Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি নায়নগরে মাদ্রাসার উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন
মাদ্রাসার

শাহরাস্তি নায়নগরে মাদ্রাসার উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন

চাঁদপুরের শাহরাস্তি নায়নগরে নতুন প্রতিষ্ঠিত তাহেরিয়া সাবেরিয়া অলিমিয়া সুন্নিয়া মাদ্রাসা’র শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে মেহের উত্তর ইউনিয়নের নায়নগরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাউছিয়া কমিটির বাংলাদেশ শাহরাস্তি উপজেলার সভাপতি কাজী মাওলানা আব্দুল হান্নান।

গাউছিয়া কমিটি বাংলাদেশ শাহরাস্তি উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খাজা নুরুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহের উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লোকমান হোসেন মুন্সী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম রনি, ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাউছিয়া কমিটির বাংলাদেশ শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ খোরশেদ আলম। বিশেষ বক্তা গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহরাস্তি উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আনিসুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ আবু সুফিয়ান,মোঃ জিয়াউল কবির দুলাল,সার্ভেয়ার মোঃ হাসান আহমেদ, নেছার উদ্দিন, মিলন মিয়াজী প্রমুখ

উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ শাহাদাত হোসেন পাটোয়ারী, ভূমিদাতা মোঃ ইউসুফ আলী পাটোয়ারী, (খোদেজা বেগম, রোকেয়া বেগম, পিতা অলিমিয়া পাটোয়ারী)। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে মাদ্রাসার সার্বিক উন্নতি ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন হোসেনপুর গাউসিয়া হাশেমীয়া সেকান্দর আলী ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ কাউসার আলম। মুসলিম উম্মাহের শান্তি ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৫ সেপ্টেম্বর ২০২৬