ইসলামের দ্বিতীয় পবিত্রতম নগরী মদিনা মুনাওয়ারাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২০২১ সালের পর দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি দেয়া হলো। মদিনা এবার ৮০ পয়েন্ট অর্জন করে এই স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। গত বৃহস্পতিবার ৩১ জুলাই এক অনুষ্ঠানে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতানকে ডব্লিউএইচওর স্বীকৃতি সনদ ...
Read More »গাজায় নিহত ছাড়াল ৬০ হাজার ৩শ
বুধবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৮৩ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫৫৪ জন। বুধবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৩২ জনে। এদের পাশাপাশি ...
Read More »ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে লাখ লাখ ইসরাইলি
ইসরাইলের বেন-গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা লাখ লাখ ইহুদিকে আশ্রয়কেন্দ্রে পাঠাচ্ছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার ১ আগস্ট এক বিবৃতিতে এ কথা বলেন। ইয়েমেনের আল-মাসিরাহ টিভির প্রতিবেদন অনুযায়ী,ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন,তার দেশের ক্ষেপণাস্ত্র ইউনিট তেলআবিবের পাশে অধিকৃত অঞ্চলে বেন-গুরিওন বিমানবন্দরে সফলভাবে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে। সারি বলেন,‘প্যালেস্টাইন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ...
Read More »১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনার তৃতীয় দফা শেষে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে গত ২ এপ্রিল বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির অজুহাতে বাংলাদেশসহ একাধিক দেশের ওপর ৩৭ শতাংশ হারে শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। পরে আলোচনার ...
Read More »খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যেই এই হুমকি দিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া কাটজ ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) কাটজ প্রকাশ্যে খামেনিকে হত্যার হুমকি দেন। সেই সঙ্গে ইরানে নতুন করে হামলার সতর্কবার্তা দিয়েছেন। ইসরায়েলের দক্ষিণ রামন বিমান ঘাঁটি পরিদর্শনেকালে ...
Read More »গাজায় ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষে-নিহত বেড়ে ৫৯ হাজার ৮শ
দখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহার-অপুষ্টিতে অন্তত আরও ৫ জন মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের জন্য ৬ হাজারের বেশি ট্রাক অঞ্চলটির বাইরে অপেক্ষা করলেও ইসরায়েল সেগুলোকে ঢুকতে দিচ্ছে না। এ ...
Read More »ধূমপানমুক্ত প্রজন্ম গড়ে তুলতে যুক্তরাজ্যের ঐতিহাসিক উদ্যোগ
বিশ্বের সবচেয়ে কঠোর ধূমপান বিরোধী আইন করতে যাচ্ছে যুক্তরাজ্য। প্রস্তাবিত আইনটি কার্যকর হলে ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেয়া কোনো ব্যক্তির কাছেই আর তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। একে ধাপে ধাপে কার্যকর করে তামাক বিক্রি বন্ধ করতে চায় যুক্তরাজ্য সরকার। তাদের লক্ষ্য—প্রথমবারের মতো একটি সম্পূর্ণ ধূমপানমুক্ত প্রজন্ম গড়ে তোলা। ধূমপানের পরিণতির বাস্তব উদাহরণ গ্যারি নামের একজন ...
Read More »গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ : ২০ লাখ মানুষ চরম খাদ্য সংকটে
মার্কিন শীর্ষ দূতের ইউরোপ সফরের আগে শতাধিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা গত বুধবার সতর্ক করে বলেছে, গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। এ সফরে যুদ্ধবিরতি ও ত্রাণ করিডোর নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ২১ মাস ধরে চলা সংঘাতে ইসরাইলের বিরুদ্ধে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সৃষ্টি হচ্ছে। গাজার ২০ লাখের বেশি মানুষ চরম খাদ্য সংকটসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘোর ঘাটতির মুখে পড়েছে। জাতিসংঘ গত মঙ্গলবার ...
Read More »গাজায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু আরও ১০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট এই পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও ১০ ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার ...
Read More »গাজার শিশুদের হত্যায় পেরেক ভর্তি ড্রোন মিসাইল ব্যবহার করছে ইসরাইল
অবরুদ্ধ গাজা উপত্যকার চিকিৎসকরা জানিয়েছেন, শুক্রবার যেসব শিশুকে হাসপাতালে আনা হয়েছে তাদের অনেকের শরীরেই মারাত্মক দগ্ধ হওয়া ও ধাতব বস্তুর আঘাতে জখম স্পষ্ট। ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর পেরেক ভর্তি ড্রোন মিসাইল হামলায় এমন অবস্থার সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। চিকিৎসকার তাদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, এ ড্রোন মিসাইলগুলোর ভেতরে ঠেসে ভরা থাকে অসংখ্য পেরেক। বিস্ফোরণের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur