জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন আন্তোনিও গুতেরেস। শুক্রবার তাকে ওই পদের জন্য তার নাম ঘোষণা করেন নিরাপত্তা পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলক্যান বজকির। ২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্বগ্রহণ করেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। করোনা মহামারির মধ্যে জাতিসংঘের গুরুদায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন গুতেরেস। ২০২১ সালের ৩১ ডিসেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ...
Read More »মসজিদুল হারামে জমজম পানি বিতরণ
পবিত্র মসজিদুল হারামে চলতি সপ্তাহ থেকে জমজমের পানি বিতরণ করবে রোবট। এ বছর হজকালে মক্কায় আগত হজযাত্রীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে পানি বিতরণের প্রস্তুতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বে আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়া করোনা মহামারির মধ্যে এবার পবিত্র হজ পালনে সমবেত হওয়া হাজিদের স্বাস্থ্য ও নিরাপত্তার দিকে বিশেষ নজর দিচ্ছে সউদী আরব কর্তৃপক্ষ। শনিবার দেশটির সরকার এক ঘোষণায় জানায়,সউদী ...
Read More »সারাদেশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে
ঢাকা,খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর,রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ খবর জানানো হয়। আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা ...
Read More »মেক্সিকোয় ২২ বাংলাদেশি উদ্ধার
মেক্সিকো-ভেরাক্রুজ হাইওয়ে দিয়ে পাচারের সময় ২২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। পুয়েবলা শহর থেকে ৪৫ মিনিট দূরের পথ পালমার ডি ব্রাভোর কাছে তাদের পাওয়া যায়। স্টেট পুলিশ অ্যান্ড পার্সোনাল অব দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশন (আইএনএম)-এর বিবৃতিতে বলা হয়েছে, এই ২২ জনের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগীদের পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের সবাইকে ...
Read More »সাড়ে ৪ লাখের বেশি হজ প্রত্যাশীর আবেদন
চালুর ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরবের একটি ইলেকট্রনিক পোর্টালে দেশটির হজ প্রত্যাশীদের সাড়া পড়ে গেছে। সেখানে সাড়ে ৪ লাখের বেশির আবেদন জমা পড়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি জানায় আরব নিউজ। আবেদনকারীদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ ও বাকিরা নারী।এবারের হজ দেশটির নাগরিক ও বাসিন্দাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। করোনাভাইরাসের কারণে তীর্থযাত্রীর সংখ্যা ৬০ হাজার নির্ধারণ করা ...
Read More »জাতিসংঘ মিশনে ‘বঙ্গবন্ধু লাউঞ্জ’উদ্বোধন
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘বঙ্গবন্ধু লাউঞ্জ’-এর উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে লাউঞ্জটি স্থাপন করা হয়। সোমবার ১৪ জুন ‘বঙ্গবন্ধু লাউঞ্জ’-এর উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘ লাউঞ্জটিতে বিভিন্ন বই,ছবি,প্রামাণ্যচিত্র ও গ্রাফিক্যাল ডিসপ্লের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরা হয়েছে। বহপাক্ষিকতাবাদ,বিশেষ করে জাতিসংঘের প্রতি ...
Read More »বাইডেনকে দাওয়াত দিলেন এরদোগান
যুক্তরাষ্ট্র-তুরস্কের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সম্পর্কের টানাপোড়েন দূর করতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ প্রক্রিয়ারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথমবার বৈঠকে মিলিত হয়ে তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তুর্কি প্রেসিডেন্ট। সোমবার ব্রাসেলসে এক প্রেস ব্রিফিংয়ে এরদোগান এ তথ্য জানান। খবর আনাদোলুর। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সম্মেলনের ফাঁকে বৈঠকে মিলিত হন রিসেপ তাইয়েপ এরদোগান ...
Read More »এ বছর ৬০ হাজার নাগরিক হজ্ব পালন করতে পারবে
সৌদি আরব শনিবার ১২ জুন জানিয়েছে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে এমন ৬০ হাজার নাগরিক এ বছর পবিত্র হজ পালন করতে পারবে। তবে পরপর দ্বিতীয়বারের মতো বিদেশি কোনো মুসলিম এ বছর হজ পালন করতে পারবে না। সক্ষম মুসলিমদের জীবনে অন্তত একবার হজ পালন আবশ্যক,হজ পালনের জন্য লাখ লাখ মুসলিম মক্কায় পবিত্র স্থানে সমবেত হয় । এ কারণে করোনাভাইরাস মহামারি আরো ব্যাপকভাবে ...
Read More »ভারতে করোনায় আরও ৩৯২১ মৃত্যু
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে সংক্রমণ কমলেও মৃত্যু কমছে না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে তিন হাজার ৯২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ১৪ জুন সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে তিন হাজার ৯২১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭৪ ...
Read More »ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিকে উদ্ধার
লিবিয়ার কোস্ট গার্ড বৃহস্পতিবার ১০ জুন ভূমধ্যসাগর থেকে ৪৩৯ জন অভিবাসন-প্রত্যাশীকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অভিবাসন-প্রত্যাশীরা আফ্রিকান ও এশীয় নাগরিক। দেশটির নৌবাহিনী প্রধানের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে লিবিয়া অবসার্ভার। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন,উদ্ধার হওয়া অভিবাসন-প্রত্যাশীদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশিও রয়েছেন। আন্তর্জাতিক ডেস্ক , ১৩ জুন ২০২১
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur