চাঁদপুর মতলব পৌরসভার লিগ্যাল এডভাইজার নিয়োগ পাওয়ার পর একই উপজেলার নারায়ণপুর পৌরসভার লিগ্যাল এডভাইজার হিসেবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শামীম হোসেন। জেলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ শামীম হোসেন মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার লিগ্যাল এডভাইজার (আইনজীবী) হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মতলব পৌরসভার পাশাপাশি নারায়ণপুর পৌরসভার লিগ্যাল এডভাইজারের দায়িত্ব পাওয়ায় তিনি চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ড: জালাল উদ্দিন এবং মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমামের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এডভোকেট মোঃ শামীম হোসেন বর্তমানে দিঘলদী এম. এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের সভাপতি, চাঁদপুরের মতলব পৌরসভার লিগ্যাল এডভাইজার, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নারায়ণপুর পৌরসভার যেকোনো নাগরিককে আইনি সহায়তা প্রদান করতে আন্তরিকতার সহিত কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অ্যাডভোকেট মোঃ শামীম হোসেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
২৪ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur