Home / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বুধবার ৯ লাখ ছাড়িয়ে গেছে। আর সংক্রমণের সংখ্যাও দুই কোটি ৭৭ লাখ পার হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব বলছে, মহামারীতে বিশ্বের সবচেয়ে আক্রান্ত দেশের মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে এক লাখ ৯০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আর আক্রান্ত ৬৩ লাখ। এর পরেই ব্রাজিল। সেখানে এক লাখ ২৭ হাজারের বেশি মানুষ এই ...

Read More »

ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা বেড়েছে

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে ইতালিতে সোমবার নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এতে আগের বেশিরভাগ বিধিনিষেধ আগামী ৭ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছে। বাংলাদেশসহ মোট ১৬ দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদও আরেক দফা (৭ অক্টোবর পর্যন্ত) বাড়ানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম দ্য লোকাল সোমবার এ খবর জানিয়েছে। নিষেধাজ্ঞাভুক্ত ১৬টি দেশ হলো বাংলাদেশ, ওমান, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া ও হার্জেগোভিনা, চিলি, ...

Read More »

দেশে আটকে পড়া প্রবাসীদের ছুটি ও ইকামার মেয়াদ সয়ংক্রিয়ভাবে বৃদ্ধি হবে

Soudi Arab Flag

করোনা মহামারির কারনে দেশে গিয়ে আটকে পড়া সৌদি প্রবাসীদের ছুটি ও ইকামার মেয়াদ সয়ংক্রিয়ভাবে বিনা মাশুলে বৃদ্ধি করবে সৌদি সরকার। রাজকিয় সৌদি আরব সরকারের পাসপোর্ট (জাওয়াযাত) কর্তৃপক্ষ ৭ সেপ্টেম্বর তাদের টুইটার এবং ফেসবুক একাউন্টে বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে এই ঘোষণা দিয়েছে। ০১। মুয়াসসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার ...

Read More »

বাংলাদেশ থেকে ৬ মাস সাগরে ভেসে ইন্দোনেশিয়ায় উদ্ধার ২৯৭ রোহিঙ্গা

Rohinga

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ২৯৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। প্রায় ছয় মাস কাঠের নৌকায় সাগরে ভাসার পর তাদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার তাদের উদ্ধারের পর জানা গেছে, প্রায় ছয় মাস আগে ‘বাংলাদেশ থেকে’ মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। কিন্তু কোনো দেশে ঢুকতে না পেরে কাঠের নৌকায় সাগরেই ভাসতে থাকেন তারা। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ভেতর ১৪ শিশুর পাশাপাশি ১৮১ জন নারীও ...

Read More »

ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বে দ্বিতীয় ভারত

কোভিড-১৯ মহামারী আসন গেড়ে বসেছে প্রতিবেশী দেশ ভারতে। গত কয়েকদিন ধরে ৮০ থেকে ৯০ হাজারের ঘরে ঘোরাফেরা করছে সংক্রমণের সংখ্যা। এরই ফলশ্রুতিতে ব্রাজিলকে পেছনে ফেলে করোনা সংক্রমণে ভারত এখন বিশ্বে দ্বিতীয়। করোনা সংক্রমণে ভারতের সামনে এখন কেবল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের চেয়ে দৈনিক দ্বিগুণ সংক্রমণের এই ধারা অব্যাহত থাকলে করোনায় সবচেয়ে বিধ্বস্ত ওই দেশটিকেও ছাড়িয়ে যেতে পারে বিশ্বের দ্বিতীয় জনবহুল এই ...

Read More »

ভারতে এক দিনে করোনা শনাক্ত প্রায় ১ লাখ

orona K

ভারতে এক দিনে রেকর্ডসংখ্যক ব্যক্তির করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে সবশেষ ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৬৩২ জন শনাক্ত হয়েছেন। আজ রোববার অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এ নিয়ে ভারতে করোনা শনাক্তের সংখ্যা ৪১ লাখ ছাড়াল। দেশটিতে মোট শনাক্ত ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জন।এশিয়ায় করোনার সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত।করোনা শনাক্তের সংখ্যার দিক দিয়ে ভারতের অবস্থান এখন ব্রাজিলের খুব ...

Read More »

জেদ্দা থেকে বিমানের বিশেষ ফ্লাইট ১১ সেপ্টেম্বর

আগামী ১১ সেপ্টেম্বর সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরব থেকে দেশে আসতে আগ্রহী প্রবাসীদের আনতে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় সংস্থাটি। ৫ সেপ্টেম্বর শনিবার সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে ...

Read More »

ইংল্যান্ডে গনোরিয়ায় আক্রান্তে ১০০ বছরে সবোর্চ্চ রেকর্ড

ইংল্যান্ডে গনোরিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা গত ১০০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছর দেশটিতে ৭০ হাজার ৯৩৬ জন গনোরিয়ায় আক্রান্ত হন। এই সংখ্যা ২০১৮ সালের চেয়ে এক চতুর্থাংশেরও বেশি এবং ১৯১৮ সালের পর কোনো বছরে সর্বোচ্চ আক্রান্ত। পাবলিক হেল্থ ইংল্যান্ডের (পিএইচই) এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১৮-১৯ সালে গনোরিয়া, ক্ল্যামিডিয়া এবং সিফিলিসের বৃদ্ধির পরিমাণ ১৫ বছর বা তার চেয়ে বেশি ...

Read More »

মালয়েশিয়ায় বাংলাদেশসহ ৯ দেশের প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ ৯টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বার্নামার বরাত দিয়ে রয়টার্স বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা বাকি দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, স্পেন, ইতালি, সৌদি আরব ও রাশিয়া। এর আগে মঙ্গলবার সরকারি এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ভারত, ইন্দোনেশিয়া, ...

Read More »

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন এম শহিদুল ইসলাম। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকায় বিমসটেক সদরদফতরে মহাসচিবের দায়িত্বে থাকা শহিদুল বর্তমান রাষ্ট্রদূত এম জিয়াউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন। বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহিদুল ইসলাম এর আগে দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এছাড়া ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে ...

Read More »