Home / News Room

Author Archives: News Room

বন্ধুদের সাথে ইলিশ খেতে গিয়ে লাশ হয়ে ফিরলো ফরিদগঞ্জের আসিফ

ফরিদগঞ্জের আসিফ

বন্ধুদের সাথে চাঁদপুর থেকে স্বাদের ইলিশ খেয়ে বাড়ি ফেরা হলো না ফরিদগঞ্জের তরুণ মো. আসিফের। পথে মোটরসাইকেল উল্টে প্রাণ হারালেন তরুণ এই ব্যবসায়ী। ১৬ জুলাই বৃহস্পতিবার জেলার ফরিদগঞ্জের আইলের রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. আসিফ ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নিদূর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ওই এলাকার কালিরবাজারের একটি ইলেক্ট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ী ছিলেন তিনি। জানা গেছে, আজ তিন মোটরসাইকেলযোগে ৬ ...

Read More »

চাঁদপুরে প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা

অনলাইন বিতর্ক প্রতিযোগিতা

“যুক্তির নিরিখে কাটুক শুদ্ধ চিন্তার খরা ” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ) আয়োজন করতে যাচ্ছে সিসিডিএফ অনলাইন আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২০। করোনাকালীন এই দুর্যোগপূর্ণ সময়ে অনলাইনে বিতর্ক চর্চার এই অভিনব ধারাকে স্বাগত জানিয়েছেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও সিসিডিএফের মডারেটর অধ্যাপক অসিত বরণ দাশ। তিনি বলেন, ‘ সিসিডিএফ কর্তৃক আয়োজিত অনলাইন আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা বিতার্কিকদের মধ্যে ...

Read More »

চাঁদপুরে আন্তঃজেলা চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

আন্তঃজেলা চোর

স্টাফ রিপোর্টার।। জেলার হাজীগঞ্জ থেকে আন্তঃজেলা চোর ও মাদক ব্যবসায়ী মোঃ শাহ জালাল ওরফে সাগর মিজি (৩০) কে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। ১৫ জুলাই বুধবার রাতে সাগর কে এসআই রাশেদুজ্জামান, এএসআই আবু হানিফ সহ সংঙ্গীয় সদস্যরা তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মোঃ শাহ জালাল ওরফে সাগর মিজি বাবুরহাট দাসদি এলাকার শফিকুর রহমান মিজির ছেলে। এসআই রাশেদুজ্জামান জানায়, ...

Read More »

চাঁদপুরে বাড়ছে নদী ভাঙন কমেছে বন্যার আশংকা

ফরিদগঞ্জের আসিফ

দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও চাঁদপুরে গত কয়েক দিন ধরে মেঘনা, ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মেঘনার পানি কখনো বিপদসীমার উপরে কিংবা কখনো নিচ দিয়ে প্রবাহিত হলেও চাঁদপুরে বন্যা হওয়ার আশংকা কম দেখছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তবে নদীর স্রোতধারা বেশি থাকায় চাঁদপুরের কয়েকটি স্থানে নদীতীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। চাঁদপুর ...

Read More »

আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারাবন্দি দিবস

ফরিদগঞ্জের আসিফ

আজ ১৬ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস। এক এগারোর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় একাধিক ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের এ দিনে গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। সেদিন ভোরে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য সম্পূর্ণ বে-আইনিভাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাসভবন সুধা সদন ঘেরাও করে। ওই অবস্থায় বঙ্গবন্ধুকন্যা শেখ ...

Read More »

১০ বছর আগের কারাদণ্ড নিয়ে স্বদর্পে ঘুরে বেড়িয়েছেন সাহেদ

ফরিদগঞ্জের আসিফ

ভুয়া করোনা টেস্ট রিপোর্ট দেওয়ার অভিযোগে১৫ জুলাই বুধবার গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম। অথচ এই সাহেদ একজন সাজাপ্রাপ্ত আসামি। চেক জালিয়াতির একটি মামলায় ১০ বছর আগে ২০১০ সালে তাঁর ছয় মাসের সাজা হয়। তাঁকে ৫৩ লাখ টাকা জরিমানা করেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ। ...

Read More »

ঈদে গণপরিবহন বন্ধ নিয়ে মন্ত্রণালয়ের বিভ্রান্তি

government-2 chandpurtimes

ঈদে গণপরিবহন চলা নিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি দেখা দিয়েছে। ঈদের আগে ৫ দিন ও ঈদের পরে ৩ দিন গণপরিবহন নয়, পণ্যবাহী সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। তবে এর আগে ফেরিতে গণপরিবহন পারাপার বন্ধের যে সিদ্ধান্ত জানানো হয়েছিল তা ‘ভুল বোঝাবুঝি’ বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ১৫ জুলাই বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে পবিত্র ঈদুল ...

Read More »

খেলার কৌশলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টায় কিশোর আটক

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী

ফরিদগঞ্জে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোর মকবুল হোসেন সজিব (১৪)কে আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে। অপরদিকে শিশুটির ২২ ধারায় আদালতে জবানবন্দি নেয়া হয়েছে। জানা যায়, ওই শিশুটিকে খেলার কৌশলে ডেকে নিয়ে গত ৯ জুলাই সন্ধ্যার পর কিশোর মকবুল হোসেন সজিব পাশ^বর্তী বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ...

Read More »

চাঁদপুরে চিকিৎসক ও পুলিশসহ আরও ২৫ জনের করোনা শনাক্ত

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে

চাঁদপুরে পুলিশ ও চিকিৎসকসহ আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৫ জুলাই চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। নতুন শনাক্তকৃতদের মধ্যে মতলব উত্তর থানার ওসি ও চাঁদপুর সদরের ৪জন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদরের ১৩জন, মতলব দক্ষিণের ৪জন, মতলব উত্তরে ১জন, হাজীগঞ্জের ১জন, শাহরাস্তির ৬জন রয়েছেন। ...

Read More »

ঈদের আগে-পরে ৯ দিন বাস ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ

ট্রেন ও লঞ্চ চলাচল

করোনা পরিস্থিতির মধ্যে আসন্ন কোরবানির ঈদের আগে ও পরে ৯ দিন বাস ট্রেন ও লঞ্চসহ সবধরনের গণপরিরহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদের ৫ দিন আগে থেকে এবং ঈদের তিনদিন পর পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমন নির্দেশনার চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। ...

Read More »