার মো.মনিরুজ্জামানের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতা আফরিন। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ড.মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো.আব্দুল মোতালেব,বেলায়েত হোসেন, ইলিয়াছ আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক ...

Read More »

কচুয়ায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

ballo-biye-early-marrige

কচুয়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে রোকসানা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) সিংআড্ডা গ্রামে ওই ছাত্রীর পরিবার বাল্য বিয়ের আয়োজন করে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমার নির্দেশে কচুয়া উত্তর ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা শংকর চন্দ্র ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করে দেন। স্কুল ছাত্রী রোকসানা আক্তার সিংআড্ডা গ্রামে আনোয়ার ...

Read More »

হাইমচর সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

Haimchor-logo

হাইমচরে ফাঁকিবাজ শিক্ষকদের আতংক হয়ে দাঁড়িয়েছেন সহকারী শিক্ষা অফিসার আহসানুজ্জামান। এজন্যই শিক্ষক নেতৃবৃন্দ নিজেদের অপকর্ম ঢাকতে সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা শিক্ষা অফিস এবং শিক্ষক নেতাদের সূত্রে জানা যায়,সহকারী শিক্ষা অফিসার আহসাননুজ্জামান প্রায়ই শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে স্কুল পরিদর্শনে যান। এটা অনেক শিক্ষক নেতাবৃন্দ তা পছন্দ করেন না। এতেই শিক্ষক নেতৃবৃন্দগণ তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ...

Read More »

মতলবে ইভটিজিংয়ের শিকার হয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

সহপাঠীদের ইভটিজিং এর শিকার হয়ে রোকসানা আক্তার দৃষ্টি (১৪) নামের এক অষ্টম শ্রেণির ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে ওই ছাত্রী তার নিজ বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় পুলিশ সন্ধ্যায় আকাশ ও সাব্বির নামের দুই কিশোরকে আটক করেছে। সরেজমিনে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বহরী গ্রামের আব্দুল রশিদ বেপারীর মেয়ে রোকসানা ...

Read More »

কচুয়ায় ফুল ও চরকী বিক্রিতেই চলে সোহেলের জীবন সংসার

sohel-lifestyle

চাঁদপুরের কচুয়ার বিভিন্ন গ্রামে গঞ্জে ফুল ও চরকি বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করছেন সোহেল রানা। প্রতিনিয়ত কচুয়ার বিভিন্ন অঞ্চলে সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরে ঘুরে প্রতিদিন প্রায় ১ হাজার থেকে ১২শ টাকা বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করছেন। সোহেল রানার নিজ গ্রামের বাড়ী নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাকা গ্রামে। তার বাবার নাম বাবুল মিয়া । তিনি প্রায় দীর্ঘ ১৫ ...

Read More »

শাহরাস্তিতে সিএনজির ধাক্কায় শিক্ষার্থী আহত

Accident

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পশ্চিম চিতোষী ইউনিয়নের মোহাম্মাদীয়া হাফিজিয়া নুরানীর মাদ্রাসার নুরানী শাখার ছাত্র ইয়াছিন (৭) সড়ক দুর্ঘটনায় আহত হয়। বুধবার (২৫ সেপ্টেম্বর ) দুপুরে মাদ্রাসা সংলগ্ন সিমাইল সড়কে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ওই শিক্ষার্থী মারাত্মক আহত হয়। সে সিমাইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী আহছান হাবিব জানান, সিএনজি ইয়াছিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ...

Read More »

ফরিদগঞ্জে বজ্রপাতে আহত ৪ জন চাঁদপুর হাসপাতালে

উপজেলা সংবাদ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় বজ্রপাতে আহত হয়ে ৪ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে ওই উপজেলার ৫ নং গুপ্টি ইউনিয়ের আস্ট্রা গ্রামে এবং ৩ নং সুবিদপুর ইউনিয়নের বাশারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আস্ট্রা গ্রামের জামিন উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (৩৫), সিরাজুল ইসলাম দেওয়ানের ছেলে সোহেল (৩০), বাশারা গ্রামের খলিলুর রহমানের ছেলে ...

Read More »

হাজীগঞ্জের আলোচিত সেই কাউন্সিলর কাজী দুলাল আর নেই

kazi-dulal

চাঁদপুরে হাজীগঞ্জে মাদক থেকে ফিরে আসা সদ্য পৌর উপ নির্বাচনে বিজয়ী কাউন্সিলর কাজী দুলাল মারা গেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকা নেয়ার পথে তিনি হৃদরোগজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২ টার দিকে হঠাৎ বুকে ব্যথা উঠলে তাকে দ্রুত হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার অবস্থা বেঘতিক দেখে তাকে ঢাকায় প্রেরণ করা ...

Read More »

চাঁদপুর জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবিরের ইন্তেকাল

Humayun kobir

চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির মজুমদার (৭০) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা জেলার শাহরাস্তি উপজেলার বৃহত্তর টামটা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান। তিনি শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন ...

Read More »