Home / চাঁদপুর / চাঁদপুরে প্রাথমিক-মাধ্যমিক-কারিগরির ৪৯ লাখ ৩৫ হাজার বই বরাদ্দ
BOOK---

চাঁদপুরে প্রাথমিক-মাধ্যমিক-কারিগরির ৪৯ লাখ ৩৫ হাজার বই বরাদ্দ

চাঁদপুরের ৮ উপজেলায় সরকারি-বেসরকারি মাধ্যমিক,মাদ্রাসা,ভকেশনাল ও এবতেদায়ী ৫শ’১৭ শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৪৯ লাখ ৩৫ হাজার ৭শ ৬০ কপি বই বরাদ্দ রয়েছে। এর মধ্যে প্রাথমিকে ১২ লাখ ১৭ হাজার ২৪৭ কপি বইয়ের চাহিদা প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে পাঠানোর পর শতভাগই এবং মাধ্যমিক, কারিগরি ও এবতেদায়ী স্তরে ৩৭ লাখ ২৮ হাজার ৫শ’ ১৩ কপির ইতোমধ্যেই ওই সব বইয়ের চালান ৮০ ভাগ জেলায় এসে পৌঁছেছে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে ৬ নভেম্বর জানা গেছে।

তথ্য মতে, জেলার ২শ’৮৪ টি নিম্ম-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার জন্যে ৬ষ্ঠ হতে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের জন্যে নতুন বইয়ের বরাদ্দ আসছে। এ সব বই স্ব স্ব উপজেলা বই সংরক্ষণাগারে যথা সময়ের মধ্যেই এসে পৌঁছবে। মাধ্যমিক স্তর ৬ষ্ঠ হতে নবম শ্রেণি ইংরেজি ভার্সন এর জন্য ১৩ হাজার ৬শ’৪০ কপি বইয়ের চাহিদা রয়েছে। কারিগরি প্রতিষ্ঠানের জন্য ৬৭ হাজার ৫শ’৯০ কপি বইয়ের প্রয়োজনে এর চাহিদা প্রেরণ করে চাঁদপুর মাধ্যমিক শিক্ষা অফিস। কেবলমাত্র কারিগরি ও ইংরেজি ভার্সনের বই জেলর সরকারি টিকনিক্যাল উচ্চ বিদ্যালয় থেকে সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।

আগামি ১ জানুয়ারি সরকারিভাবে ঘোষিত বই দিবস উপলক্ষে ৬ষ্ঠ হতে নবম শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বই বিতরণ করা হবে।এর আগেই স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পূর্বে প্রদানকৃত বরাদ্দের চাহিদাপত্র অনুযায়ী সব ক্লাশের পাঠ্যপুস্তুক স্ব উদ্যেগেই নিজ নিজ প্রতিষ্ঠানেই নিয়ে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Book

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুরে ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণের লক্ষ্যে ১২ লাখ ১৭ হাজার ২ শ ৪৭ কপি বইয়ের চাহিদা প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, জেলার ১ হাজার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২ লাখ ৫৮ হাজার ৩৪ জন শিক্ষার্থী পড়াশোনা করে। এছাড়া ৫ শ ৫৫টি কিন্ডারগার্টেনে রয়েছে আরও প্রায় ৭৫ হাজার শিক্ষার্থী।

২০২৭ সালের বইয়ের চাহিদা উপজেলা ভিত্তিক হিসেবে পাঠানো হয়েছে,চাঁদপুর সদরে ২ লাখ ৪২ হাজার ৭শ কপি, হাজীগঞ্জে ১ লাখ ৫১ হাজার ৪শ ৮২ কপি, শাহরাস্তিতে ১ লাখ ২৩ হাজার ৯শ কপি, মতলব উত্তরে ১ লাখ ৬৭ হাজার ৪শ ৪২ কপি,মতলব দক্ষিণে ১ লাখ ৬৯ হাজার ২শ ৭২ কপি, ফরিদগঞ্জে ১ লাখ ৮৫ হাজার ৫শ ২৩ কপি, হাইমচরে ৫১ হাজার ১শ ২০ কপি ও কচুয়ায় ১ লাখ ৭৬ হাজার ৯শ ৪০ কপি।

মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণি,কারিগরি ও ইংরেজি ভার্সনে চাঁদপুর সদরে ৬ লাখ ১২ হাজার ৭শ ৩৯ কপি, হাজীগঞ্জে ৫ লাখ ১০ হাজার ১শ ৩২ কপি,শাহরাস্তিতে ৪ লাখ ৭ হাজার ৯শ ৪০ কপি, মতলব উত্তরে ৩ লাখ ৩৫ হাজার ৩শ ৯৭ কপি, মতলব দক্ষিণে ৩ লাখ ২২ হাজার ৭শ ৫০ কপি, ফরিদগঞ্জে ৬ লাখ ৮৯ হাজার ৯শ ৪৫ কপি,হাইমচরে ১ লাখ ৮৫ হাজার ৪শ ৫০ কপি এবং কচুয়ায় ৫ লাখ ৮২ হাজার ৯শ ৩০ কপি। এ ছাড়াও ১৩ হাজার ৬শ ১৬ কপি ইংরেজি ভার্সন, ৬৭ হাজার ৫শ ৯০ কপি কারিগরি এবং ৫ লাখ ৬৫ হাজার ৫শ ৪ শ ১৬ কপি বই ।

আবদুল গনি
১২ নভেম্বর ২০২৬
এ জি

Edit