চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী জসিম উদ্দিনের পিকআপ গাড়ী পোড়ানোসহ সি-আর ৭৫/২২ মামলার ওয়ারেন্টভুক্ত বাবা-ছেলেসহ ৪ আসামিকে আটক করেছে পুলিশ। ৭ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত আসামীরা হলেন, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি এলাকার মৃত- মজিদ ভাটের ছেলে সোলেমান ভাট, ...
Read More »পরাজিত জনপ্রতিনিধির এ কী কাণ্ড
চলতি বছরের শুরুতে গেল নির্বাচনে ইউপি সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে চরমভাবে পরাজিত হয়েছেন বিল্লাল হোসেন সর্দার। যে কিনা সমাজ পরিবর্তনে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখে আসছেন, সেই ব্যক্তির নিজের ঘরের স্ত্রী, মৃত ভাইয়ের সন্তানদের উপর করে আসছেন দিনের পর দিন অবিচার। জানা যায়, ফরিদগঞ্জের ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ড মনতলা দক্ষিণ সর্দার বাড়ির মৃত আলতাব আলী সর্দারের ছেলে বিল্লাল ...
Read More »সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হয়নি ইজারা
চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি জলমহাল ইজারায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। একটি জলমহাল সর্বোচ্চ ডাককারীকে নিলাম না দিয়ে কম মূল্যে ডাককারী কথিত মৎস্যজীবী সমিতিকে ইজারা প্রদান করায় বঞ্চিত হয়েছেন সরকারের তালিকাভুক্ত প্রকৃত মৎস্যজীবীরা। এ নিয়ে তাদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই সর্বোচ্চ ডাককারীকে জলমহাল ইজারা প্রদানের দাবি তুলেছেন তারা। এই ঘটনায় প্রকৃত মৎস্যজীবীদের সংগঠন সন্তোষপুর আদর্শ মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবু ...
Read More »ফরিদগঞ্জে ইয়াবাসহ একজন আটক
চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী আটক করেছে পুলিশ। ৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী জামাল হোসেন (৩২)কে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে। আটককৃত মাদক কারবারী জামাল হোসেন পশ্চিম আলোনিয়া এলাকার বেপারী বাড়ির মৃত হানিফ বেপারীর ছেলে। এ ...
Read More »ফরিদগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
চাঁদপুরের ফরিদগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষেমেডিক্যাল ক্যাম্প, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালি বের হয়ে গুরুতরপূর্ন সড়ক প্রদর্শন শেষে পূনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। এর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশ্রাফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ...
Read More »ক্যান্সারে আক্রান্ত ফরিদগঞ্জের আমিন পাটওয়ারী বাঁচার আকুতি
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আমিন পাটওয়ারী বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে থমকে দাড়াঁচ্ছে তার চিকিৎসা সেবা। আমিন পাটওয়ারী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভা এলাকার কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ীর বাসিন্দা। ইতোমধ্যে চিকিৎসার জন্য নিজের জমানো টাকা যা ছিলো সবই ব্যয় করে এখন নিঃস্ব হয়ে গেছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, সে মরণব্যাধি (ফুসফুস) ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তাকে দ্রুত উন্নত চিকিৎসা করাতে হবে। ...
Read More »ফরিদগঞ্জে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গাব্দেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সুমাইয়া ওই গ্রামের কবিরাজ বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে। জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু সুমাইয়া বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি ...
Read More »ফরিদগঞ্জের উষা মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
মুক্তিযুদ্ধের সংগঠক, ফরিদগঞ্জের কৃতি সন্তান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আমিনুল হক মাস্টারের নাতনী ফারহানা হক উষা ২০২১-২২ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ৫ এপ্রিল মঙ্গলবার প্রকাশিত ফলাফলে এমন তথ্য জানা গেছে। উষার পরিবার সূত্রে জানাগেছে, ২০০৩ সালের ৩ সেপ্টেম্বর ফরিদগঞ্জ পৌর এলাকার সাফুয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে উষার জন্ম হয়। ফারহানা হক উষা ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ...
Read More »চেয়ারম্যানের থাপ্পড়ে মেম্বার আহত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা উত্তর ইউনিয়নে ইউপি সদস্য মো. ফারুক হোসেন লিটনকে শারিরীক ভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই ইউপি সদস্যকে অবরুদ্ধ করেছে চেয়ারম্যানের ফোন করে আনা বহিরাগতরা। পরে পুলিশি সহায়তায় ইউপি সদস্য লিটন পরিষদ থেকে পালিয়ে গিয়ে রক্ষা পায়। ৪ এপ্রিল সোমবার দুপুরের রুপসা উত্তর ইউনিয়নের পরিষদ ভবনে ৮নং ওয়ার্ড মেম্বার ফারুক হোসেন লিটন এর উপর ইউপি ...
Read More »ফরিদগঞ্জে অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ
চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় দুঃস্থদের মাঝে ৮০ বান্ডেল ঢেউটিন বিতরন করেছেন উপজেলা পরিষদ। ৫ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে, উপজেলা পরিষদে উন্নয়ন তহবিলের ২১-২২ অর্থ বছরের অর্থ দিয়ে অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur