দেশ, সমাজ ও পরিবারে অপরাধ ছড়ানোর অন্যতম বড় অনুঘটক মাদক। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং মাদকের কেনাবেচা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে এক শক্তিশালী মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ফারুক আহমেদ খানকে সভাপতি এবং সাংবাদিক এ পি মনির হোসেন “এলএলবি”-কে সাধারণ সম্পাদক করে ৬২ সদস্যবিশিষ্ট এই স্বেচ্ছাসেবী কমিটির প্রাতিষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এ কমিটির অনুলিপি চাঁদপুর জেলা পুলিশ সুপার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে।
অনুমোদিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোশারফ হোসেন সুমন পাটোয়ারী। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হানিফ মুন্সী, মোহাম্মদ ইয়াসিন মিয়াজী, মো. মাহবুব মোল্লা সোহাগ, ফারুক হোসেন মোল্লা, সৈয়দ হোসেন নয়ন, আব্দুল হান্নান পাটোয়ারী ও দেলোয়ার হোসেন খান।
সাংগঠনিক পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মিজি, মোরশেদ আলম পাপন পাটোয়ারী, শামীম হাওলাদার, ইমরান হোসেন ও আওলাদ হোসেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসাইন; সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন রুবেল, মোহাম্মদ সাদেক হোসেন ও মো. আবুল কালাম; দপ্তর সম্পাদক মো. আব্দুল কুদ্দুস মিজী, সহ-দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব; প্রচার সম্পাদক হাফিজ উদ্দিন রুবেল, সহ-প্রচার সম্পাদক শাহ আলম উজ্জ্বল; অর্থ সম্পাদক হাসানুর রহমান পাটোয়ারী, সহ-অর্থ সম্পাদক মো. শরীফ হোসেন; তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহাগ হোসেন; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রিপন চন্দ্র; প্রবাসী কল্যাণ সম্পাদক রহমত উল্লাহ সোহাগ, সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক মো. কাউসার হামিদ; যুব বিষয়ক সম্পাদক মো. মামুন হোসেন, সহ-যুব বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন; ধর্ম বিষয়ক সম্পাদক পীরজাদা মো. নাসির উদ্দিন এবং আইন বিষয়ক সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।
কমিটির কার্যকরী সদস্যরা হলেন— আলহাজ্ব ফারুক হোসেন রিপন মোল্লা, আব্দুর রশিদ মেম্বার, মো. মজিবুর রহমান, মাহবুবুর রহমান আশু খান, গিয়াসউদ্দিন পাটোয়ারী, আবু সাদেক মজুমদার, মাসুদ মজুমদার, আব্দুল হান্নান খান, জাকির হোসেন মেম্বার, মো. রুহুল আমিন, মোতাহের হোসেন মাস্টার, মো. হোসেন মোল্লা, মো. খোরশেদ আলম, মোহাম্মদ মনির হোসেন, মো. বাবুল মজুমদার, মো. কালু পাটোয়ার, মোহাম্মদ আবুল হাসানাত, মো. শাহাদাত হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আরিফ চৌধুরী, মোহাম্মদ আবুল কাশেম, মো. রহমাত উল্লাহ, মো. মোশারফ হোসেন, মোহাম্মদ আরিফ শুক্কুর, মো. হাবিবুর রহমান, অনিক হাসান মাসুম, মো. মনির হোসেন মোল্লা, মো. কামাল হোসেন অভি এবং মো. জাহাঙ্গীর পাটোয়ারী।
কমিটির নেতৃবৃন্দ জানান, সুবিদপুর পূর্ব ইউনিয়নকে পুরোপুরি মাদকমুক্ত করতে স্থানীয় জনগণ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
স্টাফ রিপোর্টার (ফরিদগঞ্জ)/
১২ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur