শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির ১ নং ওয়ার্ডে নির্বাচনত্তোর জয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতাবস্থায় তাদের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার খবর পেয়ে আহতদের দেখতে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান এবং তাদের সান্ত্বনা দেন। আহতদের উন্নত চিকৎসা সেবা দানের জন্য স্বাস্থ্যকমপ্লেক্সের ডাক্তারদের সাথে কথা বলে চেয়ারম্যান। ...
Read More »শাহরাস্তি ইউপি নির্বাচনে নৌকা ৫ স্বতন্ত্র ৫ বিজয়ী
শাহরাস্তিতে ১০টি ইউনিয়নে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা। আজ চতুর্থধাপে শাহরাস্তির ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ১০ ইউপির মধ্যে ৮টি ইউপিতে ব্যালট এবং রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নের ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ...
Read More »হাজীগঞ্জ-শাহরাস্তিতে ২১ ইউনিয়নে ভোট যুদ্ধ শুরু
আজ ২৬ ডিসেম্বর রোববার ১১ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনের প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণের প্রশিক্ষণ হয়েছে। কেন্দ্রের জন্য ১ জন প্রিজাইডিং,প্রতি বুথের জন্যে ১ জন সহকারী প্রিজাইডিং ও ২ জন পোলিং অফিসার নিয়োগ করেছে নির্বাচন কমিশন, চাঁদপুর। হাজীগঞ্জ উপজেলায় কেন্দ্র ১০৯টি ও কক্ষ ৬২৩ টি। ফলে ১০৯ জন প্রিজাইডিং অফিসার, ৬২৩ জন সহকারী ...
Read More »নির্বাচন কাল : শাহরাস্তিতে ৬০ ককটেল উদ্ধার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দিগধাইর এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ২৫ ডিসেম্বর শনিবার বিকেলে ওই গ্রামের ভুঁইয়া বাড়ি মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল গুলো উদ্ধার করা হয়। শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, ওই এলাকার লোকজন একটি বাজারের ব্যাগে ককটেল গুলো পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ককটেল গুলো উদ্ধার করে। শাহরাস্তি ...
Read More »নির্বাচনে কারচুপির চেষ্টা হলে গণপ্রতিরোধ ইসলামী আন্দোলন বাংলাদেশ
আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হাজীগঞ্জ ও শাহরাস্তির ইউপি নির্বাচগুলোতে কারচুপির চেষ্টা হলে ক্ষমতাসীনদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে জনতার ভোটাধিকারের জন্য কথা বলতে হবে জাতি হিসেবে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এটা আওয়ামীলীগের জন্য চরম কলঙ্কজনক অধ্যায়। নির্বাচনে আওয়ামী লীগের ভয় কিসের ...
Read More »শাহরাস্তিতে ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার
চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকার বিরুদ্ধে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ২২ ডিসেম্বর বুধবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্যাডে জেলা সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। এ বিষয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ...
Read More »শাহরাস্তিতে স্বতন্ত্র প্রার্থীর প্রেস ব্রিফিং
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নে নির্বাচনে কর্মী সমর্থকদের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শণের অভিযোগে প্রেস ব্রিফিং করেছেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক দর্জি। ২১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় ওই ইউনিয়নের ওয়ারুক বাজারে তিনি সাংবাদিকদের সামনে এসব অভিযোগ করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি তাঁর বক্তব্যে বলেন, টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে তিনি গত ৫ ...
Read More »শাহরাস্তিতে বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় তিনি বলেন, বিজয়ের মাস ডিসেম্বরের আমি সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। একাত্তরের ...
Read More »শাহরাস্তিতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
চাঁদপুরের শাহরাস্তিতে “রঙ” সংগঠনের আয়োজনে উদ্যোগে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সংগঠনের কার্যালয়ে সূচীপাড়া বাজার এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোঃ আল আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক উৎপল দত্তের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ ফয়েজ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য মাজহারুল ইসলাম, আরাফাত হোসেন,জাহিদ ...
Read More »শাহরাস্তিতে সাংবাদিকদের নিয়ে কটূক্তির প্রতিবাদে অবস্থান ধর্মঘট
চাঁদপুরের শাহরাস্তিতে মহান বিজয় দিবসের অনুষ্ঠান শুরুর পূর্বে সাংবাদিকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ পরিচয়কারী এক কর্মচারীর কটূক্তির প্রতিবাদে অনুষ্ঠানের সংবাদ বর্জন করে শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করেছে প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে ২টা পর্যন্ত এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। জানা যায়, মহান বিজয় দিবসের দিনব্যপী অনুষ্ঠানে সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিক ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur