Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / ১২ তলা বিশিষ্ট ‘শাহরাস্তি ইউনিক টাওয়ার’ উদ্বোধন
ইউনিক

১২ তলা বিশিষ্ট ‘শাহরাস্তি ইউনিক টাওয়ার’ উদ্বোধন

চাঁদপুরের শাহরাস্তিতে বাণিজ্যিক ও আবাসিক সুবিধা নিয়ে শুভ উদ্বোধন হলো শাহরাস্তি ইউনিক টাওয়ার মার্কেটের ১২ তলা বিশিষ্ট ‘শাহরাস্তি ইউনিক টাওয়ার’। শনিবার (১৪ নভেম্বর) পৌরসভার ঠাকুরবাজারের প্রাণকেন্দ্রে শাহরাস্তি মডেল স্কুলের সামনে অবস্থিত ইউনিক টাওয়ার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

ইউনিক বিজনেস সেন্টারের উদ্যোগে প্রতিষ্ঠিত এ টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আবুল হোসাইন

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল, বিএনপি নেতা আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, ব্যবসায়ী মোঃ মহিনউদ্দিন এবং ঠাকুরবাজার বাজার ব্যবসায়ীগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায়ী বাদশা ফয়সাল।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, শাহরাস্তির অন্যতম বৃহৎ এ স্থাপনার নিচের দুই তলা বাণিজ্যিক মার্কেট হিসেবে ব্যবহৃত হবে। ওপরের ১০ তলা আবাসিক ভবন হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ একই ভবনে বাণিজ্যিক কার্যক্রম ও আবাসিক সুবিধার সমন্বয় করা হয়েছে।

মার্কেটটিতে কাপড়ের দোকান, ট্রাভেল এজেন্সি, খাবারের দোকান, মোবাইল ফোনের দোকান ও কসমেটিকসসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাখা হয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিং, লিফট ও জেনারেটরের ব্যবস্থা।

মার্কেটের দোকান বরাদ্দ ও ভাড়াসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের ইউনিক বিজনেস সেন্টারের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

ঠাকুরবাজারের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অবস্থিত এ স্থাপনাটি চালু হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বাণিজ্যিক পরিসর ও আবাসিক ব্যবস্থার সমন্বয়ে ইউনিক টাওয়ার শাহরাস্তির নগরায়ণ ও ব্যবসায়িক পরিবেশে নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, মার্কেটের শেয়ার হোল্ডার গণ, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
১৪ নভেম্বর ২০২৬