Home / News Room

Author Archives: News Room

সাতসকালে মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ৬

ট্রাকের ধাক্কায়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ৬ জন প্রাণ হারিয়েছেন। ৪ ডিসেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কুরনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন ও পুলিশ সার্জেন্ট ...

Read More »

চাঁদপুরের মৃনাল কান্তি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত

মৃনাল কান্তি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার -২০১৯ পেয়েছেন চাঁদপুরের ছেলে মৃনাল কান্তি দাস। বিভিন্ন ক্যাডাগরিতে দেশের চলচ্চিত্র শিল্পীসহ দেশ বরেন্য ব্যক্তিদের সাথে মৃনালকেও এ পুরস্কার দিতে যাচ্ছে। চলচ্চিত্র শাটল ট্রেনের গান “তুমি চাইয়া দেখ ” তার এই গানটির জন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন। ৩ ডিসেম্বর তথ্য মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এর চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে। মৃনাল কান্তি চাঁদপুর এবং ঢাকার শিল্প ...

Read More »

১০ জেলায় শুরু হচ্ছে করোনার অ্যান্টিজেন পরীক্ষা

উচ্চ ঝুঁকিতে

দেশের ১০ জেলায় করোনার অ্যান্টিজেন পরীক্ষা ৫ ডিসেম্বর শনিবার থেকে শুরু হবে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। জেলাগুলো হলো গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও সিলেট। সেব্রিনা ফ্লোরা বলেন, সন্দেহভাজন করোনা রোগী, যাদের উপসর্গ রয়েছে, শুধু তাদেরই এ পরীক্ষা করা হবে। তবে এর জন্য সরকার এখনো কোনো ফি ...

Read More »

মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে….

সাউন্ড সিস্টেম

উচ্চস্বরে যত্রতত্র মাইক ও বিভিন্ন ধরণের সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সরকার। একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ সভার সুপারিশের ভিত্তিতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যেই এ বিষয়ে উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে। সূত্র জানায়, মাইক বা লাউডস্পিকার ব্যবহারে অরাজকতা চলছে দেশজুড়ে। রাতের পর ...

Read More »

৩৫ বছরের বাঁকা পা সোজা করলেন চাঁদপুরের চিকিৎসকরা

বাঁকা পা

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অর্থপেডিক্স সার্জারি বিভাগের চিকিৎসক দলের চিকিৎসায় রিকশা চালক স্বপন গাজীর (৪৫) ৩৫ বছরের বাঁকা পা সোজা হয়েছে। তার পুরো চিকিৎসা করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। এই বাঁকা পা সোজা করতে শুধু অর্থপেডিক্স বিভাগ নয়, হাসপাতালের এনেস্থিসিয়া বিভাগ, মেডিকেল অ্যাসিসট্যান্ট, ওটি নার্স ও স্টাফ, ওয়ার্ডের নার্স এবং অন্যান্য স্টাফরাও সর্বোচ্চ সহযোগিতা করেছে। রিকশা চালক স্বপন ...

Read More »

চাঁদপুর পালবাজার থেকে ‘প্লাস্টিকের চাল’ উদ্ধার নিয়ে ধুম্রজাল

প্লাস্টিকের চাল

চাঁদপুর শহরের পাল বাজারের শাহা ব্রাদার্স নামে একটি চালের দোকান থেকে প্লাস্টিকের চাল উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।   ১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার  কাউন্সিলর,এডভোকেট কবির  হোসেন চৌধুরী, এক ক্রেতার কাছ থেকে সন্ধ্যান পেয়ে পালবাজার এর প্রথম গেটের পাশে থাকা শাহ ব্রাদার্স নামে একটি চালের আড়ত থেকে চায়না প্লাষ্টিকের তৈরি নকল চাউল উদ্ধার করেন। বিষয়টি তাৎক্ষণিক চাঁদপুরের পুলিশ ...

Read More »

বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

BCS

৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পিএসসি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইন আবেদন শুরু হবে। চলবে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদনের ফি জমা ...

Read More »

চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবনের স্টাফ কক্ষে আগুন

স্টাফ কক্ষে

চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবনের স্টাফ কক্ষের একটি রুমে আগুন লেগেছে। ৩০ নভেম্বর সোমবার সন্ধ্যায় রুমের একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, আমরা আসার ৫/৭ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন লাগার কারণটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিদুৎতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। অতিরিক্ত ...

Read More »

মাস্ক না পরলে জেলও হতে পারে

৩ কোটি ভ্যাকসিন

সর্বোচ্চ জরিমানায় কাজ না হলে মাস্ক না পরার অপরাধে জেল দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ভারতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহের উদ্যোগ নেয়া অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের ৩ কোটি ভ্যাকসিন বিনামূল্যে বিতরণ করা হবে। ৩০ নভেম্বর সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে কোভিড-১৯ সেকেন্ড ...

Read More »

চাঁদপুরে নৌ-পুলিশের ওপর হামলার ঘটনায় ইউপি মেম্বার রনি আটক

হামলার ঘটনায়

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে নৌ-পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় পারভেজ গাজী ওরফে রনি মেম্বারকে আটক করেছে নৌ-পুলিশ। ২৯ নভেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ হাকিম প্লাজা মার্কেটের সামনে থেকে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ পারভেজ গাজী রনিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-থানা পুলিশ আটক করে। নৌ-থানা পুলিশের ওসি ...

Read More »