প্রয়োজন হলে যুক্তরাজ্য তালেবানের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, আফগানিস্তানের জন্য সমাধান বেড় করতে যুক্তরাজ্য চেষ্টা চালিয়ে যাবে। খবর : রয়টার্স। শুক্রবার লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বরিস জনসন বলেন, আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব। ...
Read More »মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুবকে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা আল-সুলতান আবদুল্লাহ। ২০ আগস্ট শুক্রবার মালয়েশিয়ার রাজপ্রাসাদের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। ইসমাইল সাবরির আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা। তিনি দেশটির সংসদের ২২২ জন সদস্যের মধ্যে ১১৪ জনের সমর্থন পেয়েছেন বলে জানিয়েছে প্রাসাদ সূত্র। ইসমাইল সাবরি দেশটির সর্বশেষ প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের স্থলাভিষিক্ত হবেন। মহিউদ্দিন গত সোমবার ...
Read More »বিশ্ব মশা দিবস আজ
আজ শুক্রবার ২০ আগস্ট বিশ্ব মশা দিবস। সারা পৃথিবীতে বিভিন্ন উপলক্ষে বিভিন্ন ধরনের দিবস পালন করা হয়ে থাকে । দিবসগুলিতে বিশ্বব্যাপি আয়োজন করা হয় নানারকম উৎসব অনুষ্ঠান। তেমনিই একটি দিবস হচ্ছে বিশ্ব মশা দিবস । প্রতি বছর আজকের এ দিনে সারা বিশ্বে পালিত হয় দিবসটি। ১৯৩০ সাল থেকে প্রতি বছর ২০ আগস্ট দিবসটি পালিত হয়ে আসছে। ১৮৯৭ সালের ২০ আগস্ট ...
Read More »শরিয়া আইনে চলবে আফগানিস্তান
দীর্ঘ ২০ বছর পর আবারো আফগানিস্তান দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এরপর মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তালেবান দাবি করে, আজকের তালেবান ২০ বছর আগের তালেবান নয়। তবে এরই মধ্যে তারা জানিয়ে দিয়েছেন, তালেবান শাসনে আফগানিস্তান গণতান্ত্রিক রাষ্ট্র হবে না। বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন তালেবানের একজন ঊর্ধ্বতন সদস্য। তালেবানের সিদ্ধান্ত প্রণয়নকারীদের ঘনিষ্ঠ এই তালেবান সদস্য ওয়াহিদুল্লাহ হাশিমি বলেছেন, ...
Read More »ইরানে প্রথম নৌবাহিনীর প্রধান হলেন সুন্নি
ইরানের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন শাহরাম ইরানি নামে এক সুন্নি সেনা কর্মকর্তা। দেশটির শীর্ষ নেতা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার তাকে ইরানের নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন। খবর আনাদোলুর। শিয়াপ্রধান দেশটিতে প্রথমবারের মতো একজন সুন্নি একটি বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন ৫৪ বছর বয়সি এ সুন্নি সেনা কর্মকর্তা। উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান এলাকার বাসিন্দা ...
Read More »বিশ্বে মৃত্যু ৪৩ লাখ ৮০ হাজার : শনাক্ত ২০ কোটি ৮৪ লাখ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৪৩ লাখ ৮০ হাজার মানুষ। একইসঙ্গে শনাক্তের সংখ্যা ২০ কোটি ৮৪ লাখের বেশি। বুধবার ১৮ আগস্ট সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বব্যাপি করোনাভাইরাসে আক্রান্ত ২০ কোটি ৮৪ লাখ ৯৩ হাজার ৩৩৮ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৩ লাখ ৮০ হাজার ...
Read More »শিশুরাও টিকা নিয়ে ওমরাহ পালন করছে
প্রায় দেড় বছর পর স্বাস্থ্যবিধি মেনে সৌদির শিশুরা ওমরাহ পালন শুরু করেছে। ১২-১৮ বছর বয়সী শিশুদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছে তাদের ওমরাহ পালন ও মসজিদে নববিতে নামাজ আদায়ের অনুমোদন দেয় সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। হারামাইন শরিফাইনের টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শিশু-কিশোরদের কাবাঘরের চত্বরে তাওয়াফ করতে দেখা যায়। শিশুদের অনেককে নামাজ আদায়, কোরআন তেলাওয়াত ও দোয়ায় অংশ ...
Read More »নিউজিল্যান্ডে ফের লকডাউন ঘোষণা
করোনার প্রকোপ বাড়ায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন মঙ্গলবার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন। দেশটির অন্যতম বড় শহর অকল্যান্ডে আবারও করোনা রোগী শনাক্ত হওয়ায় এবার নিউজিল্যান্ডজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। খবর রয়টার্সের। অকল্যান্ডে সপ্তাহব্যাপী লকডাউন জারি করা হলেও সারা দেশে তিন দিনের জন্য এ লকডাউন ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, অকল্যান্ডে শনাক্ত হওয়া করোনা রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এ কারণে প্রাণঘাতী ...
Read More »বিশ্বে মৃত্যু ৪৩ লাখ ৬১ হাজার : শনাক্ত ২০ কোটি ৭১ লাখ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৪৩ লাখ ৬১ হাজার মানুষ। একইসঙ্গে শনাক্তের সংখ্যা ২০ কোটি ৭১ লাখের বেশি। আজ ১৬ আগস্ট সোমবার সকাল সোয়া ৯টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বব্যাপি করোনাভাইরাসে আক্রান্ত ২০ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৮৪ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৩ লাখ ...
Read More »পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
অবশেষে পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। দেশটির সংবাদ মাধ্যম মালয়ে মেইল-এর অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মালয়েশিয়ার এক আইনপ্রণেতা খয়েরি জামালউদ্দিন ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, মন্ত্রিসভায় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আশা করা যাচ্ছে, শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন মুহিউদ্দিন। এর আগে মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদত্যাগের বিষয়টি মৌখিকভাবে জানান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। ২০২০ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur