বিদেশগামী কর্মীরা এখন থেকে ৩০০ টাকায় করোনা পরীক্ষা করতে পারবেন। ২৮ ডিসেম্বর সোমবার বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি ৩০০ টাকা পুন:নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। তবে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে বিএমইটি প্রদত্ত স্মার্টকার্ড বাহকরা এই সুবিধা পাবেন। স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ ...
Read More »পৌর নির্বাচনে আওয়ামী লীগ ১৮, বিএনপি ৩ ও অন্যান্য ২
প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা ১৮টি পৌরসভায় জয় পেয়েছেন। এছাড়াও ৩টি পৌরসভায় জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর বিএনপি জয়ী হয়েছে দুটি পৌরসভায়।এছাড়াও একটি পৌরসভায় প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের তথ্যানুযায়ী পঞ্চগড় সদর, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম সদর, রাজশাহীর কাটাখালি, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা সদর, বরগুনার বেতাগী, বরিশালের ...
Read More »সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে সাক্ষ্য দিলো ভাই-ভাতিজা
ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এসকে সিনহা) ১১ জনের বিরুদ্ধে আদালতে তার ভাই ও ভাতিজা সাক্ষ্য দিয়েছেন। ২৮ ডিসেম্বর সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে তারা সাক্ষ্য দেন। সাক্ষীরা হলেন সিনহার ভাই নরেন্দ্র কুমার সিনহা ও ভাতিজা শঙ্খজিৎ সিনহা। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১৩ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন। ...
Read More »বলিউডের ক্ষতি ৩৫০০ কোটি রূপি
২০২০ সালে থমকে গিয়েছিল পুরো বিনোদন বিশ্ব। হলিউড বলিউডসহ সব ইন্ডাস্ট্রিই ক্ষতির সম্মুখীন হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন জানালো বলিউডে এ বছরের ক্ষতির পরিমাণ। গণমাধ্যমটি জানায়, বলিউডের বছরের শুরুটা ভালই হয়েছিল ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবির হাত ধরে। প্রায় ১২৫ কোটি টাকা বাজেটে তৈরি অজয় দেবগনের শততম ছবি ৩৬৭ কোটি টাকা আয় করেছিল। কিন্তু তারপর থেকেই বলিউড ছবির সাফল্যের ...
Read More »লন্ডন থেকে ফিরলেই দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিন
যুক্তরাজ্যে কোভিড-১৯ পরিস্থিতি খারাপ হওয়ায়, কেউ লন্ডন থেকে ফিরলেই দুই সপ্তাহের কোয়ারেন্টিনে রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা।আগামি ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২৮ ডিসেম্বর সোমবার মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষ করে লন্ডন থেকে যারা আসবে, তাদের কোয়ারেন্টিনে খুব কঠোর হতে ...
Read More »২৩ জেলার ২৪ পৌরসভায় ভোটগ্রহণ শুরু
দেশের ২৩ জেলার ২৪ পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলবে। বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাহী ও বিচারিক হাকিমরাও মাঠে রয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, ভোটের সার্বিক পরিস্থিতি ভালো। খুব ভালো। ভোটের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ...
Read More »স্ত্রী ও মেয়েসহ এমপি পাপুলের আত্মমর্পণ
এবার আদালতে আত্মমর্পণ করলো লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী সদস্য সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলাম। ২৭ ডিসেম্বর রোববার বিকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন তারা। এখন তাদের জামিনের শুনানি চলছে। এর আগে রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ তাদের চার জনের ৬১৭টি ...
Read More »বাগানে প্রেমিকের আত্মহত্যা : রাতভর লাশের পাহারায় প্রেমিকা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের এওলাছড়া পানপুঞ্জির পাশে নোম্যান্সল্যান্ড জঙ্গলে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে প্রেমিক। আর রাতভর সেই লাশ পাহারা দেয় প্রেমিকা। ২৬ ডিসেম্বর শনিবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কিশোরী প্রেমিকা এনি আক্তার ও স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার রাতে পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের সিন্ধু মালাকারের ছেলে শিপন মালাকার তার প্রেমিকাকে ...
Read More »চাঁদপুরের ১টিসহ ৬৪ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা
পৌরসভার নির্বাচনের আসন্ন তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চাঁদপুরের ১টিসহ ৬৪ পৌরসভায় দলীয় প্রার্থীর মনোনয়ন ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার (২৬ ডিসেম্বর) দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব নাম চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। মনোনয়ন পেলেন যারা: রংপুর বিভাগের দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভায় এনএএম জামিল হোসেন ...
Read More »বিদায়ী বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দকে যা বললেন জেলা প্রশাসক
চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান খানকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এ সময় চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতৃবৃন্দরা জেলা প্রশাসককে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান। বিদায়ী বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, বাংলাদেশের যে কোন জেলার ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur