Home / চাঁদপুর / চাঁদপুরে দু’প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
প্রতিষ্ঠানকে

চাঁদপুরে দু’প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলার ওয়ারলেস বাজার ও ছায়াবানী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, ফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ ব্যবহার ও সংরক্ষণ এবং অগ্নিনির্বাপক স্প্রে না রাখায় এস এস বাজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন পণ্য সংরক্ষণ ও বিক্রি এবং মূল্যতালিকা না থাকায় ব্রাদার্স কর্পোরেশনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে
বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১ অক্টোবর ২০২৬