মতলব পৌরসভার সাবেক প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু প্রধান (৭৫)আজ শুক্রবার (৩০ অক্টোবর)দুপুর পোনে ১ টায় মতলবের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসৎ আত্মীয় স্বজন, সহযোদ্ধা ও গুনীগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে,তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ এবং চিকিৎসকের পরামর্শক্রমে মতলব ( ১নং ব্রীজ সংলগ্ন) এর নিজস্ব বাসায় চিকিৎসাধীন ছিলেন।
তাঁর গ্রামের বাড়ী মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর বাইশপুরে। ওনার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী,সাংবাদিক ও সকল পেশার লোকজন ছুটে যান বাসায় দেখার জন্য।
মরহুম নুরুল ইসলাম নুরু প্রধানের ভাতীজা মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু জানান,আজ শুক্রবার বাদ আছর মতলব নিউ হোস্টেল মাঠে ওনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে উক্ত জানাযায় শরীক হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
৩০ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur