Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে এক রাতে সিঁধ কেটে ৫ ঘরে দুর্ধর্ষ চুরি
রাতে

শাহরাস্তিতে এক রাতে সিঁধ কেটে ৫ ঘরে দুর্ধর্ষ চুরি

চাঁদপুরের শাহরাস্তিতে এক রাতেই সিঁধ কেটে পাঁচটি বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে চুরি আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় (২ অক্টোবর) শুক্রবার গভীর রাতে রাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এলাকায় ঈশান দাসবাড়ি সংঘবদ্ধ চোরের দল কয়েকটি বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে।

পরে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে থাকা নগদ টাকা, স্মার্ট মোবাইল ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

ভুক্তভোগীরা সকালে ঘুম থেকে উঠে ঘরের সিঁধ কাটা দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন। এক রাতেই পাঁচটি ঘরে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগীরা জানান, রাত ৩টা পর্যন্ত জাগনা ছিলাম আমি ঘরে মোবাইল ব্যবহার করেছি। রাত তিনটার পরে চোরেরা রাতের কোনো একসময় বাড়িতে প্রবেশ করে স্মার্ট মোবাইল সহ মালামাল নিয়ে গেছে।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায় কবির হোসেনের বসত ঘর থেকে স্মার্টফোনে মোবাইল দুইটি, নগদ টাকা ১২ হাজার ৭শত,আব্দুস সালামের বাসত ঘর থেকে
স্মার্ট মোবাইল ১টি নগদ ২ হাজার ৭শ টাকা,তৌহিদুল ইসলামের বসত ঘর থেকে নগদ ৬ হাজার টাকা, মোঃ সুজনের বসত ঘর থেকে বাটাম মোবাইল ১টি ও মোহাম্মদ মোস্তফা কামালের বসত ঘর থেকে স্মার্ট মোবাইল ১টি নগদ ৫ হাজারসহ বাটাম মোবাইল ১টি চুরি করে নিয়ে যায়।

চুরির ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান চুরির বিষয়ে থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৩ অক্টোবর ২০২৬