আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুরের অন্যতম জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘দৈনিক চাঁদপুর সময়’-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৩ সালের ১৭ নভেম্বর পত্রিকাটি অনুমোদন লাভ করে প্রকাশনায় আসে। এরপর থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে পত্রিকাটি আজ প্রকাশনার ১৩ বছর পূর্ণ করল।
২০২১ সালের ১ জুন পত্রিকাটির মালিকানা পরিবর্তন হয়ে চাঁদপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘টাইমস কমিউনিকেশন’-এর স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের মালিকানায় যুক্ত হয়। প্রকাশনার ধারাবাহিকতা বজায় রেখে এর পর থেকে পত্রিকাটি নিরবচ্ছিন্নভাবে নিয়মিত প্রকাশিত হয়ে ইতোমধ্যে চাঁদপুরের গণমাধ্যম জগতে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে এর সকল পাঠক, গ্রাহক, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক, এজেন্ট ও হকারসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার স্বত্বাধিকারী ও ভারপ্রাপ্ত সম্পাদক এবং চাঁদপুর টাইমস-এর সম্পাদক ও প্রকাশক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
স্টাফ রিপোর্টার/
১৭ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur