চাঁদপুরের কচুয়া উপজেলা নলুয়া বাজারের পোস্টমাস্টার ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী মো. রফিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মরহুমের পরিবারের উদ্যোগে উপজেলার সাহেদাপুর গ্রামে নিজ বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মরহুম হাজী মো. রফিকুল ইসলামের জীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা। দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, সাবেক নলুয়া বাজারের ব্যবসায়ী মনির হোসেন, যুবদল নেতা সুমন মিয়া, মরহুমের ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন রুবেল, রাশেদুজ্জামান, রুমানুজ্জামান সহ পরিবারের সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. হাবিবুর রহমান।
মোনাজাতে মরহুম হাজী মো. রফিকুল ইসলামের রুহের মাগফিরাত, কবরের শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও উত্তম প্রতিদানের জন্যও দোয়া করা হয়।
উল্লেখ্য, কচুয়া উপজেলার ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ৯নং কড়উয়া ইউনিয়ন বিএনপর সহ-সভাপতি হাজী মো. রফিকুল ইসলাম দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৪ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur