Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব আল রশিদ ক্লাবের সভাপতি এমদাদ সম্পাদক জিয়াউর রহমান
সভাপতি

মতলব আল রশিদ ক্লাবের সভাপতি এমদাদ সম্পাদক জিয়াউর রহমান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মতলব আল রশিদ ক্লাবের দুই বছরের(২০২৭-২৮) জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২০ অক্টোবর বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে মতলব আল রশিদ ক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পূনরায় এমদাদ হোসেন খানকে সভাপতি এবং জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক করে,পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

ক্লাবের পূর্ণাঙ্গ কমিটিতে যারা রয়েছেন সহ-সভাপতি মাহমুদ হাসান জুয়েল, হুমায়ুন কবির সরকার, মহিবুল হাসান শামীম, আশরাফুর রহমান বাবু, মজিবুর রহমান ও আবুল বাশার।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মুজাহিদুল ইসলাম (কিরণ), সাইয়েদুল আরেফিন শ্যামল, ডি এম আলাউদ্দিন ও সানাউল্লাহ মিয়া মিশন। সাংগঠনিক সম্পাদক শাজেদুল আরেফিন শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রনি।

কমিটির অন্যান্য পদে রয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল খন্দকার, কোষাধ্যক্ষ মো. সফিউল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক হাছান ইকবাল, ক্রীড়া সম্পাদক আজিজুল ইসলাম বাবু, সহ-ক্রীড়া সম্পাদক ফয়সাল খান, সহ-দপ্তর সম্পাদক আল আমিন মিয়াজী, সাংস্কৃতিক সম্পাদক বদরুন নাহার লরিন, আপ্যায়ন সম্পাদক শাহ আলম বাদল, আইন সম্পাদক নূরে আলম বাবু, তথ্য ও যোগাযোগ সম্পাদক প্রকৌশলী আবু সাঈদ হিমু, মহিলা সম্পাদক সালমা আক্তার এবং সমাজসেবা সম্পাদক রেহান উদ্দিন রাজন।

১৯৮৮ সালে প্রতিষ্ঠিত মতলব আল রশিদ ক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২২ অক্টোবর ২০২৬