প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্কট ও বিরোধ নিরসনে সংলাপের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ বিশ্ব গড়তে অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ ও নিষেধাজ্ঞা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,‘বিশ্ব বিবেকের কাছে আমার আবেদন,অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ বন্ধ করুন। শিশুকে খাদ্য,শিক্ষা,স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা দিন। শান্তি প্রতিষ্ঠা করুন।’ জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ২৩ সেপ্টেম্বর প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। ...
Read More »টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ গ্রহণে জাতিসংঘের প্রতি প্রধানমন্ত্রীর আহবান
টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘের বিশ্বনেতাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধীরে ধীরে মিয়ানমারের নতুন বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংঘাতের দিকে সরে যাওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে টেকসই প্রত্যাবাসনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (২২ ...
Read More »১৮ বছরে ৩৫ লাখ গৃহহীন লোকের থাকার ব্যবস্থা করেছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১৮ বছরে আমার প্রধানমন্ত্রীত্বকালে আমরা ৫ লাখেরও বেশি ঘরে ৩৫ লাখ গৃহহীন লোকের থাকার ব্যবস্থা করেছি। এছাড়া বর্তমানে আরও ৪০ হাজার ঘর নির্মাণের কাজ চলছে। তিনি বিশ্বাস করেন একটি নিরাপদ ও উপযুক্ত বাসস্থান প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। গৃহহীনতার অভিশাপ দূর করতে বিশ্বনেতৃবৃন্দের প্রতি বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানান তিনি। স্থানীয় সময় বুধবার ( ২১ সেপ্টেম্বর) ...
Read More »ফুডেক্স সৌদি মেলায় বাংলাদেশি খাদ্য পন্য নিয়ে চার বৃহৎ কোম্পানি
সৌদি আরবে বাংলাদেশি খাদ্য ও জুসসহ বিভিন্ন পানীয় পন্যের চাহিদা থাকায় আগামী দিনে এ সকল পন্যের রপ্তানি বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। সৌদি আরবে বসবাসরত প্রায় ২৬ লক্ষ বাংলাদেশি অভিবাসী ও অন্যান্য এশিয়ান দেশের অভিবাসীদের কাছে বাংলাদেশি পন্যের চাহিদা রয়েছে যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে সৌদি নাগরিকদের চাহিদা অনুযায়ী পণ্য রপ্তানি করা সম্ভব হলে সৌদি আরবে বাংলাদেশি পন্যের বিশাল ...
Read More »রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ শুক্রবার থেকে ১১ সেপ্টেম্বর রোববার পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ৩ দিনের শোক ঘোষণা করেছে সরকার। এ উপরক্ষে ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের সকল সরকারি,আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তার বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ...
Read More »যুক্তরাষ্ট্র থেকে আরও ১ কোটি টিকা পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও এক কোটি ডোজ ফাইজারের করোনা টিকা অনুদান দিয়েছে। মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে— যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার আরও এক কোটি ডোজ অনুদান দিয়েছে,যাতে বাংলাদেশ কিশোর ও প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাদান কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যেতে পারে। এতে আরও বলা হয়, নতুন এ এক কোটি টিকাসহ বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সাড়ে ৮ ...
Read More »বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই : বিশ্বব্যাংক
সর্বোচ্চ পর্যায়ে মূল্যস্ফীতি বৃদ্ধির কবলে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। এ অঞ্চলের অন্যান্য দেশগুলো মূল্যস্ফীতির তোপের মুখে পড়লেও বাংলাদেশ সুবিধাজনক জায়গায় আছে। কারণ, চলতি বছরের জুলাই পর্যন্ত বাংলাদেশ খাদ্য ঘাটতি হয়নি। তবে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাত মিলে দক্ষিণ এশিয়ায় গড় মূল্যস্ফীতি সাড়ে ১৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। মূলত খাদ্য ঘাটতিই এর প্রধান কারণ বলে মনে করছে সংস্থাটি। বৃহস্পতিবার ...
Read More »বিশ্ব মানবতা দিবস আজ
জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবতা দিবস আজ। যারা চরম আত্মত্যাগ করে মানবসেবায় ব্রতী হয়েছেন, যারা মানবকল্যাণে,মানবের উন্নতি সাধনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের উদ্দেশে আজ বিশ্বজুড়ে দিবসটি পালন করা হচ্ছে। ২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকে জাতিসংঘ কার্যালয় বোমা হামলার শিকার হয়। এতে ২২ জন কর্মকর্তা নিহত হন। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৮ সালে সিদ্ধান্ত নেয়, ২০০৯ সাল থেকে প্রতি বছর ১৯ আগস্ট ...
Read More »মালয়েশিয়ায় ২০২৫ সালের মধ্যে ৩ লাখ দক্ষ কর্মসংস্থানের সুযোগ
২০২৫ সালের মধ্যে ৩ লাখ উচ্চ-দক্ষ কাজের সুযোগ তৈরি করবে মালয়েশিয়া। ইলেক্ট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স,স্বয়ংচালিত,রাসায়নিক এবং উন্নত উপকরণের পাশাপাশি জীবন বিজ্ঞান এবং চিকিৎসা প্রযুক্তির মতো উচ্চ-প্রভাবিত খাতে এ চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশটির আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পের সিনিয়র মন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ আজমিন আলী বলেছেন,একাডেমি ইন ফ্যাক্টরি প্রোগ্রামের মাধ্যমে চলতি বছরেই এসব খাতে ২০ হাজার কাজের সুযোগ ...
Read More »জাতিসংঘের তত্ত্বাবধানেই রোহিঙ্গা প্রত্যাবাসন হবে : মিশেল ব্যাচেলেট
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বলেছেন,‘রোহিঙ্গা প্রত্যাবাসন হলে জাতিসংঘের তত্ত্বাবধানেই হবে। এ ব্যাপারে মিয়ানমারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।’ মঙ্গলবার ১৬ আগস্ট সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে তিনি এ আশ্বাস দেন। কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি ও ধর্মীয় প্রতিনিধি ইমামদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করেন। এ সময় জাতিসংঘ রোহিঙ্গাদের নাগরিক অধিকারসহ মানবাধিকারের প্রতি গুরুত্ব দেবে বলে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur