নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৪২০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশান (আইএমএ)। এর মধ্যে ১০০ জনই দিল্লির। চলতি সপ্তাহের শুরুতে ডাক্তারদের এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়, তাদের ২৭০ জন সতীর্থ মারা গেছেন। তার মধ্যে আইএমএ’র সাবেক প্রেসিডেন্ট ডা. কেকে আগারওয়ালও রয়েছেন। তিনি বুধবার সকালে ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এনডিটিভি জানিয়েছে, আগারওয়াল করোনা ভ্যাকসিনের দুটি ...
Read More »করোনায় একদিনে প্রায় ১৩ হাজার মানুষের মৃত্যু
বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৭৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ৫৭ হাজার ৬১৯ জন। ২২ মে শনিবার সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বিশ্বে ১২ হাজার ...
Read More »যুদ্ধবিরতির পর ফিলিস্তিনে ত্রাণের প্রথম চালান পৌঁছেছে
যুদ্ধবিরতির পর ফিলিস্তিনে ত্রাণের প্রথম চালান পৌঁছেছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পর সেখানে ত্রাণ পৌঁছাল। এ ছাড়া যুদ্ধবিরতি কার্যকরের পর হাজারো ফিলিস্তিনি আশ্রয়শিবির থেকে বাড়ি ফিরছে। খবর বিবিসির। যুদ্ধবিরতি কার্যকরের পর মিসর, গাজা ও ইসরায়েলের সীমান্তের মধ্যকার সংযোগস্থল কেরাম শালোম খুলে দিয়েছে ইসরায়েল। এ সীমান্ত দিয়ে জাতিসংঘসহ বিভিন্ন সাহায্য সংস্থার ত্রাণের ট্রাক ঢুকছে গাজায়। এসব ট্রাকে ...
Read More »ভারতে একদিনে আরও ৪২০৯ জনের মৃত্যু
ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছে আড়াই লাখের কাছাকাছি। তবে মৃত্যু বেড়ে ফের ৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পরীক্ষা হয়েছে ২০ লাখের বেশি। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৫৯ হাজার ৯৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেল। মোট মৃতের ...
Read More »আজ বিশ্ব মেডিটেশন দিবস
আজ ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস। মনের সার্বজনীন ব্যায়াম হচ্ছে মেডিটেশন। যে কোনো বয়সের মানুষ প্রতিদিনই এটি চর্চা করতে পারেন। মেডিটেশনের নিয়মিত অনুশীলন জাগিয়ে তোলে মানুষের ভেতরের ইতিবাচক সত্ত্বা ও শুভ শক্তিকে। দেহের ব্যায়াম যে জরুরি সেটা নিয়ে এখন আর কারো কোনো দ্বিমত নেই। কিন্তু মনের ব্যায়ামও যে খুব জরুরি,সেটা কয়জন স্বীকার করি? অথচ মনকে নিয়মিত কিছু ভালো চর্চার ভেতর ...
Read More »১১ দিন পর দুই পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত
ভয়াবহ যুদ্ধের পর অবশেষে ইসরাইল ও ফিলিস্তিন দুই পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আর এ ক্ষেত্রে মধ্যস্থতা করেছে মিসর।দীর্ঘ ১১ দির পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলো।যুদ্ধবিরতির খবরে ফিলিস্তিনে চলছে উৎসবের আমেজ। খবর বিবিসির। ২০১৪ সালের পর এটাই ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ।হামাস বলেছে, আল-আকসা ও জেরুজালেমের শেখ জারায় ইসরাইলি আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি পেয়ে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। গাজায় ...
Read More »ত্রিমুখী হামলার মুখে ইসরাইল
ত্রিমুখী হামলার মুখে পড়েছে ইহুদীবাদী দেশ ইসরাইল। ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতের কারণে গাজা থেকে অব্যাহত রকেট হামলা চালাচ্ছে হামাস। গাজার সংঘাতের মধ্যেই লেবানন থেকে তিনবার রকেট হামলা হয়েছে ইসরাইলে। যদিও সেসব হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইহুদিবাদী দেশটি। বিবিসি জানিয়েছে, ইরান থেকেও বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী। তবে সেটি ধ্বংস করা হয়েছে বলেও তিনি ...
Read More »ফিলিস্তিনে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল
গাজা ভূখণ্ডে উত্তেজনা কমাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রেরে প্রেজিডেন্ট জো বাইডেন। সে আহ্বান উপেক্ষা করেই ফিলিস্তিনে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল । দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ‘সুনির্দিষ্ট লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত’ হামলা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা গড়িয়েছে টানা দশম দিনে। বৃহস্পতিবার (২০ মে) মধ্যরাত ও ভোরেও ভূখণ্ডটিতে হামলা ...
Read More »ভারতে একদিনে রেকর্ড ৪৫২৯ মৃত্যু
ভারতে করোনাভাইরাসে গত তিনদিন ধরে দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যু দিন দিন বেড়েই চলেছে। দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল মঙ্গলবার। সেই সংখ্যা ছাপিয়ে গেছে বুধবার (১৯ মে)। সেই সঙ্গে এই প্রথম একদিনে সাড়ে চার হাজারের বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। গতকালের তুলনায় চার ...
Read More »ইসরাইলি বর্বরতায় ২১২ ফিলিস্তিনি নিহত
গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি বর্বর হামলার এক সপ্তাহ পেরিয়েছে। এই সময়ে ইসরাইলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়িয়েছে। একই সময় আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫০০ জন ফিলিস্তিনি। খবর বিবিসির। ইসরাইলি হামলায় নিহত ২১২ জনের মধ্যে ৬১ জনই শিশু। আর হামাসের হামলায় ১০ ইসরাইলি নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে। ইসরাইল দাবি করেছে, তাদের হামলায় যারা ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur