চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে ১ লাখ ৫ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। ৪ সেপ্টেম্বর শনিবার এসব টিকা পেয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ। এতে করে টানা ৬ দিন বন্ধ থাকার পর ৫ সেপ্টেম্বর রোববার সকাল থেকে চাঁদপুরে পুনারায় শুরু হতে যাচ্ছে টিকা প্রদান কর্মসূচি। এ বিষয়ে সিভিল সার্জন জানান, আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক লক্ষ ...
Read More »তিস্তা ব্যারেজ খুলে দেয়ায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি
দেশের বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। উজান থেকে নেমে আসা ঢল ও ভারতের গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় দেশের উত্তর ও মধ্যভাগের ১১ জেলায় বন্যার অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরইমধ্যে ১০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। পানিবন্দী হয়ে পড়েছেন চরাঞ্চল ও নদীপাড়ের মানুষ। সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। ৩ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে আগামী ২৪ ঘণ্টার বন্যার পরিস্থিতি তুলে ধরে বাংলাদেশ ...
Read More »খুললো তিস্তা ব্যারেজের ৪৪ গেট : নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে
খুলে দেয়া হলো তিস্তা ব্যারেজের ৪৪ গেট। সাথে যুক্ত হয়েছে চলমান ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। সব মিলিয়ে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়েছে। ভারী বর্ষণের কারণে ভারত গজল ডোবা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেয়। এতে তিস্তার পানি বাড়তে শুরু করে। তিস্তার পানিতে পাটগ্রামের ...
Read More »১২ সেপ্টেম্বর খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান : চাঁদপুরে শিক্ষামন্ত্রী
মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ৩ সেপ্টেম্বর শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুরে দুটি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রাথমিক, মাধ্যমিক, কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানান মন্ত্রী। ডা. দীপু মনি জানান, গত সপ্তাহে নেয়া শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া সিদ্ধান্ত ...
Read More »চাঁদপুরসহ দেশের সব জেলা হাসপাতালে তৈরি হবে বার্ন ইউনিট
চাঁদপুরসহ দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। অন্যদিকে কাজিম উদ্দিন আহম্মেদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের ৩৮টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ...
Read More »বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইব্রাহীম জুয়েলের শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাদঁপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল বিএনপি, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক প্রেস বিবৃতিতে তূণমূল নেতাকর্মীর আস্থার প্রতীক তথা চাঁদপুর বিএনপির প্রাণ পুরুষ কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল সকল জাতীয়তাবাদী রাজনৈতিক দলের নেতা কর্মী এবং আপামর জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। ১লা সেপ্টেম্বর এই দিনে তিনি ...
Read More »ভাষাবীর এম এ ওয়াদুদের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ
আজ ২৮ আগস্ট ভাষাবীর এম এ ওয়াদুদের ৩৭তম মৃত্যুবার্ষিকী । তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও বিভিন্ন আন্দোলনে নেতৃত্বদানকারী ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের সাবেক কর্ম্যাধ্যক্ষ মরহুম এম এ ওয়াদুদ ১৯২৫ এর ১ আগস্ট চাঁদপুর জেলার রাঢ়ির চর গ্রামে জন্মগ্রহণ করেন। এম এ ওয়াদুদ গনতান্ত্রিক যুবলীগ (১৯৪৮), পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ (১৯৪৮) ও কেন্দ্রীয় কচিকাঁচার মেলার (১৯৫৬) ...
Read More »২৭ বছরেও খোঁজ মেলেনি চাঁদপুরে ডুবে যাওয়া দিনার-২ লঞ্চ
আজ ভয়াল ২০ আগস্ট। চাঁদপুরের ইতিহাসে শোকাবহ একটি দিন। ১৯৯৪ সালের এই দিনে মেঘনা ও ডাকাতিয়ার মিলনস্থলে তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে নিমজ্জিত হয় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যাত্রীবাহী লঞ্চ এমভি দিনার-২ । এতে কমপক্ষে দেড়শ’ যাত্রীর সলিল সমাধি ঘটে। দুর্ঘটনার ২৭ বছর অতিবাহিত হলেও আজো নিমজ্জিত দিনার-২ লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতদের অধিকাংশই চাঁদপুরের পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার অধিবাসী। ...
Read More »চাঁদপুর জেলা কারাগারে নারী বন্দির মৃত্যু
চাঁদপুর জেলা কারাগারে জ্বর শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে এক নারী বন্দির মৃত্যু হয়েছে। তিনি কচুয়া উপজেলার তুলাতুলি গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের স্ত্রী উম্মে হাছিনা (৪১)। ১২ আগস্ট বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। এর আগে জেলা কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারী বন্দিকে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চাঁদপুর জেলা ...
Read More »চাঁদপুরে টিকা সংকট : বন্ধ হয়ে গেলো প্রথম ডোজ
চাঁদপুরে টিকা গ্রহণের হার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কয়েক দিনের মধ্যেই টিকা সংকট দেখা দেওয়ায় জেলায় অনির্দিষ্টকালের জন্য প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার থেকে জেলার কোনো টিকাদান কেন্দ্রে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। পুনরায় কবে নাগাদ চালু হবে তাও নিশ্চিত করে বলতে পারেনি স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে করোনার দ্বিতীয় ডোজ টিকাও আজ বুধবার থেকে একপ্রকার বন্ধ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur