Home / ইসলাম

ইসলাম

ইসলাম

মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা না করে ‘মাদানী’ উপাধি ব্যবহার

মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করে নামের শেষে ‘মাদানী’ উপাধি ব্যবহার করে আসছিলেন আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম। এছাড়া এই উপাধি ব্যবহার করায় নিজের নামের সঙ্গে এই শিশুবক্তার নাম মিলে যাওয়ায় অনেকটাই বিব্রত ও বিরক্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের মদিনা শাখার আমীর ও সংগঠনটির কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম মাদানী। এই দুই কারণে শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলামকে গত ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের ...

Read More »

তাহেরীর গান নাজায়েজ : জাতির কাছে ক্ষমা প্রার্থনার আহবান

আল্লাহ-রাসূলের কটূক্তি ও কুফুরি বক্তব্য দিয়ে কথিত ইসলামী আলোচক মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী জাতিকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন ইসলামী আলোচক ও মর্জিনা সালাম ইন্টারন্যশনাল ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা শেখ মহিউদ্দিন বিল্লাহ। ৬ মার্চ শনিবার বাগেরহাট প্রেসক্লাবে এ ধরনের বক্তব্য বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সম্প্রতি ওয়াজ মাহফিল ও জারি গানের নামে আল্লাহ ...

Read More »

হজযাত্রীদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক

hajj

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, এই বছর হজ্জে গমনেচ্ছুদের অবশ্যই করোনাভাইরাস টিকা দিয়ে আসতে হবে। ২ মার্চ স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সৌদি স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া এক বিবৃতিতে বলেছেন, হজ মৌসুমে হজ্জে অংশগ্রহনের মূল শর্ত বিবেচনা করে কোভিড -১৯ ভ্যাকসিনের বিষয়টি যুক্ত রয়েছে। “আগামীতে হজ মৌসুমে অংশ নেওয়ার অন্যতম শর্ত, করোনা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক,”। একইসাথে মন্ত্রী হজ ও ওমরাহ ...

Read More »

কৃষ্ণাঙ্গদের প্রতি মহানবী (সা.)-এর সম্মান

islam

ইসলাম মানুষের অভিন্ন মানবিক মর্যাদা নিশ্চিত করেছে। ইসলামের দৃষ্টিতে ভাষা, বর্ণ ও আঞ্চলিকতা কখনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি হতে পারে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি আদম-সন্তানদের মর্যাদা দান করেছি; স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি; তাদের উত্তম জীবিকা দান করেছি এবং আমি যাদের সৃষ্টি করেছি তাদের অনেকের ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি।’ (সুরা বনি ইসরাইল, আয়াত : ৭০) বর্ণবৈচিত্র্যের রহস্য পবিত্র ...

Read More »

পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া

islam

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ ইন্দোনেশিয়া রমজানের তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ এপ্রিল মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে। দেশটির মোহাম্মাদিয়া অর্গানাইজেশনের প্রধান কার্যালয় জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনার মাধ্যমে ১৪৪২ হিজরির পবিত্র রমজান মাসের প্রথম তারিখ ঘোষণা করেছে। সংস্থাটি জানায়, ইন্দোনেশিয়ায় ১৩ এপ্রিল রমজান শুরু হবে। পাশাপাশি আরব বিশ্বেও একই দিন রোজা শুরু হবে বলে তারা প্রত্যাশা করেন। তবে পাকিস্তান, ...

Read More »

মায়ের কাছে পড়ে ১০ মাসেই হাফেজ হলো শিশু মুয়াজ

কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে গিয়ে তিলাওয়াত শুনে মুগ্ধতা। সেখান থেকে ফিরে বাবা-মাকে জানায় নিজের আগ্রহের কথা। এরপর ১০ মাসেই মায়ের কাছে পড়ে পুরো কোরআন মুখস্ত করেছে আট বছরের শিশু আবরারুল হক মুয়াজ। কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন ছিলনী গ্রামের হাফেজ মাহবুবুর রহমানের ছেলে মুয়াজের এ প্রতিভা বিস্ময় জাগিয়েছে এলাকাজুড়ে। মুয়াজের চাচা হাফেজ মাহমুদুল হাসান বলেন, মুয়াজকে নিয়ে তার বাবা একদিন কিশোরগঞ্জের ঐতিহাসিক ...

Read More »

কচুয়ায় শাজুলিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল শুরু বৃহস্পতিবার

যথাযথ স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরিফের ৪৩তম বার্ষিক মাহফিল ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাদ ফজর তালিমে জিকির ও আম বয়ানের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে। ২০ ফেব্রুয়ারি শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে। অলিয়ে কামেল হজরতুল আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মদ ফায়েজ ...

Read More »

রাষ্ট্রীয় মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালিত হবে

Mamur-mosque-...

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আওয়ালকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে দিনটিতে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সোমবার ১৫ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিবসটিতে বাংলাদেশের ...

Read More »

যে সময় দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না

প্রতিনিয়ত আমরা নিজের অজান্তেই কত শত পাপ করি, অন্যায় কাজে জড়িয়ে পড়ি; সেই পাপমোচনের ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারও নেই। তাই মহান আল্লাহর কাছে পাপ থেকে মুক্তির প্রার্থনার বিকল্প নেই। আমাদের প্রিয় নবীজি (সা.) সব সময় মহান আল্লাহর কাছে পাপ থেকে মুক্তির প্রার্থনা করতেন। পাপমোচনের আমল করতেন। মহান আল্লাহর কাছে কীভাবে প্রার্থনা করলে সেটি গ্রহণযোগ্য হবে- নবীজি (সা.) সেটি আমাদের ...

Read More »

বিশ্বনবি রজব মাসে যে দোয়া পড়তে বলেছেন

islam

রজব আল্লাহর মাস। এ মাসে মুমিন বান্দা আল্লাহর কাছে বরকত চাইবেন। রমজানের ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরো রজব মাসজুড়ে বেশি বেশি বরকতের দোয়া পড়তে বলেছেন । তাহলো- اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ উচ্চারণ : ‘আল্লাহুম্মা বারাকলানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রামাদান।’ অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ...

Read More »