Home / News Room

Author Archives: News Room

করোনার দ্বিতীয় ঢেউ : চাঁদপুরে আরও ৫ জন আক্রান্ত

corona

করোনার দ্বিতীয় ঢেউয়ে চাঁদপুরে আরও ৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে ৪১টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫টি করোনা পজেটিভ। বাকী ৩৬টি করোনা নেগেটিভ। বর্তমানে জেলায় আইসোলেশন ভর্তিকৃত রোগীর সংখ্যা ৯জন। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪জন ও শাহরাস্তির ১জন রয়েছেন। একই দিনে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে ৬জনকে। এর মধ্যে ...

Read More »

চাঁদপুরে পরিত্যক্ত ইটভাটায় দেশি-বিদেশি ফলে সবুজায়ন

পরিত্যক্ত ইটভাটায়

চাঁদপুর জেলার সদর উপজেলার শাহতলী গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটার বিশাল আয়তনের নির্জীব বালুময় স্থানকে সবুজের সমারোহতে পরিনত করেছেন একজন কৃষি উদ্যোক্তা সাংবাদিক হেলাল উদ্দিন। পেশায় তিনি ছিলেন একজন সাংবাদিক ( দৈনিক যুগান্তর পত্রিকার ইকোনমিক এবং অনলাইন এডিটর)। শখের বশে পৈত্রিক এই অনাবাদী ভূমিতে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পৃথিবীর বিভিন্ন জাতের ফলের চারা/বীজ সংগ্রহপূর্বক আবাদ শুরু করেন। নাম রাখেন ” ফ্রুট ভ্যালী ...

Read More »

হোটেলের খাবারে আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ সদস্য অসুস্থ

আইনশৃঙ্খলার বাহিনীর

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী দায়িত্ব পালন করতে আসা আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৪০জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে দায়িত্ব পালনে যাওয়া পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৯ ডিসেম্বর বুধবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে ইত্যাদি রেস্টুরেন্টে খাবার খেয়ে তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হন। বিকাল থেকেই ওইসব পুলিশ ...

Read More »

কর্মকর্তার স্ত্রীর নামে আরও একটি বাণিজ্যিক ব্যাংক অনুমোদন

bangladesh-bank

কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড পরিচালকের স্ত্রীর নামে নতুন একটি বাণিজ্যিক ব্যাংক অনুমোদন দিয়েছে বাণিজ্যিক ব্যাংক। গত ৭ ডিসেম্বর সোমবার অনুমোদন পাওয়া এই ব্যাংকটিসহ বর্তমানে মোট বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬১টি। নতুন ব্যাংকটির নাম সিটিজেন ব্যাংক। গত দুই বছরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়া তৃতীয় বেসরকারি ব্যাংক এটি। অপর দুটি হচ্ছে- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। দেশের অর্থনীতির অবয়ব বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞরা ...

Read More »

শাহরাস্তিতে ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স সম্পন্ন

ইউনিয়ন পরিষদ

শাহরা‌স্তিতে ৩ দিনব্যাপি ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স সম্পন্ন হয়েছে। ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এল জি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিন দিনব্যাপি প্রথম ব্যাচের কোর্স সম্পন্ন হয়। অবহিতকরণ কোর্সে অতিথি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. দাউদ হোসেন চৌধুরী। ৯ ডিসেম্বর কোর্সের সমাপনি দিন বুধবার বিকেলে ...

Read More »

চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

পৌর স্বেচ্ছাসেবক

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ৯ ডিসেম্বর বুধবার চাঁদপুর শহরের শপথ চত্বরে সকাল ১১টায় চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার তার বক্তব্যে বলেন, যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা এদেশের উন্নয়ন চায়না তারাই শান্তিপ্রিয় দেশটাকে অস্থিতিশীল করে তুলেছে,যারা মূর্তি ও ভাস্কর্য নিয়ে বিতর্ক তৈরি করছে এছাড়াও কুষ্টিয়ায় বঙ্গন্ধুর ...

Read More »

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ

ইউনিয়ন পরিষদ

কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার বিকেলে জেলা মুজিব সেনা লীগের সভাপতি স্বপন প্রধানের নির্দশনায় ফরিদগঞ্জ উপজেলা মুজিব সেনা লীগের উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তরা বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভেঙ্গে বিকৃত করেছে তারা ইসলামের অপব্যাখ্যা ছড়িয়ে ...

Read More »

এসপি শামসুন্নাহারসহ ২৫ পুলিশ সুপারকে বদলি

পুলিশ সুপারকে

দেশের বিভিন্ন স্থানে পুলিশ সুপার পদ মর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়— জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এরইমধ্যে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষিত জেলাগুলোর কর্মকর্তাদের বদলির আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনি বিধিমালা ...

Read More »

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে চোরাই তেল জব্দ

ইউনিয়ন পরিষদ

চাঁদপুরের মেঘনায় কোস্টগার্ডের নিয়মিত অভিযানে ৫ শ লিটার চোরাই তেল জব্দ করা হয়েছে। কোস্টগার্ড জানায় ৯ ডিসেম্বর বুধবার বিকেলে রুটিন টহলের মোহনপুরে বাহাদুরপুর, দশআনি এলাকায় অবৈধ তেল পাচারকারী বোটকে ধাওয়া করলে তেল পাচারকারী দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী চরে বোট রেখে পালিয়ে যায়। এসময় টহল দল ১৪ জ্যারিক্যান অবৈধ তেল (ডিজেল) আনুমানিক ৫০০ লিটার (আনুমানিক মূল্য ৩০,০০০ হাজার টাকা) ...

Read More »

সাদ্রা সমাজকল্যাণ পরিষদের আত্মপ্রকাশ

ইউনিয়ন পরিষদ

হাজীগঞ্জের ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের সাদ্রা সমাজকল্যাণ পরিষদের আনুষ্ঠানিক উদ্বোধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ ডিসেম্বর বুধবার বিকালে সাদ্রা চৌরাস্তায় কম্বল বিতরণের মধ্যদিয়ে স্বেচ্ছাসেবী এ সংগঠনের পথচলা শুরু হয়। অনুষ্ঠানে একুশে টেলিভিশন এর কর্মরত সাংবাদিক ইবনে নূর শাওনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম। অধ্যক্ষ সামসুদ্দিন পাটোওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে ...

Read More »