১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদগঞ্জে শ্রদ্ধাঞ্জলী, র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মার্চ) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন সংসদ সদস্যের প্রতিনিধি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, উপজেলা মহিলা আওয়ামীলীগ, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সংগঠন। ...
Read More »ফরিদগঞ্জে আট ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের ফরিদগঞ্জে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় আট ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদর ও চান্দ্রা বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। তিনি বলেন, আজকের অভিযানে ফরিদগঞ্জ পূর্ব চান্দ্রা বাজার রিপন মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ...
Read More »ভোক্তা অধিকারের সম্মাননা পেলেন ফরিদগঞ্জের ব্যবসায়ী শাহ আলম
রমজানে ১ টাকা লাভে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকারের সম্মাননা পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জের ব্যবসায়ী শাহ আলম। শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন ...
Read More »ফরিদগঞ্জে পথচারী ও এতিমদের জন্য ইফতার নিয়ে ছুটছেন একদল যুবক
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দরিদ্র-অসহায় ব্যক্তি, মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং পথচারী জন্য ইফতার নিয়ে ছুটছেন একদল শিক্ষিত যুবক। ইফতারের ঠিক আগ মুহূর্ত তারা বাড়িতে রান্না করা ইফতার পৌঁছে দিচ্ছেন রোজাদার এসব মানুষদের মাঝে। তাদের এ মানবিক কার্যক্রম চলবে রমজানের পুরো মাসব্যাপী। খোঁজ নিয়ে জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী দরিদ্র-অসহায় ব্যক্তি, মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং পথচারী ...
Read More »ফরিদগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩টি বসতঘর পুড়ে ছাই
চাঁদপুরের ফরিদগঞ্জে দুটি পৃথক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর এবং ১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় ৪ পরিবারের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (১৫ মার্চ)গভীর রাত (আনুমানিক ১ টার সময়) উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া মহিলা মাদ্রাসার( মান্নানের দোকানের সামনে) তাকোয়া স্টোরে বিদেশ প্রেরত দুলালের মদি দোকানে ও একই দিনে সকাল (সাড়ে ৬টার সময়) রূপসা উত্তর ...
Read More »ফরিদগঞ্জে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের ইফতার সামগ্রী বিতরণ
ফরিদগঞ্জের ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের উদ্যোগে দেড় শতাধিক অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের কার্যালয় প্রাঙ্গণে মাহে রমজান উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দেড় শতাধিক পরিবারের প্রতিজনকে খেজুর, ছোলা, চিনি, ছিড়া, মুড়ি, তেল, পেঁয়াজ ও মুরগীসহ ৮ কেজি করে ইফতার সামগ্রী বিতরণ ...
Read More »ফরিদগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতের মধ্যে ১৪ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও কবিরাজের চিকিৎসা গ্রহণ করেছে বলে জানাগেছে। কুকুরের কামড়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শুক্রবার সকাল থেকে হঠাৎ কুকুরের কামড়ের শিকার হন ...
Read More »ফরিদগঞ্জে উচ্ছেদকৃত পরিবারটির খোলা আকাশেই ভরসা
অর্থলোভে সর্ম্পককে বিসর্জন দিয়ে আপন ভায়রা ও তার পরিবারকে উচ্ছেদ করার ২৪ ঘন্টার মধ্যেই আরেকজনের কাছে সম্পত্তি বিক্রি করেছে অপর ভায়রার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। অপরদিকে দীর্ঘ একযুগ ধরে সম্পত্তি রক্ষার সাথে সাথে ওই সম্পত্তি ক্রয়ের জন্য টাকা দিয়েও শেষ রক্ষা হলো না স্বপন রায়ের পরিবারের। নিজের ভায়রা বিজয় শীলের লোকজন কর্তৃক বাড়ি থেকে উচ্ছেদ হয়ে এখন খোলা আকাশের নিচে ...
Read More »ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই
চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুরে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় বসতঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়েগেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলো একেবারেই খোলা আকাশের নিছে বসবাস করার উপক্রম হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামের হাজী বাড়িতে এ অগ্নীকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের নিয়ে আগুন ...
Read More »ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর নির্মাণের অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে মো. শফিকুর রহমান মিজি গংদের বিরুদ্ধে। ১৩ মার্চ বুধবার বিকেলে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের তরজিরান্তি গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, বালিথুবা পশ্চিম ইউনিয়নের তরজিরান্তি গ্রামের বাসিন্দা কালু মিজির সাথে একই এলাকার শফিকুর রহমান গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। শেষ পর্যন্ত বিষয়টি মোকাম বিজ্ঞ ফরিদগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালত ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur