চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চতুরা-কালির বাজার সড়ক সংস্কার কাজে অনিয়ম ও নি¤œমানের সামগ্রী ব্যাহারের অভিযোগ উঠেছে। ঠিকাদার দরপত্রের চুক্তি অনুযায়ী কাজ করছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এলাকাবাসীদের মধ্যে স্থানীয় কাউন্সিলর জামালউদ্দিন, বিল্লাল কোম্পানি, জয়নাল , মুক্তিযোব্ধা আলী আহম্মদ জানান সড়কটির সংস্কার কাজ মানসম্মতভাবে করা হচ্ছে না। দরপত্রের শর্তানুযায়ী ৬ ইঞ্চি ইটের কংক্রিট দেয়ার শর্ত থাকলেও দেওয়া হচ্ছে ৩/৪ ইঞ্চি , ...
Read More »প্রতিটি ইউনিয়ন পরিষদ হচ্ছে সেবাদানের মূল কেন্দ্রবিন্দু
চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিশির বলেছেন, ইউনিয়ন পরিষদকে গতিশীল করতে সরকার ব্যাপক পদ্ধতি গ্রহণ করেছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে এলজিএসপি’র প্রকল্পের আওতায় ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হারমোনিয়াম, ফুটবল বিতরণ, বার্ষিক, আর্থিক ও প্রশাসনিক প্রতিবেদন ম্যাগাজিনের মোড়ক উম্মোচন ও নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । ...
Read More »হাজীগঞ্জে অবহেলিত দেড় হাজার পরিবার পাবে বিশুদ্ধ পানি
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার অবহেলিত তিনটি ওয়ার্ডের প্রায় দেড় হাজার পরিবার পাচ্ছে বিশুদ্ধ পানি। দুই কোটি টাকা ব্যায়ে পানি সরবরাহের জন্য পাম্প ও পাইপ লাইনের কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পৌরসভার রান্ধুনীমুড়া লাল শাহ (রাঃ) মাজার শরীফের পাশে পাম্প হাউজের স্থান পরিদর্শন ও পাইপের কাজের সূচনা করেন। প্রথম শ্রেণির হাজীগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ...
Read More »সরকার ১০ থেকে ১৫ লাখ টন চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে : কৃষিমন্ত্রী
ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ১০ থেকে ১৫ লাখ টন চাল রপ্তানি করা হবে। বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে ধানের কম বাজার মূল্যের বিষয়ে সরকারের গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে সরকার ১০ থেকে ১৫ লাখ টন ...
Read More »রমজান মাসে চাঁদপুরে হানারচর সপ্রাবিতে অর্থের বিনিময়ে কোচিং
চাঁদপুর সদর উপজেলার হানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আয়শা আক্তারের নির্দেশেই অর্থের বিনিময়ে চলছে কোচিং বাণিজ্য। রমজানের তিন দিন আগে থেকে শুরু করে ওই বিদ্যালয়ে এই কোচিং বাণিজ্য চলে আসছে। এর বিনিময়ে ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে মাস শেষে ৩শ’ টাকা করে বেতন নিবেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। হানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরজমিনে গিয়ে দেখা যায় পবিত্র রমজান ...
Read More »ক্রিকেট বিশ্বের রাজকীয় লড়াই আজ থেকে শুরু
ক্রিকেট ফিরছে ঘরে। ইংল্যান্ডে বিশ্বকাপের পাঞ্চলাইন এটাই। ঘরে ফেরা তো মহা আনন্দের। তবে সেই গৃহপ্রবেশ দেখতে যদি পৃথিবীর এ প্রান্তে কেউ আসেনও, সঙ্গে ছাতা আনতে ভুলবেন না। ইংলিশ সামার তার সবটুকু রহস্যময়তা ছড়িয়ে গতকাল দিনভর বৃষ্টির কান্না কেঁদেছে এবং আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরো কাঁদবে। সঙ্গে আনা ছাতায় তাই শরীর শুকনো রাখা যাবে, আবার বিশ্বকাপকে ঘিরে উপমহাদেশীয় উত্তেজনার ঘাটতি দেখে মুখাবয়বে ...
Read More »মতলবে সহকারী শিক্ষা কর্মকর্তার ১১ পদে দু’জন : প্রাথমিকের অচলাবস্থা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার (এইউইও) ১১ পদে কর্মরত রয়েছেন দুজন। বাকি নয়পদ দীর্ঘদিন ধরে খালি। এতে শিক্ষকদের প্রশিক্ষণ ও তদারকি কার্যক্রম, বিদ্যালয় পরিদর্শন, তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রেরণ এবং দাপ্তরিকসহ নানা কার্যক্রমে অচলাবস্থা চলছে। বদলিজনিত ও অন্যান্য কারণে এসব পদ শূন্য হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও একাধিক শিক্ষক সূত্রে জানা গেছে, এ উপজেলায় ...
Read More »মতলবে ৭ মাদক মামলার অভিযুক্ত গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক মাদক সম্রাট ও সাতটি মামলার আসামী ফিরোজ বাবু (২৯) গ্রেপ্তার হয়েছে। উপজেলার মোহনপুর-এখলাসপুর এলাকার মাদক বেচা-কেনার ভয়ংকর মাদক কারবারী ফিরোজ বাবু বৃহস্পতিবার (২৯ মে) শেষ রাতে অবশেষে ৫৫ পিচ ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি দল মতলব উত্তর থানা ...
Read More »চাঁদপুরে ভেজাল মাঠা তৈরির ৪ কারখানাকে জরিমানা
চাঁদপুরের পুরাণবাজার ঘোষপাড়া এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া ভেজাল মাঠা তৈরির কারখানায় বুধবার (২৯ মে) বিকেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ৪টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়। অভিযানে অজয় মাঠাকে অবৈধভাবে বিএসটিআইএর সিল ব্যবহার করায়সহ ভেজাল মাঠা উৎপাদনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই-এর অনুমোদন না থাকাসহ অস্বাস্থ্যকর ...
Read More »হাইমচর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট আলোচনা সভা
চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছর উম্মুক্ত বাজেট আলোচনা সভা বুধবার (২৯ মে) বিকেল ৩ টায় হাইমচর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মোহাম্মদ শওকত ওছমান। তিনি বলেন, আয়ের খাত বৃদ্ধি পেলে উন্নয়নমূলক কাজের বাজেট বেড়ে যায়। চাঁদপুর জেলার হাইমচর উপজেলা অন্যান্য উপজেলার চেয়ে একটু পিছিয়ে রয়েছে। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur