Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে মাদক সেবনে বাঁধা দেয়ায় যুবকে কুপিয়ে জখম

Faridganj-ফরিদগঞ্জ

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনে বাঁধা দেয়ায় আল-আমিন (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে জখম করেছে মাদক সেবনকারিরা। রোববার (৬ এপ্রিল) রাত ৮ টার সময় ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম চর কুমিরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। সে ওই গ্রামের দেওয়ান বাড়ির জিতু মিয়ার ছেলে। এ ঘটনায় মাদকের সাথে জড়িত সাইফুল ইসলাম (৫০) একজনকে আটক করে ...

Read More »

ফরিদগঞ্জে ২৪ ঘন্টায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

water death

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে । উপজেলার পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে হুমায়ারা নামে তিন বছরের শিশু, ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে আয়েশা আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, পৌর এলাকার পূর্ব কাছিয়াড়া গ্রামের পলোয়ান বাড়ির হারুণ পলোয়ানের তিন বছরের মেয়ে রোববার (৬ এপ্রিল ২০২৫) বেলা সাড়ে ১১টার ...

Read More »

ফরিদগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন দুই যুবক

চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন এলাকায় সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ আহাদকে ৬ পিস ইয়াবা দিয়ে যৌথ বাহিনীর হাতে তুলে দিতে গিয়ে ফেঁসে গেলেন দুই যুবক। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৫ এপ্রিল) রাতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর ও থানা পুলিশকে খবর দেয় স্থানীয় মোঃ নবীর হোসেন ভুইয়া (৩৫) ও মোঃ সবুজ (২৫)। তারা প্রশাসনকে জানায়, আহাদ গোবিন্দপুর এলাকায় ইয়াবা ব্যবসা ...

Read More »

ফরিদগঞ্জ সুবিদপুর পূর্বে বিএনপির ঈদ পুর্ণমিলনী ও কর্মী সভা

ফরিদগঞ্জ উপজেলাধীন সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির ঈদ পূর্ণমিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে লক্ষীপুর গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক, মাটি ও মানুষের নেতা আলহাজ্ব এম এ হান্নান। এসময় তিনি বলেন, আমাদের দলের ভিতরে কিছু মুনাফেক রয়েছে যাদের কাজ হলো মিথ্যা অপপ্রচার ...

Read More »

বিএনপির আদর্শকে লালন করে নিরলস কাজ করেছি: লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ফকির বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, গত দুইদশক ধরে উপজেলার প্রতিটি এলাকায় উন্নয়নের পাশাপাশি বিএনপির আদর্শকে তুলে ধরতে নিরলস কাজ করেছি। আমার কর্মের প্রতি আস্থাশীল হয়ে বিএনপির আমাকে দুইবার চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে ধানের ...

Read More »

উন্নত জাতি ও দেশ গঠনে শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য: এম এ হান্নান

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, উন্নত জাতি ও দেশ গঠনে শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য এ কথা আমরা প্রায় প্রতিনিয়ত শুনে থাকি। একটি দেশের জনসমষ্টিকে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা মানেই মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদ জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। যতক্ষণ তা অর্জিত না হয় ততক্ষণ এর বিরূপ প্রভাব জাতির জন্য বোঝা স্বরূপ। তাই ...

Read More »

বালিথুবা পূর্বে ন্যায্যমূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে ন্যায্যমূল্যের চাল বিতরণে চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যেখানে সাধারণ মানুষের মাঝে ৩০ কেজি করে চাল দেয়ার সরকারি নিয়ম রয়েছে। সেখানে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার মিজান খান সাধারণ মানুষের মাঝে ৩০ কেজির পরিবর্তে চাল বিতরণ করেছেন ২৫ কেজি করে। এ নিয়ে স্থানীয়দের মাঝে অনেক হট্টগোল হতে দেখা যায়। জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ...

Read More »

ফরিদগঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ইফতার ও দোয়ার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬ মার্চ) বিকেলে পৌর এলাকার বাসস্ট্যান্ডে আরাফাত চাইনিজ রেস্টুরেন্টে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপজেলা সভাপতি আবুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির আলী খান’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাংস্কৃতিক দলের সভাপতি আমিনুল ইসলাম নয়ন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, ...

Read More »

ফরিদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে প্রবাসীর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে বিদ্যুতায়িত হয়ে সৌদি প্রবাসী শরীফ হোসেন(৩৫) এর মৃত্যু। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর রাস্তার পাশে লিটনের ব্যাটারিচালিত অটোরিকশা গ্রেজের এ ঘটনা ঘটে। মৃত শরীফ হোসেন চির্কা পাটওয়ারী বাড়ির মোশাররফ হোসেনের ছোট ছেলে। পরিবারে ও স্থানীয় লোকজন জানান, ২৬ মার্চ দুপুরে শরীফ সৌদি যাওয়ার কথা ছিল। সে রাত ৯ টায় এলাকার ...

Read More »

কিশোরগঞ্জ শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জের নাজমুস সাকিব

কিশোরগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) নাজমুস সাকিব। কিশোরগঞ্জ জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-সেবা ফেব্রুয়ারী-২০২৫ এর স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) নাজমুস সাকিবকে ক্রেস্ট প্রদান করেন। এসময় পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহকারী ...

Read More »