Home / ইসলাম

ইসলাম

ইসলাম

একই পরিবারের ৬৩ জন কোরআনের হাফেজ

পটুয়াখালীর বাউফলে পবিত্র কোরআন শরিফের হাফেজ হয়েছেন একই পরিবারের মোট ৬৩ জন। ইতিমধ্যে এই বিরল দৃষ্টান্ত স্থাপন করে জেলায় সুনাম কুড়িয়েছেন সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম এলাকার বাসিন্দা শাহজাহান হাওলাদার। শাহজাহান হাওলাদার মৃত হাজী নূর মোহাম্মদ হাওলাদারের ছোট ছেলে। বাউফল সরকারি কলেজ থেকে ১৯৭১ সালে এইচএসসি পাস করেন তিনি। নিজের পৈতৃক সম্পত্তি ও মামাবাড়ির ৩ একর সম্পত্তি বিক্রি করে তিনি নির্মাণ ...

Read More »

হজ যাত্রীদের নিবন্ধনের সময় বাড়ল

Hajj

হজযাত্রীদের নিবন্ধনের সময় পাঁচ দিন বাড়িয়েছে সরকার। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত হজযাত্রীরা এই নিবন্ধন করতে পারবেন। আজ বুধবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য মেসেজ পেয়েছেন—এমন সবাই হজের নিবন্ধন করতে পারবেন। এদিকে বিজ্ঞপ্তিতে ...

Read More »

আজ পবিত্র শবে মেরাজ

Sobe miraj

পবিত্র শবেমেরাজ আজ। এই রাতেই প্রিয় নবি হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর বিশেষ মেহমান হিসাবে আরশে আজিমে আরোহণ করেন। তখন তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন ও পৃথিবীতে ফিরে আসেন। উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে আসেন। তাই হিজরি রজব মাসের ২৬ তারিখ রাতের তাৎপর্য মুসলিম জাহানের কাছে অপরিসীম। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ...

Read More »

অন্তরের আবেগ বৈধ ভালোবাসার জন্য জমিয়ে রাখুন

নিজের ভুল স্বীকার করতে আমাদের ‘দ্বিধা’ হয়। কাছের মানুষের অন্যায়কে অন্যায় বলতে ‘দ্বিধা’ হয়। গরিব বয়স্ক লোককে সম্মান জানাতে ‘দ্বিধা’ হয়। বাবা-মাকে সালাম দিতে দ্বিধা হয়। বাসার কাজের লোককে নিজেদের মতো মানুষ ভাবতে ‘দ্বিধা’ হয়। এমন অনেক মন্দ ‘দ্বিধা’ আমরা পদে পদে লালন করি। এসব নিন্দনীয় ‘দ্বিধা’ দূর করবার জন্যে ওরা ক্যাম্পেইন করে না। ওরা ক্যাম্পেইন করে মানব-চরিত্রের অলংকার —‘সহজাত ...

Read More »

তুরস্কে হতাহতদের পাশে আস সুন্নাহ ফাউন্ডেশন ও আল মারকাজুল ইসলামী

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ায় সহায়তার হাত বাড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বিশ্বব্যাংক দেশ দুটিকে ১.৭৮ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ থেকেও তুরস্কে পাঠানো হয়েছে সম্মিলিত উদ্ধারকারী দল। এখন পর্যন্ত ধ্বংস্তুপ থেকে একজনকে জীবিত ও তিনজনকে মৃত উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী। তুরস্ক-সিরিয়ায় হতাহতদের সাধ্যমতো সহায়তার চেষ্টা করছেন সবাই নিজ নিজ জায়গা থেকে। বাংলাদেশের দুই আলেমের পরিচালিত আস সুন্নাহ ...

Read More »

বিনয় সম্পর্কে যা বললেন মিজানুর রহমান আজহারী

‘বিনয় মানুষকে যতোটা সুন্দর করে, আর কোন কিছুই ততোটা করে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। মানবতার ফেরিওয়ালা খ্যাত মালেশিয়ার জনপ্রিয় দায়ী এবিট লিউয়ের সঙ্গে তার বাসায় সাক্ষাতের সময় এ মন্তব্য করেন তিনি। শুক্রবার এবিট লিউ ও মাওলানা মিজানুর রহমান আজহারীর সাক্ষাতের ছবি প্রকাশ হয় সামাজিক মাধ্যমে। এবিট লিউ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তাদের সাক্ষাতের ...

Read More »

হজের খরচ এবার সাড়ে ৬ লাখ ছাড়াবে

HAJJ

ডলার সংকট ও রিয়ালে মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে এবারের হজে। গত বছরের তুলনায় এবার ব্যয়ও বাড়বে হজযাত্রায়। যদি অন্য কোনও ধরনের খরচ না-ও বাড়ে,শুধু মুদ্রা বিনিময়ে হারের তারতম্যে গত বছরের ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকার সর্বনিম্ন প্যাকেজ মূল্য বেড়ে সাড়ে ৬ লাখ ছাড়াতে পারে। অন্যদিকে বিমান ভাড়া,সৌদি আরবে হোটেল ভাড়াসহ অন্যান্য খরচ বাড়লে হজ প্যাকেজে ৭ লাখ ছাড়িয়ে যাবে। হজ-সংশ্লিষ্টদের ...

Read More »

পবিত্র শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে ১৪৪৪ হিজরি সালের রজব মাস গণনা শুরু হবে। পবিত্র শবে মেরাজ পালিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি (২৬ রজব) রোববার দিনগত রাতে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক ...

Read More »

সুস্থ থাকার ১০ ইসলামি শিষ্টাচার

সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত। তিনি যাকে যতটুকু সময়সীমা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সে তার এক মুহূর্ত আগে বা পরে মারা যাবে না। কিন্তু সুস্থতা বা অসুস্থতা ব্যক্তির দৈনন্দিন অভ্যাসের ওপর কিছুটা নির্ভরশীল। তাই সুস্থ থাকার জন্য অনেক মানুষ অনেক কৌশল অবলম্বন করে থাকে। এখানে ইসলামের আলোকে সুস্থ থাকার বিশেষ ১০টি আমলের কথা আলোচনা করা হলো: ভোরে শয্যা ত্যাগ ফজরের সময় ...

Read More »

বিশ্ব ইজতেমা শুরু আজ

istema.

উর্দু ভাষায় আম বয়ানের মধ্য দিয়ে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। বাংলাসহ কয়েকটি ভাষায় অনুবাদ করে শোনানো হয় এ বয়ান। জুমার নামাজের পর বয়ান করবেন মাওলানা ইসমাইল গুদর, আসরের পরে মাওলানা জুবায়ের আহমদ ও মাগরিবের পরে মাওলানা আহমদ লাট। এসব বয়ানের বাংলা অনুবাদ করবেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। শুক্রবার ১৩ জানুয়ারি ফজর নামাজের পর বয়ান শুরু ...

Read More »