ঘনিষ্ঠ একজন সহযোগীর করোনা পজেটিভ ধরা পড়ায় কোয়ারেন্টিনে চলে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তার ঘনিষ্ঠ সহযোগী ৩১ বছর বয়সী হোপ হিকসের করোনা পজেটিভ ধরা পড়েছে। ফলে তিনি এবং ফার্স্টলেডি কোয়ারেন্টিনে চলে গিয়েছেন। এখন তারা নিজেদের করোনা পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ...
Read More »নোয়াখালীর ডোবায় মিললো চাঁদপুরের যুবতীর বস্তাবন্দি লাশ
নোয়াখালীর সদর উপজেলায় ডোবা থেকে চাঁদপুর শহরের পুরান বাজারের শাহনাজ আক্তার (১৮) বছর বয়সী এক যুবতীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে নোয়াখালির পুলিশ। ৩ বোন ১ ভাইয়ের মধ্যে শাহনাজ ছিল সবার বড়। তার পিতার নাম শাহআলম। সে শহরের চাঁদপুর হোটেল এণ্ড রেস্টুরেন্টের প্রধান বাবুর্চি হিসেবে কাজ করে। শাহালম জানায় তার মেয়ে শাহনাজ একটু মানসিক ভারসাম্যহীন। ৩ দিন আগে সে পুরান বাজারের ...
Read More »প্রতিটি মেয়ের কাছ থেকে বিশ্ব উপকৃত হতে পারে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০-৫০ এ উন্নীত করার অঙ্গীকার করে বলেছেন, প্রতিটি মেয়ের কাছ থেকে বিশ্ব উপকৃত হতে পারে যার সম্ভাবনা ইতোমধ্যে উপলদ্ধি করা গেছে, প্রতিটি নারী যাদের মেধা অবিকশিত এবং কেবল শিক্ষার মাধ্যমেই এর বিকাশ ঘটানো সম্ভব। একইসঙ্গে প্রধানমন্ত্রী নারীর সমতা, ক্ষমতায়ন ও অগ্রগতি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকার নবায়ন ও প্রচেষ্টা জোরদারেরও আহ্বান ...
Read More »জাতিসংঘের কাছে ‘পৃথিবী রক্ষায়’ প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় চার দফা প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে) নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে সংস্থার সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাইডলাইনে ভার্চুয়াল জীববৈচিত্র্য সম্মেলনে দেয়া বিবৃতিতে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বিনিয়োগের সময় ‘টেকসই ভবিষ্যৎ’ নিশ্চিত করার আহ্ববান জানিয়ে প্রথম প্রস্তাবে তিনি বলেছেন, ‘পৃথিবী এবং আমাদেরকে রক্ষার জন্য বিনিয়োগের সময় আমাদের টেকসই ...
Read More »আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে বাড়ছে লাশের মিছিল
কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আজারবাইজান সরকার বলেছে, আর্মেনিয়ার হামলায় তাদের অন্তত ১২ জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৩৫ জন। তারা সামরিক ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি। অন্যদিকে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান বলেছেন, আজারবাইজানের সশস্ত্র বাহিনীর হামলায় তাদের সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতি ...
Read More »‘দেশে অবস্থানরত সৌদি প্রবাসীদের পুনরায় ভিসা নিতে হবে’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে অবস্থানরত প্রায় ২৫ হাজার সৌদি প্রবাসীদের পুনরায় ভিসা নিতে হবে। দেশটিতে যাদের কর্মসংস্থান আছে কিন্তু করোনাকালে দেশে আসার পর ভিসার মেয়াদ পেরিয়ে যায় তাদের আবারও ভিসা নিয়েই দেশটিতে ফিরতে হবে। ৩০ সেপ্টেম্বর বুধবার গালফ অঞ্চলের ছয়টি দেশ এবং মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রবাসী এবং শ্রমিক ইস্যুতে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এবং প্রবাসী ...
Read More »রোহিঙ্গা গণহত্যার বিচারে ওআইসির সহায়তা চাইলেন রাষ্ট্রদূত ড. জাবেদ পাটওয়ারী
আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা পরিচালনার জন্য ওআইসি ও এর সদস্য দেশগুলোর কাছে তহবিল গঠনে সহায়তা চাইলেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। ৩০ সেপ্টেম্বর রিয়াদে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা সম্পর্কিত ওআইসির এ্যাডহক মন্ত্রিসভা কমিটি আজ এক পরামর্শমূলক সভায় রাষ্ট্রদূত এ আহবান ...
Read More »রিফাত হত্যা মামলার রায় আজ : খালাস পাবে মিন্নি ?
বরগুনার বহুল আলোচিত মো. শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণা আজ। গত বছরের ২৬ জুন প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। মামলার ২৪ আসামির মধ্যে নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করবেন জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান। যদিও মামলার প্রধান আসামি মো. সাব্বির আহম্মেদ নয়ন ওরফে নয়নবন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ...
Read More »কৃষি জমি ও বসতবাড়ি নষ্ট করে শিল্পকারখানা নয় : প্রধানমন্ত্রী
কৃষি জমি ও বসতবাড়ি রক্ষার্থে কৃষি জমির বিপরীতে অর্থনৈতিক অঞ্চল বা ইকোনোমিক জোনে শিল্পকারখানা নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। গণভবন থেকে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রকল্পের সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী বলেন, আপনারা ব্যবসা ...
Read More »এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত : দীপু মনি
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়ম সভা রয়েছে। সভায় এসব বিষয় নিয়ে আলোচনা করে বিস্তারিত জানানো হবে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন- ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur