চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে শাহরাস্তি থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলাম কালু জমাদারকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চাঁদপুর সদর থানাধীন পূর্ব জাফরাবাদ রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম কালু জমাদার চাঁদপুরের পূর্ব জাফরাবাদ এলাকার বাসিন্দা। তিনি শাহরাস্তি থানায় দায়ের করা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আলীম। তিনি সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
পুলিশের এ অভিযানকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
স্টাফ করেসপন্ডেট/
২৪ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur