Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পুনঃগণনা !

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিনসহ দেশটির তিনটি অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে। এসব রাজ্যে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের দুই সপ্তাহেরও বেশি সময় পর এই আবেদন পড়লো। গ্রিন পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিল স্টেইন এই আবেদন করেন। উইসকনসিন ছাড়া স্টেইন মিশিগান এবং পেনসিলভানিয়ার ভোট পুনঃগণনারও অনুরোধ করেছেন। অবশ্য ...

Read More »

সৌদিতে ভারতীয় প্রকৌশলী আটক

শংকর পোনম নামের ফেসবুক আইডি থেকে পবিত্র কাবার শরীফের ছবির উপরে মুর্তি স্থাপন করে গত ১২ নভেম্বর পোস্ট করে এই ভারতীয় নাগরিক। গত শুক্রবার বিষয়টি আমলে নেয় রিয়াদ সেন্ট্রাল পুলিশ। আরব নিউজের অনলাইন সংস্করণ সুত্রে প্রকাশ, সৌদি আরবের রাজধানী রিয়াদের মজমাহ অঞ্চলের পুলিশ প্রধান কর্নেল ফুয়াদ আল মাঈমনের নেতৃত্বে তামার জেলার একটি কৃষি খামার থেকে আটক করা হয় তাকে। কাবা ...

Read More »

সশস্ত্রবাহিনী দিবসে সৌদি দূতাবাসের বর্ণাঢ্য আয়োজন

সশস্ত্রবাহিনী দিবসে সৌদি আরবের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার (ডিকিউ)-এ বাংলাদেশ দূতাবাস এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আর্মস ফোর্সেস ইনটেলিজেন্স এন্ড সিকিউরিটি কমিটির প্রধান মেজর জেনারেল সুনাইদ আল-মোজাইনি। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের অভ্যর্থনা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ্ এবং তাঁর পত্নী জোবায়দা গুল-এ আরজুসহ প্রতিরক্ষা এ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক-উল-হক ও তাঁর পত্নী। ২১ ...

Read More »

ভুয়া সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফেসবুক

ফেসবুকে মিথ্যা খবর ছড়ানো বন্ধের উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ বিষয়ে পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, বিষয়টিকে তারা খুবই গুরুত্বের সাথে নিয়েছেন এবং এ সমস্যা সমাধানে বেশকিছু ব্যবস্থা নিয়েছেন। সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের বিরুদ্ধে বেশকিছু ভুল খবর ছড়ানোর অভিযোগ ওঠে। বলা হয় যা নির্বাচনের ফলাফল নির্ধারণে প্রভাব ...

Read More »

সিরিয়ায় ১০ লাখ মানুষ অবরুদ্ধ

অবরোধের মধ্যে থাকা সিরীয় মানুষের সংখ্যা গত ছয় মাসে প্রায় দ্বিগুণ বেড়ে প্রায় ১০ লাখে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (২২ নভেম্বর ) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘ বলছে, এ মানুষদের একটি বিশাল অংশ সরকারি বাহিনীর দ্বারা অবরুদ্ধ যারা খাদ্য পাচ্ছে না । তাদের ওপর বোমা হামলা চলছে এবং চিকিৎসার কোনো সুযোগও পাচ্ছে না। জাতিসংঘের ত্রাণ বিভাগের প্রধান ...

Read More »

বানরকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ : নিহত ১৬ আহত অর্ধশত

লিবিয়ার দক্ষিণাঞ্চলের শহর সাবহাতে একটি পোষা বানরকে কেন্দ্র করে দুই আদিবাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। শহরটি চোরাচালান এবং মানবপাচারের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। খবর ডেইলি মেইলের। রবিবার সাবহা মেডিকেল সেন্টারের এক মুখপাত্র জানান, ১৬ জন মারা গেছে। আহত হয়েছেন আরও ৫০ জন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয় অধিবাসীরা জানায়, আউলাদ সুলেইমান এবং ...

Read More »

পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৬৩

train

ভারতের উত্তরাঞ্চলে কানপুরে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রাত তিনটার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরাতে পটানা-ইন্দোর এক্সপ্রেস নামের ট্রেনটির অন্তত ১৪টি বগি লাইনচ্যুত হলে এই দুর্ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়ার খবরে দেশটির রেলওয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র অনিল সাক্সেনার বরাত দিয়ে জানানো হয়, ...

Read More »

চীনের হুয়াক্সি গ্রামের সবাই কোটিপতি

চীনের জিয়াংশু প্রদেশের হুয়াক্সি গ্রামটি সবাই কোটিপতি ।গ্রামের প্রত্যেকের জন্যই রয়েছে এমন একটি করে বাড়ি। থিমপার্ক, হেলিকপ্টার ভাড়া, আকাশচুম্বী ভবন এবং বিলাসবহুল বাড়িসহ সবই রয়েছে এক গ্রামে। এখানে বসবাসরত সকলেরই ব্যাংকে সঞ্চয়ের ১ মিলিয়ন ইউয়ান (চীনের মুদ্রা) এর বেশি, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১ কোটি টাকারও বেশি। চীনের জিয়াংশু প্রদেশের হুয়াক্সি গ্রামটি তার এসব বৈশিষ্ট্যের জন্য কেড়ে নিয়েছে বিশ্বের সবচেয়ে ...

Read More »

বর্তমান স্বামীর সম্মতিতেই প্রেমিককে বিয়ে করল স্ত্রী

স্বামীর উপস্থিতিতে প্রেমিককে বিয়ে করলেন নববধূ। ভারতের বিহারের এক গ্রাম্য আদালতে নিজের ভালোবাসা স্বীকার করে এই বিয়ে করেন ওই নারী। নারীটি তার বর্তমান স্বামীর সামনে তার সম্মতিতেই বৃহস্পতিবার বিয়ে করেন। বিহারের পাটনা থেকে ৮০ কিলোমিটার উত্তরের মুজাফফারপুর জেলার মতিপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেদন অনুযায়ী, নারীটি আট মাস আগে বিয়ে করেন কিন্তু তার প্রেমিকের সঙ্গে ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। ...

Read More »

মন্ত্রীর গাড়ি থেকৈ ৯২ লাখ টাকা উদ্ধার

taka

ভারতে বড় দু’টি নোট বাতিলের ফলে দেশব্যাপি হুলস্থূলের মধ্যেই মহারাষ্ট্রের সমবায় মন্ত্রী সুভাষ দেশমুখের গাড়ি থেকে প্রায় ৯২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। স্থানীয় ওসমানাবাদ পৌরসভার কর্মীরা ওই টাকা উদ্ধার করেছেন। বাতিল হয়ে যাওয়া ১,০০০ টাকার নোটে ওই ৯১ লাখ টাকা মন্ত্রীর সংস্থা লোকমঙ্গল গ্রুপের। সামনে পৌরসভার ভোট থাকায় আচমকা গাড়িতে তল্লাশি চালান পৌরকর্মীরা। তখনই ওই টাকা উদ্ধার হয়। মন্ত্রীর পরিচালিত ...

Read More »