চাঁদপুরে শাহরাস্তি পৌরসভার সোনাপুর মহল্লার আবুল কাশেমের বসতঘর এবং দোকানঘর পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা পরিষদের পক্ষ ৪ জানুযারি থেকে নগদ বিশ হাজার টাকা আর্থিক অনুদান ও কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি শিরীন আক্তার। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজি আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ এবং ...
Read More »শাহরাস্তিতে করোনায় কলেজ শিক্ষকের মৃত্যু
চাঁদপুর শাহরাস্তিতে সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খোকন চন্দ্র সরকার (৫৮) করোনা আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। ৩ জানুয়ারি রোববার দিবাগত রাত ১ টা ৩৫ মিনিটের দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। নিহতের পরিবার সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু ...
Read More »ফের সততার প্রমাণ দিলেন সিএনজি চালকগন
ফের সততার প্রমাণ দিলেন সিএনজির চালকগন। তিন জন ভিন্ন-ভিন্ন ব্যাক্তির একটি জামাকাপড়ের ব্যাগ,একটি ম্যানিব্যাগ এবং শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ সমুন মেম্বারের একটি মোবাইল ফোনসহ তিনটি হারিয়ে যাওয়া মালামালের উপযুক্ত প্রমাণ দিয়ে অত্র মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদারের নিকট থেকে সকলে নিজ নিজ জিনিসপত্রগুলো বুঝিয়া নেন। মোবাইল ফোন বুঝে নেওয়ার সময় মেম্বার সাহেব সিএনজি চালক ...
Read More »শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই
চাঁদপুরের শাহরাস্তি পৌর শহরের ৪নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের সোনাপুর পশ্চিমপাড়া আলম গাজী বাড়ি আবুল কালামের ছেলে আবুল কাশেমের বসতঘর, দোকান ও রান্নাঘর সহ তিনটি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার জানান। ১ জানুয়ারি শুক্রবার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের লোকজন আগুনের লেলিহান দেখতে পেয়ে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে ...
Read More »শাহরাস্তিতে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী কলেজ পরিদর্শন
চাঁদপুর শাহরাস্তিতে প্রস্তাবিত হাসমতেন্নেচ্ছা হাসু সাইন্স এন্ড টেকনোলজি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান পরিদর্শন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। ১ জানুয়ারি শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউপির চেড়িয়ারা গ্রামের মজুমদার বাড়ি সংলগ্ন স্থানে কলেজ প্রাঙ্গণটি তিনি পরিদর্শন করেন। ওই সময় কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা শামসুল হক মজুমদারের সভাপতিত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের গনমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় ...
Read More »শাহরাস্তিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শাহরাস্তিতে পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে, সরকার অনুমোদিত বেসরকারি সেবা প্রতিষ্ঠান পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি বাংলাদেশ সংস্থা কর্তৃক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিন ইউনিয়নের টামটা উত্তর পাড়া কুলশী বটতলী ও শংকরপুর কাজীবাড়ি সহ বিভিন্ন স্থানে শীতার্ত ২৫০ জন অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। কম্বল বিতরণে সার্বিক ...
Read More »শাহরাস্তি পৌরসভার ভবন-২ উদ্বোধন
শাহারাস্তি পৌরসভার নবনির্মিত ভবন-২ এর উদ্বোধন করা হয়েছে। ২৮ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে ভবনটি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, এমপি। পৌর ভবন উদ্বোধন উপলক্ষে পৌরসভা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র হাজী আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস ...
Read More »শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ দোকান পুড়ে ছাই
চাঁদপুর শাহরাস্তিতে রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.সেলিম পাটওয়ারী ও ইউপি সচিব মোঃ আমির হোসেন জানিয়েছেন। ২৮ ডিসেম্বর সোমবার ভোর ৪ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিস ও কচুয়া ফায়ার সার্ভিস ডিফেন্স ফোর্স এসে প্রায় ...
Read More »শাহরাস্তিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
চাঁদপুর শাহরাস্তিতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে ভোর রাতে হাসপাতাল গেটেই তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার সূত্র জানায়, উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশী গ্রামের মোঃ ইউসূফ আলীর কন্যা জান্নাতুল ফেরদাউস (২২) শুক্রবার রাতে একই ইউনিয়নের টামটা গ্রামে তার শ্বশুর বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। রাত ১১ টা ৫৫ মিনিটে ...
Read More »শাহরাস্তিতে আন্তঃজেলা অটোরিকশা-মোটর সাইকেল চোরাই চক্রের ৮ সদস্য আটক
চাঁদপুর শাহরাস্তি ৪৮ ঘন্টা অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি,অটোরিকশা ও মোটর সাইকেল চোরাই চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। ২৬ ডিসেম্বর শনিবার সকালে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ৭ তারিখ দিবাগত রাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রাম হতে একই ইউনিয়নের হাঁড়িয়া গ্রামের মোঃ তাফাজ্জল হোসেনের পুত্র মোঃ কামরুল হাসানের (৪৫) মালিকানাধিন সিএনজি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur