চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। শিক্ষার্থীদের অসুস্থতার সংবাদ শুনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে ৭ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ৮ জনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ...
Read More »কৃষকরা আমাদের অর্থনীতির মূল ভরসা: ইউএনও
চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার। ...
Read More »চাঁদপুর-৪ আসনে এনডিপি চেয়ারম্যানকে জোট প্রার্থী ঘোষণার দাবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সৃষ্ট সাংঘর্ষিক পরিস্থিতি নিরসন ও জোটের ভাবমূর্তি পুনরুদ্ধারে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। বুধবার (৫ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনডিপির কো-চেয়ারম্যান মিজানুর রহমান পাটওয়ারী। তিনি বলেন, “গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের নির্যাতন, হামলা, মামলা ও দমন-পীড়নের ...
Read More »সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো: লায়ন মো. হারুনুর রশিদ
তৃতীয়বারের মতো ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ার পর চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে বরণ করে নিলো হাজারো নেতাকর্মী। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চাঁদপুর হয়ে ফরিদগঞ্জে পৌঁছালে উপজেলা বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে সংবর্ধনা জানান। উচ্ছ্বসিত নেতাকর্মীদের স্লোগানে ...
Read More »ফরিদগঞ্জে এম এ হান্নান সমর্থকদের সড়ক অবরোধ
চাঁদপুরের ফরিদগঞ্জে পরপর তৃতীয় দিনের মতো অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন বঞ্চিত নেতা আলহাজ এম. এ. হান্নানের সমর্থকরা। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই অবরোধে চাঁদপুর–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বুধবার (৫ নভেম্বর) সকাল থেকেই শতাধিক নেতাকর্মী ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে ও সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ...
Read More »ফরিদগঞ্জে শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার বর্ডার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৭ কেজি গাঁজা ও ৪২ পিস ইয়াবাসহ মো. পলাশ (২৬) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত পলাশ পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার ...
Read More »লায়ন হারুনুর রশিদ ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, ২০০৮ সালের ধানের শীষ প্রতীকে বিজয়ী সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় ফরিদগঞ্জ আসনে লায়ন হারুনুর রশিদের ...
Read More »ফরিদগঞ্জে লায়ন হারুনের মনোনয়ন পাওয়ায় শোকরানা দোয়া ও মিছিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ মনোনয়ন পাওয়ায় শোকরানা দোয়া ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারস্থ স্থানীয় দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ...
Read More »ফরিদগঞ্জে এম এ হান্নানের বহিষ্কারের বিজ্ঞপ্তিটি ভুয়া
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের বহিষ্কারাদেশের খবরটি ভুয়া। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির দপ্তর সেলের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে এম এ হান্নানের একটি ভুয়া বহিষ্কারাদেশ ভাইরাল হয়। এর আগে, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে লায়ন হারুনুর রশিদের নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক ...
Read More »লায়ন হারুনের নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা
বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা আলহাজ এম.এ. হান্নানের সমর্থকরা ফরিদগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। গতকাল (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করেন। চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। ঘোষণাটি মুহূর্তের মধ্যেই ফরিদগঞ্জে ছড়িয়ে পড়লে হান্নান সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। রাতেই বিক্ষুব্ধ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur