Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / উপাদী উত্তর যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি
যুবদল

উপাদী উত্তর যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি

মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরনের শিশু পুত্রের স্মরণে মিলাদ ও কুলখানি অনুষ্ঠিত হয়।২ মাসের পুত্র সন্তান নাবিহাল হাসানের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে ২৪ অক্টোবর সকালে ডিংগাভাংগা গ্রামের নিজ বাড়ীতে দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান, সাধারণ সম্পাদক মাসুদ রানা,পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরাান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল,কৃষকদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন পেশার লোকজন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৪ অক্টোবর ২০২৬