সৌদি আরবের কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ (বৃত্তি) ঘোষণা করেছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। বিজ্ঞান, মানবিক, চারুকলা ব্যবসায় প্রশাসন, প্রকৌশল, কম্পিউটার প্রকৌশলসহ বেশকিছু একাডেমিক প্রোগ্রামে বৃত্তি দেওয়া হবে। চার বছরের স্নাতক, দুই বছরের স্নাতকোত্তর এবং তিন বছরের পিএইচডি ডিগ্রির ...
Read More »‘শিগগিরই বাংলাদেশকে ২৯ লাখ টিকা পাঠাবে জাপান’
শিগগিরই বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা পাঠাবে জাপান। মঙ্গলবার ১৩ জুলাই এক টুইট বার্তায় এ তথ্য এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। ওই টুইট বার্তায় তিনি লেখেন, শিগগিরই বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা পাঠাবে জাপান। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে জাপান। এ অঞ্চলের ১৫টি দেশকে কোভ্যাক্সের মাধ্যমে প্রায় ১ কোটি ১০ লাখ বা ১১ ...
Read More »রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রস্তাব গৃহীত
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নৃশংসতার জবাবদিহি নিশ্চিত এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসন নিয়ে একটি প্রস্তাব জাতিসংঘের মানবাধিকার পরিষদে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। জেনেভায় জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী মিশন ১২ জুলাই সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রস্তাব পাসের খবর জানিয়ে বলেছে, ২০১৭ সালে নিপীড়িত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণের পর এ প্রথম কোনো প্রস্তাব বিনা ভোটে জাতিসংঘে গৃহীত হলো,যা বাংলাদেশের জন্য একটি ...
Read More »টিকার মিশ্র ডোজ ‘বিপজ্জনক প্রবণতা’: হু
করোনাভাইরাসের টিকার মিশ্র ডোজ তথা বিভিন্ন কোম্পানির উৎপাদিত টিকা অদলবদল করে নেওয়াকে ‘বিপজ্জনক প্রবণতা’ আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। সোমবার এক অনলাইন ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এমন মন্তব্য করেছেন। খবর রয়টার্স’র। তিনি বলেন, ‘এটা কিছুটা বিপজ্জনক প্রবণতা। টিকার মিশ্র ডোজ নিয়ে এখনো আমাদের কাছে কোনো তথ্য-প্রমাণ নেই।’ সর্বশেষ চীনের সিনোভ্যাকের পূর্ণ ডোজ টিকা নেওয়ার পরেও কয়েকশ’ স্বাস্থ্যকর্মী করোনায় ...
Read More »কৃষি খাতে বাংলাদেশী কর্মীদের বিবেচনা করা হবে : জর্ডানের কৃষিমন্ত্রী
জর্ডানের কৃষিমন্ত্রী খালিদ হুনেইফাতের সঙ্গে বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান তাঁর দুতাবাসে এক সৌজন্য সাক্ষাত শেষে জানান, জর্ডানের কৃষিমন্ত্রী তাঁর দেশের কৃষি খাতের উন্নয়নে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে পর্যালোচনা করেন এবং কৃষি খাতে বাংলাদেশী কর্মীদের নিয়োগে বিবেচনা করা হবে বলে জানান। তিনি বলেছেন,‘জর্ডান ও বাংলাদেশের মধ্যে কৃষি অভিজ্ঞতা বিনিময় দু’দেশেরই অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। সোমবার ১২ জুলাই জর্ডানের রাজধানী আম্মানে নিযুক্ত ...
Read More »ইরাকে কোভিড হাসপাতালে আগুন লেগে ৫২ প্রাণহানি
ইরাকে একটি কোভিড হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন লেগে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭ জন। সোমবার রাতে দক্ষিণের নাসিরিয়া শহরের আল-হুসেইন হাসপাতালে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর বিবিসি। হাসপাতালের একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হওয়ার পর ওই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পোড়া লাশ বের করে আনছেন উদ্ধারকর্মীদের। ভেতরে এখনও তল্লাশি ...
Read More »বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ ছাড়িয়ে
সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৩৯৮ জন এবং মারা গেছে ৪০ লাখ ৪৩ হাজার ৩১ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৭ কোটি ১২ লাখ ৫৫ হাজার ৪৩৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ১৯ লাখ ৮১ হাজার ৯৩৪ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ...
Read More »তুরস্কে সড়কে বাংলাদেশিসহ ১২ অভিবাসী নিহত
তুরস্কের পূর্বাঞ্চলের একটি সড়কে অভিবাসীদের বাস দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। বাসটিতে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের অভিবাসী ছিলেন বলে জানিয়েছে রয়টার্স। স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন।ইরান সীমান্তের কাছে তুরস্কের মুরাদিয়ে জেলায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এই সময় গাড়িটিতে আগুন ধরে যায়। ইরান কিংবা তুরস্ক কোনো পক্ষই ভুক্তভোগীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। ...
Read More »আজ বিশ্ব জনসংখ্যা দিবস
প্রতিবছর ১১ জুলাই পৃথিবীজুড়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় । যার লক্ষ্য বিশ্ব জনসংখ্যা–সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার প্রতিকারের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। ১৯৮৭ সালের ১১ জুলাই বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটি পূর্ণ হওয়ার পর বিশ্বের ৯০টি দেশের সরকারি উচ্চপদস্থ প্রতিনিধি সভায় বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় । ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পরিচালনা পর্ষদ এ দিবসটি প্রতিষ্ঠা করে। ...
Read More »ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৪৯ বাংলাদেশি
তিউনিসিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৪৯ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে। ১৬ থেকে ৫০ বছর বয়সের এসব অবৈধ অভিবাসী লিবিয়া থেকে ইউরোপ যাত্রা করেছিলেন। গত বৃহস্পতিবার তাঁদের উদ্ধার করা হয়েছে। তিউনিসিয়ার নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। তিউনিসিয়ার নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ৪৯ জন বাংলাদেশি ৫ জুলাই লিবিয়ার জুয়ারা উপকূল ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur