কুমিল্লায় র্যাব-১১ এর অভিযানে কোতয়ালি থানাধীন কুমিল্লা রেল স্টেশন (ভাসমান) এলাকা থেকে ২০ ডিসেম্বর শুক্রবার রাতে কচুয়ার মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আলমগীর চাঁদপুরের কচুয়া উপজেরার ডুমুরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ২১ ডিসেম্বর রোববার র্যাব-১১, সিপিসি-২ এএসপি সহকারী পরিচালক ...
Read More »ফরিদগঞ্জে ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য ইউএনওর পুরস্কার
মহান বিজয় দিবস উদযাপনে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি সকল অনুষ্ঠান সঠিকভাবে দায়িত্ব পালন করায় স্বীকৃতি হিসেবে উপজেলার ৪র্থ শ্রেণির কর্মচারীদেরকে আনুষ্ঠানিক ভাবে ইউএনও শিউলী হরি বিজয় দিবসের উপহার তুলে দিয়েছেন। পরে সবাইকে সাথে নিয়ে ফটো সেশনে একত্রিত হন ইউএনও শিউলী হরী। ফরিদগঞ্জের ইউএনও এর হাত থেকে বিজয় দিবসের পুরুষ্কার পেয়ে আনন্দ প্রকাশ করে বেশ কয়জন কর্মচারী বলেন, এই প্রথম ...
Read More »সৌদিতে নিহত কচুয়ার সুমনের লাশ দেশে আনতে সহযোগিতা চান পরিবার
সৌদি আরবে কনস্ট্রাকশন নির্মাণাধীন ভবন থেকে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন চাঁদপুরের কচুয়ার দক্ষিন সেঙ্গুয়া গ্রামের মৃত:আব্দুল মান্নান মোল্লার ছেলে সুমন মোল্লা (২৪)। ১২ ডিসেম্বর সে নিহত হলেও টানা ৯ দিন পেরিয়ে গেলেও অর্থাভাবে ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে তার লাশ দেশে পারেনি অসহায় পরিবার। বর্তমানে তার লাশ সৌদির একটি হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে বলে পরিবার দাবি করছে। যুবক সুমন ...
Read More »মেঘনাপাড়ের হাঁসে হাসি ফুটেছে দেলোয়ারের মুখে
ঘুরে দাঁড়িয়েছেন দেলোয়ার মিজি। ঘূর্ণিঝড় সিডর প্রতিবন্ধকতা তৈরি করলেও সে বাঁধা কাটিয়ে উঠছেন তিনি। ২০০৭ সালে সিডর এর আঘাতে স্বপ্ন ভেঙ্গে যায় মেঘনা পাড়ের হতদরিদ্র দেলোয়ার এর জীবন। মনোবল না হারিয়ে নতুন উদ্যমে স্বপ্ন বুণা শুরু করেন তিনি। গড়ে তুলেছেন চার সহস্রাধিক হাঁসের বড় খামার। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অন্যদেরও। হাঁসের খামারের মাধ্যমে হাসি ফুটেছে দেলোয়ার ও ...
Read More »ঘনিয়া দরবারে ছাত্রদের ছবক ও হাফেজদের পুনর্মিলন
শতবছরের ধর্মীয় প্রতিষ্ঠান ফরিদগঞ্জের ঘনিয়া সাঈদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা এন্ড কারিগরি কলেজ হেফজখানা শাখার ছাত্রদের সবক ও নতুন পুরাতন হাফেজদের পুর্ণমিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ বুধবার রাতে ঘনিয়া দরবার শরীফের কমপ্লেক্সে বর্তমান পীর আলহাজ্ব হযরত মাও.মুহাম্মদ জুনায়েদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পীরজাদা অধ্যাপক আলহাজ্ব মাও. মুহাম্মদ নাজমূল হক আখন্দ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজাপুরা দরবার ...
Read More »চাঁদপুর ও ফরিদগঞ্জে ১২শ’ একর কৃষি জমি অনাবাদির আশংকা
সঠিক সময়ে পানি নিষ্কাশন না করায় চাঁদপুর সেচ প্রকল্পের অভ্যন্তরে চাঁদপুর ও ফরিদগঞ্জ উপজেলার ৮টি গ্রামের ছোট-বড় প্রায় ১২শ’ একর কৃষি জমি অনাবাদি থাকার আশংকা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বোরো ধানের চারা নিয়ে চরম বিপাকে পড়েছে ওই গ্রামগুলোর কৃষকরা। খবর ইলশেপাড়ের। সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর ও ফরিদগঞ্জ উপজেলার ঘাসিপুর চর, চরমটকি, বাশতলী পূর্ব ও পশ্চিম চর, লোহাগড়া চর, চান্দ্রার ...
Read More »ফরিদগঞ্জে প্রশাসনের বিজয় দিবস কর্মসূচি বর্জন করেছে আওয়ামী লীগ
চাঁদপুরের ফরিদগঞ্জে এবার মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত সরকারি সকল অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা আওয়ামী লীগ। শুধু তাই নয় , চাঁদপুর ৪ (ফরিদগঞ্জ) আসনের সাংসদ জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সাথে ওইদিন সরকারি অনুষ্ঠানগুলোতে উপজেলা চেয়ারম্যান আ্যডঃ জাহিদুল ইসলাম রোমান সহ উপজেলা আওয়ামী লীগের কোন নের্তৃবৃন্দকে এমপির সাথে উপস্থিত থাকতে দেখা যায়নি। তবে ...
Read More »মতলব দক্ষিণে এক দিনে ১১ চিকিৎসকের যোগদান
চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কর্মকর্তার (সহকারী সার্জন) শূন্য পদে এক দিনে ১১ জন চিকিৎসক যোগদান করেন। বুধবার(১৮ ডিসেম্বর) তাঁরা ওই স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় সূত্রে জানা গেছে, ৫০ শয্যার ওই স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ক্যাটাগরির চিকিৎসা কর্মকর্তার মোট পদ ২৯টি। গত এক থেকে পাঁচ বছর ধরে ওই ১১ পদসহ চিকিৎসা কর্মকর্তার ১৬টি পদ শূন্য। ...
Read More »জনস্বাস্থ্য এবং জনসংখ্যা গবেষণার পীঠস্থান মতলব
চাঁদপুর জেলার মতলব বিশ্বদরবারে বিশেষ পরিচিতি পেয়েছে এখানে চলমান হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভিল্যান্স সিস্টেমের (এইচডিএসএস) কারণে। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এইচডিএসএসের মাধ্যমে চার প্রজন্মের তথ্য-উপাত্ত (ডেটা) সংরক্ষণ করে রেখেছে। সংগ্রহ ও সংরক্ষণ শুরু হয়েছিল ১৯৬৬ সালে। এখনো তা চলছে। বিশেষজ্ঞদের ভাষ্য, জনস্বাস্থ্য ও জনসংখ্যা গবেষণার এত বড় ও দীর্ঘস্থায়ী ‘ফিল্ড সাইট’ বিশ্বে বিরল। কলেরা গবেষণায় আইসিডিডিআরবির স্বীকৃতি বিশ্বজোড়া। ওই ...
Read More »হাইমচরে কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
চাঁদপুরে হাইমচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা আজ সকাল ৯টায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৭নং পূর্বচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পরিক্ষায় হাইমচর আইডিয়াল স্কুলের পরিক্ষার্থী ছিল সবচেয়ে বেশী। এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় ১০ টি স্কুলের ৩০৭ জন পরিক্ষার্থীর মধ্যে ৩০০ জন অংশগ্রহণ করেছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন হাইমচর উপজেলা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur