মনে প্রানে রাজনীতির মঞ্চে বেড়ে উঠা নাম হারিছ হাসান সাগর। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১০ নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের হাঁসা গ্রামের অধিবাসী। সম্ভ্রান্ত ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকে তার নেতৃত্বের স্বভাব ছিলো চোখে পড়ার মত। শৈশবে চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৯৮৩ সালে ছাত্রলীগের স্কুল শাখার সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব শুরু ...
Read More »মেয়র হয়ে পৌরবাসীর উন্নয়নে কাজ করেছি
ফরিদগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ৭০% শতাংশ কাজ সম্পন্ন করায় ওয়ার্ড আ’লীগ ও এলাকবাসীর পক্ষ থেকে মেয়র মাহফুজুল হককে নাগরিক সংবর্ধনা ও পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর সোমবার বিকেলে কাছিয়াড়া মহিলা মাদ্রাসা মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়। ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি আলী হায়দার টিপু পাঠানের সভাপতিত্বে ও ধারন ...
Read More »বিমানবন্দর থেকে ফরিদগঞ্জের ইয়াবা মামলার আসামি আটক
চাঁদপুর ফরিদগঞ্জের ইয়াবা মামলার আসামি হযরত শাহ-জালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। ১৫ নভেম্বর সোমবার রাতে ঢাকা শাহাজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় আটক হয় মাদক মামলার আসামি নুরুল ইসলাম (৫৩)। পুলিশ জানান, গত কয়েক মাস আগে উপজেলার পৌর এলাকার টিএন্ডটির সামনে ১৭ হাজার ৫শত পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছিল ফরিদগঞ্জ থানা পুলিশ। ঐ ঘটনার ইয়াবা ...
Read More »ফরিদগঞ্জ বাজারে চুরির ঘটনায় চোর শনাক্ত
চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে চুরির ঘটনায় জসিম নামে এক পেশাদার চোরকে শনাক্ত করতে সক্ষম হয়েছে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটি। জসিম ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চত্তর চরবড়ালী গ্রামের কামাল হোসেনের ছেলে। জানা যায়,১৩ নভেম্বর শুক্রবারে জুম’আর নামাজের সময় দোকান খোলা রেখে নামাজে যান দোকানী আবুল। এরই ফাঁকে জসিম দোকান থেকে বেনসন এবং গোল্ড লিফ ব্র্যান্ডের ২৫ হাজার টাকার সিগারেট অটোরিক্সায় যোগে সরিয়ে নিয়ে ...
Read More »ফরিদগঞ্জে মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মাস্ক না পরায় ৭ জনকে ২ হাজার ৭’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ নভেম্বর রোববার ফরিদগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার। এ সময় তিনি মাস্ক বিহীন চলাচলের কারনে ৭ জনকে ২ হাজার ৭’শ টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, ফরিদগঞ্জকে শতভাগ মাস্ক ব্যবহার যোগ্য করতে এ ...
Read More »ফরিদগঞ্জে পৌর বিএনপির সাধারণ সভা
ফরিদগঞ্জে পৌর বিএনপির আয়োজনে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি আমানত গাজীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক, শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব এম. এ হান্নান। প্রধান অতিথি আলহাজ্ব এম এ হান্নান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ...
Read More »ফরিদগঞ্জে মেয়র প্রার্থী কামালের মতবিনিময় সভা
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো:কামাল হোসেন মিয়াজীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ভাটিয়ালপুর চৌরাস্তায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন মিয়াজী বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে আমার বাবা আপনাদের কাছে পরিচিতজন। তিনি দলের বাইরে কখনো যাননি। তারই উত্তরসুরি ...
Read More »সর্বদা পৌর এলাকার উন্নয়নে কাজ করেছি: মেয়র মাহফুজ
ফরিদগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ৭০% শতাংশ কাজ সম্পন্ন করায় ওয়ার্ড আ’লীগ ও এলাকবাসীর পক্ষ থেকে মেয়র মাহফুজুল হককে নাগরিক সংবর্ধনা ও পুনরায় মেয়র নিবাচিত করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার বিকেলে কেরোয়া হোসনেয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মেয়র মাহফুজুল হক বলেছেন, ফরিদগঞ্জ উপজেলায় নৌকা প্রতীক নিয়ে প্রথম মেয়র হয়ে পৌরবাসীর ...
Read More »কেন্দ্রীয় যুবলীগের ২নং সদস্য ফরিদগঞ্জের মহিউদ্দিন খোকা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট কমিটির ২নং সদস্য নির্বাচিত হয়েছেন এ কে এম মহিউদ্দিন খোকা মজুমদার। কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক যৌথ স্বাক্ষরিত পত্রে তার নাম ২নং সদস্যে পদে রাখা হয়। এর আগের কমিটিতেও তিনি সদস্য পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক মেধাকে মূল্যায়ন করে দল তাকে প্রভাবশালী এ পদে আসন দিয়েছেন বলে ধারনা করা হয়। মহিউদ্দিন খোকা ফরিদগঞ্জ ...
Read More »ফরিদগঞ্জের দুই প্রেসক্লাব ঐক্যবদ্ধ
দীর্ঘ বছরের বিভেদের পর অবশেষে ঐক্যবদ্ধ হয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাব এবং প্রেসক্লাব ফরিদগঞ্জের সাংবাদিকরা। ১৩ নভেম্বর শুক্রবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত যৌথ সভায় আনুষ্ঠানিকভাবে এ ঐক্যের ঘোষনা দেওয়া হয়। এর ফলে ফরিদগঞ্জের সাংবাদিকদের একমাত্র সংগঠন হলো ‘ফরিদগঞ্জ প্রেসক্লাব’। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং প্রেসক্লাব ফরিদগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগের সঞ্চালনায় ঐক্যের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur