বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় ও এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলার দুটি ভেন্যুতে কেএফটি সহ ১৭ টি প্রতিষ্ঠানের ৬৩১জন পরীক্ষার্থী অংশ নেয়।
মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০৮ জন এবং নারায়নপুর পুপুলার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২৩ জন।
মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ছিলেন-কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক মাজেদুল ইসলাম এবং নারায়নপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের
কেন্দ্রে সচিবের দায়িত্বে ছিলেন মুন্সিরহাট কলেজে এসোসিয়েট প্রফেসর তাজুল ইসলাম।দুটি কেন্দ্রে সমন্বয় করেন এসোসিয়েশনের সভাপতি সাঈয়েদুল আরেফিন শ্যামল।বাস্তবায়ন কমিটিতে ছিলেন সহসভাপতি ডিএম আলাউদ্দীন, সিফাতুল্লাহ্ মজুমদার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, আল-আমীন মিয়াজি প্রমুখ।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক/
১৪ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur