চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে। এইচএসসিতে ৮টি কলেজের ৯২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৩২৬ জন। যার ঘর পাশের হার ৩৫.২৪%। আলিম পরীক্ষায় ৭ টি মাদ্রাসা থেকে ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৪৩ জন। পাশের হার ৩১.৬০ %। এসএসসিতে জিপিএ পাস পেয়েছে ৬ জন এবং আলীমে জিপিএ ৫ পেয়েছে ১জন। এর মধ্যে ডক্টর এম শামসুল হক মডেল কলেজ থেকে দুইজন পরীক্ষার্থীর মধ্যে কেউই পাস করেনি।
মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মোতাবেক জানা গেছে, মতলব সরকারি ডিগ্রী কলেজ থেকে ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩৭ জন। তন্মোধ্যে
জিপিএ ৫ পেয়েছে ৫ জন। পাশের হার ৩২.৬৯ %।রয়মনেন নেছা মহিলা ডিগ্রী কলেজ থেকে ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৭ জন। পাশপর হার ৩৩.৭৩%,নারায়নপুর ডিগ্রী কলেজ থেকে ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৫ জন , তম্মোধ্যে জিপিএ ৫ পেয়েছে একজন, পাসের হার ৩৩.৬৮%,।মুন্সিরহাট কলেজ থেকে ৬৪ জনের মধ্যে পাস করেছে ২৬ জন,পাসের হার ৪০.৩৩%, কেএফটি কলেজিয়েট স্কুল থেকে ২৫ জনের মধ্যে পাস করেছে ১৯ জন,পাসের হার ৭৬%,আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ থেকে ৪৭ জনের মধ্যে পাস করেছে ২১ জন,পাসের হার ৪৪.৪৮% এবং কাচ্চিয়ারা স্কুল এন্ড কলেজ থেকে ৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১জন,পাসের হার ১৬.৩৬%।
অপরদিকে আলিম পরীক্ষায়
মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২০জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ জন, জিপিএ ৫ পেয়েছে ১জন,পাসের হার ৫৫%,নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৫ জনের মধ্যে পাস করেছে ৩জন, পাশের হার ২০ %,গিলাতলী সামাদিয়া কাশিমুল কামিল মাদ্রাসা থেকে ২৬ জনের মধ্যে পাস করেছে ১৪জন,পাসের হার ৫৩.৮৪%, কালিয়াইশ ফাজিল মাদ্রাসা থেকে ১৬ জনের মধ্যে পাস করেছে৩জন,পাসের হার ১৮.৭৫%,নন্দী খোলা ফাজিল মাদ্রাসা থেকে ১৬ জনের মধ্যে পাশ করেছে ৬ জন, পাশের হার ৩৭.৫০%,খর্গপুর ফাজিল মাদ্রাসা থেকে ১৯ জনের মধ্যে পাস করেছে১জন,পাসের হার ৫.২৬%,কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা থেকে ২৪ জনের মধ্যে পাস করেছে ৫জন,পাসের হার ২০.৮৩%।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
৩১ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur